| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানস চৌধুরী......জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক। ওনার অবশ্য আরো একটি পরিচয় আছে....উনি টি.ভি.
অভিনেএী বন্যা মির্জার অর্ধাঙ্গ। ওনাকে নিয়ে বেশ মজার একটি গল্প প্রচলিত আছ। তবে তার আগে ওনার বেশ ভূষার পরিচয় প্রদান আবশ্যক।
ওনার চুলের স্টাইলের সাথে রবীবাবুর চুলের স্টাইলের একটা মিল পেয়ে যাবেন আপনি। মুখটাও ঠিক ততটাই লম্বাটে যতটা রবীবাবু ধারন করতেন।ঠোঁটের উপরিভাগে পুরু গোঁফ। শুধু ওনার দাঁড়িটা না থাকায় আপনি অস্বস্তির হাত হতে বেচেঁ যাবেন।
ওনার হাতের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেবার চেষ্টা করলে ভুল করবেন। অসংখ্য রং বেরং এর রিস্টলেট আটনাকে এট্রাক্ট করবে।একটু মনোযোগ দিলে কানে দুলও দেখতে পাবেন।গলায় যে কিছু খুঁজে পাবেন না এমনটা ভাবার কোনো কারণ নেই ।
তো এই অদ্ভুত দর্শন শিক্ষক একদিন বসে ছিলেন ..জাহাঙ্গীনগরস্থ শহীদ মিনারের পাদদেশে।ভর্তি পরীক্ষায় কৃতকার্য এক ছাএ নৃতত্ত্ব বিভাগের ভাইবা পরীক্ষায় অংশ নিতে তার বাবার সাথে যাচ্ছিলেন সেই রাস্তা ধরেই।কিন্ত নৃতত্ত্ব বিভাগটি ঠিক কোথায় জানা নেই তার।তাই অদ্ভুত দর্শন তার শিক্ষককেই ক্যাম্পাসের বড় ভাই ভেবে ভুল করল পিতা এবং পুএ।
ছাএঃ বাবা ভাইয়াকে জিগ্গেশ করে দেখি?
বাবাঃ একে কি জিগ্গেশ করবি? এতো একটা ছাগল।
ছাএঃ বাবা তবুও.........এই যে ভাইয়া নৃতত্ত্ব বিভাগটি কোন দিকে?
শিক্ষকঃ জাহাঙ্গীনগর যখন চলে আসছেন তখন নৃতত্ত্ব বিভাগটিও পেয়ে যাবেন।
বাবাঃ বলছিলামনা এই বেটা একটা ছাগল!!
তো ভাইবা বোর্ডে যেয়ে ছাএটিতো হতবাক।সেই অদ্ভুত দর্শন ভাইয়াটিই তার শিক্ষক। তা সেই শিক্ষকটি বাইরে আসার পর বাবারও চোখ কপালে। হতভম্ব হয়ে বললেনঃ আপনি!আপনি কে?
অদ্ভুত দর্শন শিক্ষকটি তখন বললেনঃ আমি ছাগল......![]()
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
ফোয়ারা বলেছেন: ![]()
২|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০
শায়মা বলেছেন: মানসভাইয়া এই ব্লগে আগে লিখতেন । ভাইয়া একজন সামুর ব্লগার।![]()
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
ফোয়ারা বলেছেন: আগে লিখতেন? এখন লিখেন না কেনো?
৩|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: ইনি কি অভিনেতা মাসন চৌধুরী? যদি তাই হয় তাহলে বলব আমার দেখা একজন ব্যক্তিত্ববান মানুষ ইনি। অন্তত আমার স্মৃতি থেকে যতটুকু মনে আছে।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
ফোয়ারা বলেছেন: ঠিক ধরেছেন।
৪|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২
আশমএরশাদ বলেছেন: আপনার এই অতীব গুরুত্বপুর্ণ তথ্য দেয়ার কারণে আপনার উপর সওয়াব নাজিল হোক।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
ফোয়ারা বলেছেন: সেকি!! কেনো কেনো??
৫|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
উদাসী স্বপ্ন বলেছেন: উনি খুবই জ্ঞানী এবং ভাবুক একজন মানুষ
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭
ফোয়ারা বলেছেন: ঠিক বলেছে।
৬|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
মামুন রশিদ বলেছেন: মানসদা'র বর্তমান বেশভূসা পড়ে মজা পেলাম ।
আরও কিছু তথ্য দিই । ৯১ সালে জাবিতে ছাত্রদলের রমরমা অবস্থা । সেবার জাকসু নির্বাচনে ছাত্রদল সেন্ট্রাল এবং হলে এককভাবে জয়ী হয়, কেবল জাকসুর সাহিত্য সম্পাদক ছাড়া । ছাত্র ইউনিয়নের মত ছোট একটা দল থেকে তিনি ঐ পদে বিপুল ভোটে জয়ী হন । তাহলে বুঝেন তিনি সাধারণ ছাত্রদের মাঝে কি পরিমান জনপ্রিয় ছিলেন ।
আমরা ছাত্র থাকতেই তিনি নৃতত্ব বিভাগের শিক্ষক হয়েছিলেন । শিক্ষক হওয়ার পরেও তিনি আমাদের নিয়ে প্যাকেটের পর প্যাকেট ফিল্টার ছাড়া স্টার সিগারেট ভাগ করে খেয়ে আড্ডা দিতেন । উল্লেখ্য ছাত্ররা তিনটাকা দামের বাংলা ফাইভ খেলেও উনি ফিল্টার ছাড়া আটআনা দামের সিগারেট বুক ফুলিয়ে খেতেন ।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
ফোয়ারা বলেছেন: আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ।উনি এখনো সবার প্রিয় ।
৭|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আশমএরশাদ বলেছেন: -------------
people talk you back for 3 reason :
1.when they can't reach your level.
2.when they don't have what you have
3.when they try to copy your life style but can't
আশা করি বুঝে নিবেন।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
ফোয়ারা বলেছেন: বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ........পরে মানস স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ওনার পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাব কেমন?![]()
৮|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আসলে বেশিরভাগ সময় স্কলাররা একটু অন্যরকম হন।ঘটনা পড়ে মজা পেলাম। আর স্যারের বদান্যতাও কিন্তু এখানে পাওয়া গেছে। তাকে ছাগল বলার পর নিজেই বলছেন তিনি ছাগল। এটা কিন্তু হ্যাংলামী নয় উদারতা।
বেশ মজা পাওয়া গেল।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
ফোয়ারা বলেছেন: ন: এটা কিন্তু হ্যাংলামী নয় উদারতা। ঠিক বলেছন।
৯|
১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
পথহারা সৈকত বলেছেন: এটা কিন্তু হ্যাংলামী নয় উদারতা।
১০|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩০
শায়মা বলেছেন: ভাইয়ার মত জ্ঞানী গুণী এবং উদার মানষিকতা এবং একেবারে প্রায় দেবতা টাইপ মানুষ কমই দেখেছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুব মজা পাইছি ।