| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে প্রজন্মে তোমার হাতেও লেগে আছে, সেটা কি জানো?
বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতিকে গত ৮০ বছর ধরে ধীরে ধীরে শ্বাসরোধ করে হত্যা করছো তুমি ও তোমরা।
উপমা দত্ত'র মৃত্যুর জন্য তুমিও দায়ী।
অনন্য গাঙ্গুলীর মৃত্যুর পেছনে দায় আছে তোমারও।
দেশের মিডিয়া সবসময় তোমার সেইফটি নেট।
তারা তোমাকে সুরক্ষা দেয়; তারা বলে– ভীষণ মেধাবী আর সম্ভাবনাময় উপমা দত্ত আর অনন্য গাঙ্গুলী আত্মহত্যা করেছে।
তুমি স্বীকার করবে না জানি, তবু আমি বলবো, আমার সার্বজনীন বাঙালি অস্তিত্বের গায়ে তোমার ধর্মান্ধতার আঁচড়গুলো জমে জমে ক্ষত হয়ে বসেছে গত ৮০ বছর ধরে।
তোমার ঘৃণা আমাদেরকে বিভক্ত করেছে, বিক্ষত করেছে। উপমা আর অনন্য'র মতো অসংখ্য প্রাণপ্রাচুর্য ভরা উজ্জ্বল তরুণ ও তরুণীরা হারিয়ে গেছে।
তোমাদের ধর্ম উদ্ধারের অপরাজনীতি বাঙালিকে মেধাশূণ্য, দেউলিয়া বানিয়েছে।
তোমাদের আঁচড়ের অদৃশ্য ক্ষতগুলো বুকে নিয়ে প্রিয় মাতৃভূমি ছেড়ে উদ্বাস্তু হয়েছেন হাজার হাজার কৃতী বাঙালি।
এমন কিছু মানুষের নাম শুনবে?
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (কিশোরগঞ্জ)
সুনীল গঙ্গোপাধ্যায় (ফরিদপুর)
শক্তি চট্টোপাধ্যায় (বরিশাল)
অন্নদাশঙ্কর রায় (ঢাকা)
বুদ্ধদেব বসু (কুমিল্লা)
সুকান্ত ভট্টাচার্য (ফরিদপুর)
নারায়ণ সান্যাল (ঢাকা)
মানিক বন্দ্যোপাধ্যায় (বিক্রমপুর)
সুকুমার রায় (কিশোরগঞ্জ)
উৎপল দত্ত (বরিশাল)
শম্ভু মিত্র (খুলনা)
প্রতিমা বন্দ্যোপাধ্যায় (বরিশাল)
সুচিত্রা সেন (পাবনা)
অপর্ণা সেন (কক্সবাজার)
শিশির ভাদুড়ী (ঢাকা)
মৃণাল সেন (ফরিদপুর)
ঋত্বিক ঘটক (ঢাকা)
তপন সিংহ (ঢাকা)
সত্যজিৎ রায় (কিশোরগঞ্জ)
নির্মলেন্দু গুণ (ময়মনসিংহ)
হরপ্রসাদ শাস্ত্রী (খুলনা)
কালিদাস রায় (বরিশাল)
অচিন্ত্যকুমার সেনগুপ্ত (নোয়াখালী)
সত্যেন্দ্রনাথ বসু (ঢাকা)
বিধানচন্দ্র রায় (ঢাকা)
জগদীশচন্দ্র বসু (ময়মনসিংহ)
হেমাঙ্গ বিশ্বাস (সিলেট)
জ্যোতি বসু (ঢাকা)
দেবব্রত সরকার (ময়মনসিংহ)
নীহাররঞ্জন গুপ্ত (ঢাকা)
অমিয় চক্রবর্তী (নোয়াখালী)
ছবি বিশ্বাস (ফরিদপুর)
জহর রায় (বরিশাল)
জগন্ময় মিত্র (কুমিল্লা)
পঙ্কজ মল্লিক (পূর্ববঙ্গ)
দেবব্রত বিশ্বাস (কুমিল্লা)
হেমন্ত মুখোপাধ্যায় (ফরিদপুর)
শ্যামল মিত্র (কুমিল্লা)
...............
কতো কতো নাম জানতে চাও? আমি আরো ১০০০ কীর্তিমান বাঙালির নাম বলতে পারি, যাঁরা ছিলেন আমার দেশের মানুষ— তোমাদের লোভ, ঘৃণা আর ধর্মীয় বিদ্বেষ যাঁদেরকে দেশছাড়া করেছিলো।
দেশ হারানোর বেদনা নিয়ে অন্য দেশ-ভূখন্ডে তাঁরা বেঁচে ছিলেন এবং এখনও অনেকে বেঁচে আছেন।
যাঁদের নাম বললাম, তাঁদের কতোজন সম্পর্কে তুমি জানো?
তোমার ধর্মের লেন্সে তাঁরা সনাতন ধর্মাবলম্বী,
কিন্তু আমার কাছে তাঁরা পূর্ববঙ্গের বাঙালি। আমার স্বজাতি। তাঁরা বাংলাদেশের গর্বের সম্পদ হতে পারতেন।
উপমা আর অনন্য'র কথা বলতে গিয়ে এই লেখার অবতারণা।
শৈশব থেকে অনন্যরা সামনে বা পেছনে তোমাদের "মালাউন" ডাক শুনেছে। তুমি ডাকোনি? শুনেছো নিশ্চয়ই। কোনোদিন প্রতিবাদ করেছো?
তোমার তীর্যক চোখ পথে-ঘাটে চলার পথে বিদ্ধ করেছে উপমা দত্তদেরকে। তাদেরকে সামাজিকভাবে বানিয়েছে ভালনারেবল "সংখ্যালঘু"— যারা ছোটবেলা থেকে এই জেনে বড় হয় যে, বিপদে পড়লে তাদেরকে বাঁচাতে নিঃস্বার্থভাবে এগিয়ে আসবে না কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলমান।
তোমরা যখন জঙ্গি ওসমান হাদীর মৃত্যুতে সারা দেশ উত্তাল করে তোলো, তখন অন্যদিকে সেই তোমরাই দীপু চন্দ্র দাস আর চঞ্চল ভৌমিকদেরকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় নির্লিপ্ত থাকো।
তোমাদের চোখে সংখ্যালঘুর প্রাণের মূল্যও লঘু। তাই এইসব মৃত্যুর তদন্ত আর অপরাধীর বিচার তোমরা চাও না।
তোমাদের নিষ্ঠুর নির্লিপ্ততা উপমা আর অনন্যদেরকে যে কতোটা বেশি ভালনারেবল করে তোলে, বুঝতে পারো?
ওদেরকে "সংখ্যালঘু" ট্যাগ দেওয়ার তুমি কে হে?
সংখ্যালঘুত্ব তোমার মানসিকতায়, তোমার কপটতায়, তোমার সংকীর্ণতায়।
আসলে সত্য কী জানো?
একজন অনন্য গাঙ্গুলী তোমার-আমার চেয়ে অনেক বেশি আদর্শবান।
একজন উপমা দত্ত তোমার-আমার চেয়ে হাজার গুণ দেশপ্রেমিক।
তারা তোমার চেয়ে অনেক বেশি বাঙালি, তারা অনেক বেশি তীব্রভাবে এ মাটির সন্তান।
তাদের পূর্বপুরুষ কোনো লোভে বা ভীতিতে নিজেদের ধর্মবিশ্বাস তাাগ করেনি তোমার ও আমার পূর্বপুরুষের মতো।
১৯৪৭ এ দেশভাগের সময় থেকে শত-শতবার সাম্প্রদায়িক দাঙ্গা আর বৈষম্যের চাপেও তারা মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে যায়নি।
তুমি ধর্মের চোখে মানুষ দ্যাখো?
মানুষের চোখে তার হৃদয়ের ধর্ম দ্যাখো না?
তোমার মানুষ পরিচয়ে আমার সন্দেহ।
তুমি সংখ্যায়, স্লোগানে আর পোষাকে
মাপো বিশ্বাসের শুদ্ধতা?
তোমার বিশ্বাসের শুদ্ধতায়
আমার অবিশ্বাস।
আমাদের বাংলাদেশ আমরাই গড়ে তুলবো।
তোমারই এবার বিদায় হও চিরতরে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
. 
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫২
ক্লোন রাফা বলেছেন: সুসাইড করতে বাধ্য করা বা পরিবেশ সৃষ্টি করা , হত্যা করার কূটকৌশল।
এই সব বয়ান আর কাজ করবেনা।
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৭
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক আছে কেবল আপনার বয়ান কাজ করবে ।
।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২৮
ক্লোন রাফা বলেছেন: এতদিন’তো দেখলাম সব রাজাকারের, লালবদরের আর জঙ্গিদের বয়ানে। কালি জিরার বয়ানেও দেখলাম। আয়না ঘর, প্রাইমিনিস্টার ম্যান।
এখন কোন গুদামে মানুষ নাই হয়ে যাচ্ছে। ভয়ংকর হইলো চারিদিকে শুধু লাশ আর লাশ। নদীতে, খালে,বিলে, জঙ্গলে,পাহাড়ে -চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু লাশ।
ইলিয়াস আলীর দল বলে নিজেদের লোক হত্যা করেছে। ২১শে আগস্টের খুনিরা আত্মগোপনে থেকে মৃত্যু বরণ করলো । তারপর বলে এগুলো নাকি গুম।হারিয়ে গেলে , পালিয়ে গেলে সবই নাকি গুম। এখন কি হইতেছে! পিটিয়ে হত্যা, ভাত খাইয়ে হত্যা, পানিতে ডুবিয়ে হত্যা, আগুনে পুড়িয়ে হত্যা । ছাত্রলীগ আর আওয়ামী লীগ হোলে’তো কথাই নেই। পুরো বাংলাদেশ এখন আয়না ঘর আর জেল খানা ‼️
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কয়েকদিন আগে বউ-বাচ্চা আত্মহত্যা করা সাদ্দাম নাকি জামিনে বের হয়ে নাকি দ্বিতীয় স্ত্রীর কাছে আছে?
এই ঘটনা সত্যি নাকি?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১
ক্লোন রাফা বলেছেন: তাই নাকি! বাচ্চার বাপ হওয়ার পুর্বেই আরেক বিয়ে দিয়ে দিলেন। এই সংবাদ কি খোদার কসম বিশ্বাস করেন চ্যানেলের। যার মালিকানা একান্তই আপনার ‼️
৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪২
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@খালাতো বোনের সাথে রিলেশন হয়েছে । তাই বউ সুইসাইড করেছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২২
ক্লোন রাফা বলেছেন: হুম .. সাদ্দাম নাকি আপনার খালা’তো ভাই? ![]()
৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উপমা আর অনন্য'র কথা বলতে গিয়ে এই লেখার অবতারণা।
...........................................................................................
আরও অনেক নাম যোগ হতে পারে
কারন এখন মবের রাজ্যে আমরা বসবাস করছি ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৫
ক্লোন রাফা বলেছেন: প্রতি দিন যোগ হচ্ছে। কেনো কবর থকে উঠিয়ে লাশ পোড়ানো দেখেন নাই। কারন ওদেরকেও বিধর্মি মনে করে বেহেশতের মালিক জামাত/ শিবির ‼️
৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️
============
যারা চায়, করুক না! এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার।
আর, বাংলাদেশের নাগরিকদের বিভাজন শুরু করেছিলো আওয়ামী পিগেরা।
ওদের মাঝে কিছু আছে ইন্ডিয়ান জারজ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৪২
ক্লোন রাফা বলেছেন: ⬇️
৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৬
ক্লোন রাফা বলেছেন: এই গণতন্ত্র পাকিস্তানের/ বাংলাদেশের গণতন্ত্র এই অধিকার দেয় নাই। পাকি জারজরা তাদের বিভাজনের গণতান্ত্রিক অধিকার সেই দেশে গিয়ে কায়েম করুক। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না বলেই সেক্যুলার বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি রক্তের বিনিময়।
আর সেটা যদি তাদের গণতান্ত্রিক অধিকার হয় তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ফরজ কাজ হলো কোনো বিচার নয় । সরাসরি লটকে দেয়া।সো মাইন্ড ইট । শুধু গণতান্ত্রিক অধিকার নয়, একেবারে ফরজ ।
বাংলাদেশে ২৪ বছর ভারতীয় নয় । পাকিস্তানের নরপিশাচরা শোষণ করেছিল। তাই তারা তাদের বীজ বপন করার সুযোগ পেয়েছিল।তাই রাজাকার, লালবদর, জঙ্গি আর গো.আ’র আওলাদদের প্রোপাগান্ডা ধোপে টিকতে পারে না।
এই দল ৭১-থেকে অদ্যাবদি শুধু ভারতীয় দালাল দেখে চারিদিকে।৭১-এর মুক্তিযোদ্ধারাও সবাই ভারতীয় দালাল ছিলো । আজকের নব্য রাজাকাররা সেই লিগ্যাসি বহন কর একই জিকির তুলছে।
উহার উৎকৃষ্ট আর নিকৃষ্ট প্রমাণ এই মন্তব্য।
৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৫
কথামৃত বলেছেন: ভাল না লাগলে বর্ডার খোলা। কিছু দিন পর ভারতের মতো ভোল ডোজার চলবে
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৪
ক্লোন রাফা বলেছেন: কি ভালো না লাগলে⁉️ লালাবদর, রাজাকার, জঙ্গি , টোকাই গ্যাং, সুদী মহাজন, বিশ্ব বাটপার এদেরকে ভালো লাগার কোনো কারন আছে কি⁉️
৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন:
![]()
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৮
ক্লোন রাফা বলেছেন: ‼️ ![]()
১০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে যে এত এত রাজাকার, জামাত শিবির ও জঙ্গি আছে, জুলাইয়ের পর বুঝতে পারলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫
ক্লোন রাফা বলেছেন: এখন রাজাকার,আলবদর,লালবদর,শিবির, হিজবুত তাহিরি, টোকাই গ্যাং, সুদী মহাজন, মবপার্টি ,ঔপেনিবেশিক এনজিওর দালালদের সামার চলতেছে এখন। আবার কিছুদিন পর সবাই গুপ্ত হয়ে উধাও হয়ে যাবে। তখন হারিকেন দিয় খুঁজে বের করতে হবে।
১১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৪
কিরকুট বলেছেন: এ আর নতুন কি?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪০
ক্লোন রাফা বলেছেন: এবারে চিরতরে কবর রচনা করতে হবে। শুধু একটি আইন করতে হবে। মুক্তিযুদ্ধ ডিনায়াল ল করতে হবে। আর ভুল করা যাবেনা।
১২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৬
রাসেল বলেছেন: এই দেশে সবাই নিষ্পাপ—ফাইল গায়েব হলেও নিষ্পাপ, ভোট হাওয়ায় মিলিয়ে গেলেও নিষ্পাপ। আবার সবাই মহা দেশপ্রেমিক—ক্ষমতায় থাকলে দেশ রক্ষা করে, ক্ষমতা হারালেই দেশ নিয়ে বুক চাপড়ে কান্না জুড়ে দেয়। কেউ প্রশ্ন তুললেই উত্তর প্রস্তুত—‘জাতির স্বার্থে করেছি’; আর ধরা পড়লে সেই চিরচেনা সংলাপ—‘এটা রাজনৈতিক ষড়যন্ত্র!’ এইভাবে সবাই যখন নিজের গায়ে নিষ্পাপ আর দেশপ্রেমিকের স্টিকার সাঁটিয়ে ঘুরে বেড়ায়, তখন পাপীটা কে? মনে হয় পাপী বলে কেউ নেই—আছে শুধু ক্ষমতার সঙ্গে সঙ্গে নৈতিকতার রঙ বদলানোর এক অসাধারণ অলৌকিক প্রতিভা।
হয়তো বাংলাদেশের মতো এমন দেশপ্রেমিক জাতি পৃথিবীতে আর জন্মায় না—যেখানে সবাই দেশকে ভালোবাসে, কিন্তু দায়িত্বটা ভালোবাসে না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৮
ক্লোন রাফা বলেছেন: সবাই নিষ্পাপ কিনা আমার জনা নেই। তবে আমি নিষ্পাপ নই,নিশ্চিত।যেহেতু আমি মানুষ, আমার কোনো না কোনো ভুল অবশ্যই আছে।
সবাই ক্ষমতায় থাকলে দেশ রক্ষা কি করে আসলে⁉️ পোর্ট , করিডোরে, স্বদেশের ভূমি ঔপেনেবেশিক অপশক্তির হাতে তুলে দেওয়া কি দেশ রক্ষা?
দায়িত্ব পালন করতে হোলে গাটস থাকতে হয়। আর সেই গাটস হয় সততা থেকে। বাংলাদেশে স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা খুবই নগণ্য।
তাই আমরা অবৈধভাবে ক্ষমতা দখলকারীকেও সততার মূর্ত প্রতীক বলে দাবি করি ‼️যারা দেশ দখল করে প্রথমেই দেশের টাকা,সোর্স ব্যবহার করে দল গঠণ করে তাদের বলি সৎ ও দেশপ্রেমিক ‼️
১৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬
সৈয়দ কুতুব বলেছেন: হুম .. সাদ্দাম নাকি আপনার খালা’তো ভাই? ;
এসব পাতি নেতা আমার রিলেটিভ হতে পারে না । এর চেয়ে বড়ো কুতুব আমাদের রিলেটিভ । শেখ হাসিনা যার বাসায় নিয়মিত যেতেন , কাউয়া কাদের তার জলসায় লাল পানি খেতেন ।
এরকম খালাতো ভাই কে ঝাটার বাড়ি । ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬
ক্লোন রাফা বলেছেন: লেখক বলেছেন: কুতুবদের আরেক কুতুবের সাথে সম্পর্ক থাকে এটা আমরা জানি। কারন তারা হ্যাডম আলাদের ছাড়া অচল। ও.কা হলো বাংলাদেশের সবচেয়ে অযোগ্য অপরাজনীতিবিদ। গুপ্ত, সুপ্ত যত আবর্জনা জমা হয়েছে আওয়ামিলীগের অভ্যন্তরে তার অধিকতর দায় তার।
খালাতো ভাই কি আপনার বাড়া ভাতে ছাই দিয়েছে ! তাই এখন ফুলের মালা না দিয়ে ঝাঁটা দিয়ে সন্মানিত করতে চান! ![]()
১৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩
মায়াস্পর্শ বলেছেন: চলছে গাড়ি ধোলাইখাল
ভাংড়ি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩১
ক্লোন রাফা বলেছেন:
⁉️
১৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দেখুন, আসামি পিগদের দ্বারা 'ইউজ' হবেন না।
ওরা আপনাকে কখনো বড় পদে নিয়ে যাবে না। আপনার যা ভাষা!
এরচেয়ে সুস্থ্য ব্লগিং করুন। সুস্থ্য মস্তিষ্কে নিয়ে থাকুন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০
ক্লোন রাফা বলেছেন: আপনার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগের সবাই পদ পদবির জন্য লালায়িত‼️ যদি তাই হতো তাহলে সাধারণ মানুষের জন্য লড়াই না করে কোনো নেতার চাটুকার হয়ে সেটা সহজ।
ভাষা’র কথা বলছেন! যে ইট মারে তাকে পাটকেল দিয়ে জবাব দেওয়া সমুচিত বলে মনে করি। এটাই আমার লজিক। আমি ভন্ড মুখোশধারী নই, মুখে এক আর অন্তরে বিষ।
উপদেশ দেওয়ার পূর্বে নিজের অনুসরণ জরুরি ।ধন্যবাদ॥
১৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০
সামরিন হক বলেছেন: আপনি কি কখনো শুনেছেন বা স্বচক্ষে দেখেছেন, কোন সন্তান তার মায়ের ধর্ষককের পক্ষে কথা বলেছে???!
আমি দেখিনি ও শুনিনি ।আর আমি কোন্ নাজায়েজ সন্তান হলে মায়ের সাথে অবিচার করা পিতাকে স্বীকৃতি দিতাম না।তাই আমার মনে হয় যাদের বাবা-মা সবাই ঠিকঠাক তারাই ওলট-পালট।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৮
ক্লোন রাফা বলেছেন: ⬇️উত্তর
১৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৮
ক্লোন রাফা বলেছেন: আপনি ভুল দেখেছেন বাংলাদেশের পটভূমিতে। এই দেশ সব সম্ভবের দেশ। এখানে ধর্ষিতা’কে ধর্ষকের সাথে বিয়ে দিয়ে পুরস্কৃত করা হয়। সেই অবৈধ সন্তান পিতার পক্ষে কথা বলে সেটা দেখে বড় হয়েছি।
জন্ম যাদের সঠিক তাদের নিচে নামার একটা সীমা আছে। সেই জন্য বলে জাতের মেয়ে কালো হোলেও ভালো।
ধন্যবাদ॥
১৮|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪২
সৈয়দ কুতুব বলেছেন: শেষ ঘটনা ছাড়া বাকিগুলো সুইসাইড ; জেন=জির মাঝে সুইসাইড প্রবণতা বেশি। সাদদামের বউ ও বেবি সহকারে সুইসাইড করেছে ; উহার বয়স ২২ বছর ছিলো। এরপর দিন আরেক জেনজি-মা তিন বাচচা সহ সুইসাইড করেছে ।
শেষ ঘটনা টারগেটেডে কিলিং ; উহা যে কোনো পলিটিকাল দল করতে পারে যাতে মাইনোরিটি গেইম খেলতে পারে কিংবা ভয় লাগাতে পারে যাতে ভোট দিতে না যায়।