নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরোজ রশীদ

ভেবেছিলাম অসম্ভব অভিযোজন ক্ষমতা দিয়ে পাঠিয়েছে আল্লাহ্‌ আমা্কে, আমি অতি সাধারণ একজন... আমাকে ফেসবুকে সাবস্ক্রাইব করতে পারেন... https://www.facebook.com/firoz69bd

ফিরোজ রশীদ › বিস্তারিত পোস্টঃ

জানি জয়টা আপাতত আমাদের কাছে মরীচিকা।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:২১

মনটা ভালো না। বাংলাদেশ হেরে গেছে... তাতে মন খারাপ না, মন খারাপ যেভাবে হারেছে-যে ভাবে হারছে তার জন্য। খুব মনে পরে হারার পরে কান্না পেয়েছে, চোখে পানি টলমল; তবু মনে বিশ্বাস ছিল পরের বার আবার দেখিয়ে দিবে বাংলাদেশ, দিয়েছেও। এখন আর সেই অনুভুতি পাই না, হারাটা যেন অভ্যাসে পরিনত হয়ে যাচ্ছে...



এখন যা বুজতেছি তা হোল, we lost our way… expectation তো আছেই কিন্তু বাস্তবতা হোল জেতার মত অবস্তায় আমরা নাই, confidence level খুবি নিচে নেমে গেছে। যতই মন খারাপ হোক এটা তো এখন মেনে নিতেই হবে। এতোটুকুন দোয়া করি আমাদের খেলা থেকে স্বজন প্রীতি, রাজনীতি এইগুলো দূর হয়ে যাবে। আমার ব্যক্তিগত অভিমত দলে unity এর অভাব, আমার মনে হয়। আমাদের hero রা ফর্ম ফিরে পাবেন। আশা করি দ্রুত সঙ্কট কেটে যাবে। দিক ভোলা অধিনায়ক জয়ের দিক ফিরে পাবেন, দলটাকে সেই দিকে নিয়ে যাবেন; আনন্দে বুক ভরে উঠবে। এতটুকুন আশা তো করতেই পারি।



আমি ছোট মানুষ, ছোট মুখে একটা বড় কথা হয়ে যাবে হয়তো। T20 উপলক্ষে দেখলাম অনেক বিলবোর্ড টানানো হয়েছে। সেখানে সাকিব, তামিম, মাশরাফি, ক্যাপ্টেন আর দলের ছবি প্রাধান্য পেয়েছে সেটাই স্বাভাবিক; খেলাটা যখন ক্রিকেট, ক্রিকেট খেলোয়ারদের ছবি তো থাকবে। কিন্তু সাথে কিছু মানুষের ছবি সত্যি খুবি দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। যদি ছাপাতেই হয় তবে সাবেক ক্রিকেটারদের ছবি দেয়া যেত। তাদের ধরে ধরে আলোর নিচে আনা যেত, তাদের হাত ধরেই তো আমারা স্বপ্ন দেখতে শিখেছি। আমাদের একটা বদনাম আছে আমরা সন্মান দিতে জানি না। জেনে শুনেও আমারা তার প্রমান বার বার দেই। যাই হোক বিলবোর্ড হোক আর খেলার মাঠ হোক, সেখানে শুধু ক্রিকেট টুকুনই থাকতে দিন... Impact টা তো সব কিছু মিলিয়েই পরে।



এখন চৈতের মাঝামাজি সময়, সারাদিন অনেক গরম ছিল। এখন ক্যামন মিষ্টি বাতাস সারাদিনের ক্লান্তি দূর করে দিচ্ছে। তাই লেখার আগ্রহ বোধ করছি, খুব দ্রুত হয়ত সবকিছু ঠিক হয়ে যাবে না; তবে আমরা যেন সঠিক পথেই হাটি। আর কোন খেলা তো আর আমরা এই level এ নিয়ে যেতে পারলাম না; এখন আমাদের নিজেদের প্রয়োজনেই ভালো করা দরকার। শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা পাকিস্থান পারলে আমরা কেন পারব না; দুঃখ ওরা খেলাটা ভালো করে রপ্ত করতে পেড়েছে, আমরা পারলাম না; এত দিনেও না। হারি-জিতি সব সময় পাশে ছিলাম থাকব... জানি জয়টা আপাতত আমাদের কাছে মরীচিকা।



Firoz Rashid

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.