নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা বুদ্ধ

বোকা বুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

ধুলো

২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

নতুন বছর ।

সরিয়ে ফেলছি দেয়ালে টাঙানো সব পুরনো ক্যালেন্ডার ।

কেবলই মলাট খোলা নতুন বছরের নতুন ক্যালেন্ডার আমার হাতে ।

বছর ধরে ঝুলে থাকা পুরনো ক্যালেন্ডারে জমে ওঠা ধুলো তাই হাতে লাগলে মনটা একটু খারাপই হয় ।

দু হাতের তালিতে কয়েকবারেই ঝেড়ে ফেলি অনেকখানি ।

মলতে থাকা হাতে তখনও আমার একরাশ ধুলো ।



কাল থেকে নতুন বছর । নতুন দিন । নতুন সময় ।

এটুকুই ....................বাকি সবই পুরনো ।

সেই একই সময়ে ঘুম থেকে ওঠা , আধবোজা চোখে আয়নায় দেখা নিজের বাসি মুখ ।

পেটপূজার উৎকণ্ঠায় ত্রস্ত পায়ে ঘর ছাড়া । তারপর.... সারাদিন পূজার থালা সাজানোর ব্যাস্ততা ।

দিনটুকু পোহালে এলোমেলো পায়ে ঘরের কড়িকাঠ মাড়ানো ।

টলতে থাকা পায়ে তখন আমার একরাশ ধুলো ।



ঘরে ফিরে ক্লান্ত শরীর এলিয়ে পড়তে চায় নরম বিছানায় । কিন্তু মন মানে না ।

আরেকবার ধুলো ঝেড়ে তাই বেরিয়ে পড়ি ; মনের ধুলো বাতাসে উড়িয়ে দিতে ।

সঙ্গ দেয় বন্ধুরা.... অথবা অন্য কেউ ; তথাকথিত কাছের ।

বসি যেয়ে রাস্তার পাশের কোন চা অথবা ফুচকার দোকানে ।

মুখের উপর ধুলো উড়িয়ে বেরিয়ে যায় কোন না কোন গাড়ী ।

ডলতে থাকা চোখে তখন আমার একরাশ ধুলো ।



অনেকদিনের অভ্যাস অথবা অপারগতা ।

তাই একটা সময় বাড়ি ফেরার তাগাদা অনুভব করি ।

ধুলো জমা জানালার পর্দা টেনে দিয়ে বিছানায় ফেলে দেই তিক্ত শরীরটাকে ।

বিছানার কোনায় পড়ে থাকা বালিশে মুখ গুঁজে দেই অশ্লীল অলসতায় ।

বালিশের তলায় চাপা পড়ে যায় সারাদিনের পাপের পাহাড় ।

জ্বলতে থাকা বুকে তখন আমার একরাশ ধুলো ।



সহজেই ঘুমিয়ে পড়ি এই সৌভাগ্য কখনও হয় না ।

মনের অস্থিরতা চোখের পাতায় কাঁপন ধরায় ।

লাগামটানা সাধ্য আর লাগামহীন সাধ এর দ্বন্দ্ব বাঁধে ।

ধুলায়িত শহরে ধুলো পড়া ময়লা স্বার্থ উদ্ধারের নীল নকশা আঁকি ।

পাপ চেপে রাখা মাথার বালিশটা হয়তো গুমরে কাঁদে ।

আর সময়ের প্রয়োজনে চলতে থাকা মনে তখন আমার একরাশ ধুলো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.