| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাইমিনুল ইসলাম বাঁধন
আমি মানুষ হিসাবে খারাপ না তয় মারাত্নক নেশা করি। নেশার উপকরনঃ বই। পৃথিবীর যাবতীয় বিষয়ে আগ্রহ আছে। সংগীত ও ভ্রমন ভালোবাসি। বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমনের ইচ্ছা আছে। ৫/৬ টা ভ্রমন করেছি, বাকিগুলো অর্থ ও ভালো সঙ্গীর অভাবে পারছি না।
আসসালামু আলাইকুম। এবারের গল্প আমার দক্ষিণ কোরিয়া আসার গল্প। কোরিয়াতে এক বড় ভাইয়ের একটা মজার ঘটনা দিয়ে শুরু করি।
কোরিয়ান ভাষায় " খাঁ " অর্থ Go বা যাওয়া। তিনি কাজ করতেন খিমছির কারখানায়। খিমছি কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ও কমন খাবার গুলোর মধ্যে একটা।
খিমছির ছবি।
তো বড় ভাই, কাজ ভালো পারতো না। সে জন্য তার বস তাকে বলত " খাঁ " খাঁ", তো প্রথম প্রথম তিনি এটা শুনে খিমছি খেয়ে ফেলতো। তার বস আরও বেশি করে " খাঁ " বললে তিনি আরও তাড়াতাড়ি খেতেন।
কোরিয়া তে আমরা যারা শ্রমিক হিসেবে এসেছি বৈধ ভাবে, সবাই বাংলাদেশের সরকারী প্রতিষ্ঠান "বোয়েসেল " এর মাধ্যমে এসেছি। কোরিয়া আসার জন্য আপনার শুধু প্রয়োজন ভাষার উপর দক্ষতা ও সঠিক কাগজ-পত্র।এবং সকল কিছুর আপডেট পাওয়া যায় বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে। বোয়েসেল লিঙ্ক, বোয়েসেল
বেশ লম্বা একটা সময় প্রতীক্ষা ও প্রক্রিয়ার পর, সবাই কোরিয়া তে আসে। ২০১১ থেকে শুরু করি কোরিয়ার ভাষা শিক্ষা। আর আমি কোরিয়া তে পা দেই ২০১৩ ডিসেম্বরের ২৫ তারিখে এক হার কাঁপানো শীতের ভোরে। মাইনাস তাপমাত্রা কি জিনিস সেদিন প্রথম বুঝেছি। যা হোক,
ভাষা বিভিন্ন ভাবে শেখা যায়, আমার মনে হয়, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এ বেসিক ভাষার কোর্স টা সবচেয়ে ভালো। লিঙ্ক এখানে
আজ কে আর সময় পেলাম না আজ এ পর্যন্তই। আরেক কিস্তিতে আবার লিখব। চাইনিজ নববর্ষের ছুটি আমাদের এখানে চলছে। তাই বের হতে হচ্ছে।
২|
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++
৩|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: যেকোনো সময় ডাক আসবে, আমি পাস করার এক বছর পর জব অফার পেলাম।
৪|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
আব্দুর রহ্মান বলেছেন: Oh! Thanks anyway.
০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫০
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: ধন্যবাদ, আরও লিখতে চাই কিন্তু সময় পাই না, ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
আব্দুর রহ্মান বলেছেন: My elder brother has been trying since 2010. He has got a healthy score in language test as well as in skill test. Also he has completed his medical test. But yet to get the final call.
Is there something that can be done for him?
Be safe brother.