নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাইন্ড করলে করার কিছুই নাই

সব জানি

কেল্টু৮৬

ভাবতে এবং ভাব নিতে ভাল লাগে..

কেল্টু৮৬ › বিস্তারিত পোস্টঃ

ঘরে বসে দাঁতের মাজন তৈরি করুন

০৪ ঠা জুন, ২০১১ দুপুর ১:৪২

ঘরে বসে দাঁতের মাজন তৈরি করুন

ঘরে বসে দাঁতের মাজন তৈরি করা খুবই সহজ একটি কাজ। আপনিও খুব সহজে ও অল্প খরচে এটি তৈরি করতে পারেন।

উপাদান:

১.চক পাউডার(রং বা হার্ডওয়ার্স এর দোকানে পাওয়া যায়)

২.ফিটকারি (বানাতি দোকানে পাওয়া যায়)

৩.কর্পুর(বানাতি দোকানে পাওয়া যায়)

৪.লবণ (সামান্য পরিমাণ)

৫.পিপারমিন্ট(ঔষধ বা বানাতি দোকানে পাওয়া যায়)



পদ্ধতি: প্রথমে চক পাউডার চেলে নিতে হবে। এরপর ফিটকারি,কর্পুর ও লবন গুড়ো করে চকপাউডারের সাথে মিশাতে হবে। সব শেষে পিপারমিন্ট মিশাতে হবে। এরপর এগুলো আবার চেলে ‍নিতে হবে। পাউডারটিকে আরও উন্নত ও ভেষজ গুণ সম্পন্ন করতে এর সাথে নিম্নের উপাদান গুলো মিশানো যায়:

*নিমপাতা ও ডাল পুড়িয়ে ছাই

*ডাব গাছের শিকড় পুড়িয়ে ছাই

*শুপারি পুড়িয়ে ছাই

বি.দ্র: পাউডারের সাথে সামান্য গ্লিসারিন ও স্যাকারিন মিশিয়ে শুকালে, পাউডারটি মসৃণ ও মিষ্টি স্বাদ যু্ক্ত হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৫:২১

শুটকাভাই বলেছেন: কত পুঁজি লাগবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.