নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর সে বর্বরতার সাথে জড়িত এদেশীয় দোসরদের অনেকেই আজকাল হয়ে উঠেছেন দেশপ্রেমিক। মেয়েগুলোকে পরিবার থেকে ধরে এনে বন্দী করা হয়েছে। কোন কাপড়ও পড়তে দেওয়া হতো না, কাপড় সিলিং এ ঝুলিয়ে যদি সুইসাইড করে এজন্য। তাহলে তো রেইপ করার জন্য একটা মেয়ে কমে যাবে। একজনের যোনীপথ কয়েকদিন আগেই বন্দুক ঢুকিয়ে দিয়ে গুলি করেছে। এইটা নাকি অনেক আনন্দের। স্তনের বোটা কামড়ে ছিড়ে ফেলেছে আরেক মেয়ের। একটা মেয়েকে বারবার ধর্ষন করার পর, জ্ঞান হারিয়ে ফেলার পর আবার ধর্ষন করেছে। অজ্ঞান দেহও কোনো করুনা আনতে পারে নাই। একটা মেয়ের নগ্নদেহ শুধু চুলের সাথে দড়ি বেধে ঝুলিয়ে সারা দেহে কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে৷ সেভাবেই ঝুলিয়ে রেখেছে সারারাত। মেয়েগুলো যদি চাপা গলায় কান্না করতো, সেইটা নিয়েও হাসাহাসি হতো। দেয়ালে দেয়ালে মেয়েদের হাহাকার শোনার কেউ ছিল না। এইটা কখন কে ঘটিয়েছে? প্রশ্নের উত্তরে একবিংশ শতাব্দীর এপিস্টাইন এর নাম বলে দিতেন পারেন।আবার ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী আর তাদের দোসর জামায়াত, আলবদর, আল-শামসরা বাঙালি মেয়েদের সাথে যা করেছে তারই একটা ছোট্ট বর্ণনা এটা।পিশাচরাই তো এইটা করেছে।

এরপর সকল বিবেচনা আপনার এবং আপনার প্রজন্মের।এখন ভাবুন এদের নিয়ে।


জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥ এই ছবিটির সংযোজনে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৮

সৈয়দ কুতুব বলেছেন: নতুন প্রজন্ম কি করবে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি লুটেরা আর মাফিয়া হয়ে যায়? তখন তার কাছে কি অপশন থাকবে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৭

ক্লোন রাফা বলেছেন: প্রথমত অবশ্যই প্রতারনা করবেনা। ২০২৪ জুলাই ৩৬ সরাসরি একটি ধোকাবাজি , চক্রান্ত! তারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের শ্লোগান দিয়ে আন্দোলন করে ৫ই আগস্ট ৩২ ভেঙ্গে চুরমার করেছে।আমি আন্দোলনের পক্ষে ছিলাম। মানুষের সাথে প্রতারণা করে সহানুভূতি অর্জন করেছে।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অপরাধ করলে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর আন্দোলন করবে। কিন্তু দেশোদ্রোহী মুক্তিযুদ্ধের বিরোধিতাকারি শক্তির কোলে উঠে দেশ ধ্বংস করবেনা অবশ্যই।
তারা মুক্তিযুদ্ধের পক্ষের বিকল্প হয়ে/ স্বাধীনতার স্বপক্ষেই থাকবে এই স্বাধীন বাংলাদেশে। অবশ্যই রাজাকার, জঙ্গি ও ডানপন্থার অপশক্তি পক্ষে দালাল হবে না। এটাই ছিলো সাধারণ মানুষের চাওয়া।

এটুকু অবশ্যই বুঝতে পারার কথা সৈ.কুতুবদের।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভয়াবহ।
দম বন্ধ হয়ে আসে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৫

ক্লোন রাফা বলেছেন: এগুলোর চাইতে ভয়াবহ ছিলো আসল পরিস্থিতি। ছবিতে সেই পরিস্থিতি কল্পনাও করা যায় না, রাজিব॥
বাংলাদেশের দুটো চলচ্চিত্র হয়েছিলো। অরুনোদয়ের অগ্নিসাক্ষী আর ওরা এগারো জন। পারলে ছবি দুটি দেখে নিতে বলবো। ওখানে আসল মুক্তিযোদ্ধার অভিনয় করেছে।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫২

রাসেল বলেছেন: ইতিহাস জুড়ে দালালরা বারবার বাংলার সাধারণ মানুষের সর্বনাশ করে গেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩

ক্লোন রাফা বলেছেন: ওদের জন্মটাই আজন্ম পাপ। ওরা ছিলো বলেই ২০০ বছর বৃটিশ’রা তাদের ভৃত্য করে রেখেছিলো। ওরা ছিলো বলে পাকিস্তানি নরপিশাচরা ২৪ বছর আমাদের রক্ত শুষে খেয়েছে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২০

রায়হান চৌঃ বলেছেন:

আহমদ ছফা বলেছিলেন "শুয়োরের বাচ্চার যখন নতুন দাঁত গজায়, বাপের পাছায় কামড় দিয়ে শক্তি পরীক্ষা করে।"
ভুল বলেন নাই ছফা সাহেব, এই শুয়রের বাচ্ছা গুলির দাঁত গজিয়েছে, চোখ বড় হইছে, আর তাই দাঁড়ি টুপির আড়ালে বাংলাদেশ কে চোখ রাঙায়ে, কামড় দিয়ে চিড়ে খেতে চাইছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯

ক্লোন রাফা বলেছেন: কথা সত্য, সংখ‍্যাটি নেহাত কম নয়! ২৫% -এর মত ৭০-এর নির্বাচনে ওরা ৬ দফার বিরুদ্ধে ভোট দিয়েছে। পালাক্রমে ওদের বংশধর গত ৫০ বছরে লুটপাট করে খেয়ে গায়ে গতরে বেশ ভালো চর্বি জমিয়েছে। এখন গোগ্রাসে পুরো বাংলাদেশটা গিলে খাইতে চেষ্টা করতেছে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৪

নতুন বলেছেন: বট বাহিনির প্রতি আপনার ভাবনা ঠিক আছে। এরা তাদের আব্বাদের অপরাধ দেখতে পায় না।

এরা বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবেনা। তাদের অবস্থান শক্ত হয়েছে কিন্তু সেটা জনগন বুঝতে পারছে।

তবে আপনিও শেষে যে ড: ইউনুস সম্পর্কে তার নাম ১৩ বার এসেছে উল্লেখ করলেন সেটা আয়ামীবটরা করছে।

উনার নামে কি নারী/শিশু বা যৌনকেলেংকারী বা দূনিতি নিয়ে কিছু আছে কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২১

ক্লোন রাফা বলেছেন: এখন ক্ষমতায় আছে কারা ⁉️আপনি যদি চোখ বন্ধ করে বলেন কারেন্ট নাই তাহলে কেমনে কি! এপস্টেইনের আয়োজনে রিতিমত স্পিচ দিয়েছেন তিনি। বিল ক্লিনটনের সময়।
উনার দুর্ণীতি বুঝতে হোলে আপনাকে এসপিওনাজ আর ম‍্যাথে খুবই দক্ষ হোতে হবে।বাংলাদেশ ব‍্যাংক হ‍্যাক করে টাকা পাচার করেছিলো সেই ঘটনা কি মনে আছে⁉️কিভাবে ক‍্যাসিনের মাধ্যমে হাওয়া হয়ে গেছে। লক্ষ লক্ষ ডলার ডোনেশনের টাকা উনি কোথায় পেলেন? প্রতিটি ব‍্যাবসায় তার অংশীদারিত্ব আছে। গ্রামীণ ব‍্যংকের টাকা বিনিয়োগ দেখিয়ে প্রতিটি ব‍্যাবসা দাঁড় করিয়ে মালিকানা চলে যাচ্ছে তাঁর হাতে।তারপর লস দেখিয়ে বন্ধ করে আবার অন‍্য একটি ব‍্যাবসা শুরু করেন তিনি।

এটার একটা ম‍্যাপ এবং চার্ট ছিলো আমার কাছে। এখন খুঁজে পাইতেছি না। সাংবাদিক, ইকোনোমিস্ট এবং একজন আইনজীবী মিলে দেখিয়েছেন কিভাবে উনি কর ফাঁকি দেন এবং টাকা পাচার করেন।

উনি বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানে নাকি দান করে দেন লভ্যাংশ! অথচ দান করার পুর্বেই কর দেওয়া প্রতিটি নাগরিকের অবশ্যই কর্তব্য।সরকারকে ট‍্যাক্স না দিয়ে সেই টাকা দান করার রাইটস কি আমার , আপনার কিংবা অন্য কারো আছে⁉️

চরিত্রগত সমস্যা তার আছে অনেক পুর্ব থেকে। ব‍্যাড টাচ কত প্রকারে করা যায় উনি তার প্রফেসর রিতিমত।তিন্ক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেই বোঝা যায়।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৯

নিমো বলেছেন: উনার নামে কি নারী/শিশু বা যৌনকেলেংকারী বা দূনিতি নিয়ে কিছু আছে কি?

আপনার মত চামচাতো কিছুই দেখতে পাবেন না। কিছু না থাকলে কর মওকুফের ধান্দাবাজিটা করতে হলো কেন? উনার বউ, বাচ্চার সংখ্যাটা একটু জেনে আসুন। বাংলার ইলান মাস্ক উনি।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৪

নিমো বলেছেন: নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবিকারিকে বয়কট করবে, নিজেরা নতুন স্বপক্ষের শক্তি হবে। আপনাদের মত অসভ্য প্রজন্মের অপশন হচ্ছে মুক্তিযুদ্ধ একটা প্যাঁচাল, আর ভালো লাগে না, ২৪ মহান, ঝুলাই সনদ, জা-শি দেশ স্বাধীন করেছে, ব্লা ব্লা।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৪

নিমো বলেছেন: শেষ মন্তব্যটা সৈয়দ কুতুবের জন্য

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৮

রাসেল বলেছেন: নিচের মন্তব্যটা নিমোর জন্য -
১৯৭১ সালের দেশপ্রেমিক প্রজন্ম সময়ের দাবি পালন করেছে, তারা ১৭৫৭ কিংবা ১৮৫৭ নিয়ে বসে থাকে নাই। সেই ১৯৭১ সালেই একদল ছদ্মবেশী দেশপ্রেমিক ব্যক্তিস্বার্থ উদ্ধারে ব্যস্ত ছিল, যেমন আজকে। ছদ্মবেশী দেশপ্রেমিকদের কারণেই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ তেনা পেচানো পছন্দ করে না, যা ব্যক্তিস্বার্থ উদ্ধারে ব্যস্ত লোকেরা বোঝেও না বুঝার ভান ধরে।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:০৯

নতুন বলেছেন: নিমো বলেছেন: উনার নামে কি নারী/শিশু বা যৌনকেলেংকারী বা দূনিতি নিয়ে কিছু আছে কি?

আপনার মত চামচাতো কিছুই দেখতে পাবেন না। কিছু না থাকলে কর মওকুফের ধান্দাবাজিটা করতে হলো কেন? উনার বউ, বাচ্চার সংখ্যাটা একটু জেনে আসুন। বাংলার ইলান মাস্ক উনি।


যারা আপার ১৪০০+ খুনকে জাস্টিফাইড মনে করে তারা আমাকে চামচা বললে কেমন হয়??? /:)

Summary (in concise Bengali)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১১

নতুন বলেছেন: নিমো বলেছেন: উনার নামে কি নারী/শিশু বা যৌনকেলেংকারী বা দূনিতি নিয়ে কিছু আছে কি?

আপনার মত চামচাতো কিছুই দেখতে পাবেন না। কিছু না থাকলে কর মওকুফের ধান্দাবাজিটা করতে হলো কেন? উনার বউ, বাচ্চার সংখ্যাটা একটু জেনে আসুন। বাংলার ইলান মাস্ক উনি।

যারা আপার ১৪০০+ খুনকে জাস্টিফাইড মনে করে তারা আমাকে চামচা বললে কেমন হয়??? /:)

Summary (in concise Bengali)

Summary (in concise Bengali)

* ড. মুহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে কর-ছাড় হিসাবে কোটি টাকা নেওয়া বা “নিজের জন্য কর মওকুফ” করার প্রমাণ নেই।
* তিনি ব্যক্তিগতভাবে ~১২.৪৭ কোটি টাকা (≈124,672,608 taka) কর দিয়েছেন যা আদালতের নির্দেশে দেনা ছিল।
* তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান Grameen Bank-কে ২০২৯ পর্যন্ত ট্যাক্স-ছাড় দেওয়া হয়েছে, কিন্তু তা ব্যক্তিগতভাবে ইউনুসের জন্য ছাড় নয়।
* অনলাইন/ভিডিওতে প্রচারিত “১১০০ কোটি কর ফাঁকি” ধরনের দাবি সত্য হওয়ার কোনো নির্ভরযোগ্য উৎস নেই।

যদি একটু কস্ট করে উনার কোটি কোটি টাকা কর ফাকির বা দূনিতির সহী রেফারেন্স দিতেন তাহলে ড: ইউনুসের চামচামি করা বাদ দিতাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৯

ক্লোন রাফা বলেছেন: এপস্টেইন ফাইলের একটা ভয়াবহ ঘটনার কথা বলি:
এপস্টেইনের গোপন দ্বীপে একবার পাঁচ মাস বয়সী শিশুসহ মার্গারিটা নামের এক নারীকে নিয়ে আসা হয়। ৯ জন এলিট তাকে বিভিন্ন কায়দায় ধর্ষণ ও নির্যাতন করতে প্রস্তুত তখন!
এলিটরা যখন দেখলো মার্গারিটা কোনোভাবেই তাদের কথামতো রাজি হচ্ছিল না, তখন তারা রুমের পাশে থাকা ছোট্ট মাঠে আগুন ধরিয়ে ওখানে মার্গারিটার বাচ্চাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলো।
এই পরিস্থিতিতে মার্গারিটা তার বাচ্চার জীবনকে অগ্রাধিকার দিলো। অতএব, তার সাথে যা হওয়ার, তা-ই হলো! এলিটরা তাকে যে কারণে নিয়ে এসেছিলো, তা সুদে-আসলে আদায় করে নিলো।
টানা ধর্ষণ ও নির্যাতনের এক পর্যায়ে মার্গারিটা জ্ঞান হারিয়ে ফেলে। তবুও চললো নির্যাতন। জ্ঞান ফেরার পর মার্গারিটা ও তার বাচ্চাকে সেই আগুনে ধাক্কা মারা হয়। মার্গারিটা ও তার বাচ্চা আগুনে পুড়লেও ঘটনাচক্রে বেঁচে যায়।
ঐ মুহূর্তে কিচেনে তখন বড় একটি পাতিলে পানি গরম করা হচ্ছিল। এলিটদের কেউ একজন একটা বাচ্চাকে ধরে এনে সে পাতিলে ঢুকিয়ে দেয়। এই বাচ্চার ভাগ্য আর সহায় হয়নি। বাচ্চাটা সিদ্ধ হয়ে তৎক্ষনাৎ মৃত্যুবরণ করলো!
না ভাই, এই নারীর নাম মার্গারিটা না; ওনার নাম ভানু বেগম।
এই ঘটনা এপস্টেইনের কোনো গোপন দ্বীপে ঘটেনি; ঘটেছে প্রকাশ্য দিনদুপুরে টাঙ্গাইলে।
উল্লিখিত ৯ জন ব্যক্তি পশ্চিমা এলিট নয়; তারা ছিলো পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার।
আমি জানি, জামায়াত-শিবিরের বহু লোক এই লেখাটা পড়বে এবং শেষ প্যারার টুইস্টের আগ পর্যন্ত সব এক বাক্যে বিশ্বাস করবে। যখনই এরা তাদের ধর্ষক-খুনি ভাই পাকিস্তানি আর্মি এবং আইডল রাজাকারদের নাম দেখবে, তখনই এই ডকুমেন্টেড ইতিহাস তাদের কাছে মিথ্যা হয়ে যাবে। এভাবেই এদেরকে ব্রেইনওয়াশ করা হয়েছে।
চোখ আছে, পড়তে পারে, তবুও অন্ধত্ব নিয়েই জীবন পার করে দেয়!

জেফ্রী এপস্টেইনের মত মানুষের প্রোমোট যারা করে তাদের আপনি কোন প্রকারের আদম বলবেন⁉️

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৩

নিমো বলেছেন: যারা আপার ১৪০০+ খুনকে জাস্টিফাইড মনে করে তারা আমাকে চামচা বললে কেমন হয়??? /:)
আমি কোথায় ১৪০০+ খুনকে জাস্টিফাই করেছি, দেকান, না পারলে নিশরৃত ক্ষমা চাইবেন। জাতিসংঘও ১৪০০+কুনের তালিকা দিতে ব্যার্থ। ৮০০+যারা কুন হয়েছেন, তারা কাদের হাতে হয়েছেন সেটা প্রমানিত হয় নাই। সুপ্ত, গুপ্তরা পুলিশের পোশাকে ছিল না কেমনে জানলেন? ইরানের হাজার হাজার খুনও প্রশ্নবিদ্ধ? কৃত্রিম বুদ্ধিমত্তার সাক্ষী নিয়ে আলাপে এসেছেন ভালো। নিজের মগজে কিছু থাকলে আলাপ কইরেন।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

নিমো বলেছেন:
যদি একটু কস্ট করে উনার কোটি কোটি টাকা কর ফাকির বা দূনিতির সহী রেফারেন্স দিতেন তাহলে ড: ইউনুসের চামচামি করা বাদ দিতাম
আগে আওয়ামীলীগের গুলো একটু দেন। সবই দাবির উপর চলছে। এখনও প্রমান হয় নাই, ঠিক আপনার ইউনূসের মত।অভিযোগ, আর অপরাধ ভিন্ন বিষয়। আওয়ামীলীগ করেছে কিন্তু প্রমান নাই। ইউনূসও করেছে, প্রমান নাই।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: নতুন প্রজন্ম কি করবে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি লুটেরা আর মাফিয়া হয়ে যায়? তখন তার কাছে কি অপশন থাকবে?

বাহ! ভালো ভালো! বিষয়টি বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৬

নিমো বলেছেন: @রাসেল, ১৭৫৭ আর ১৮৫৮ এর সাথে ১৯৭১ এর সম্পর্ক কোথায়? আর নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ তেনা পেচানো পছন্দ করে নার সাথে ২৪ দিয়ে ৭১কে ছোট করা, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, ৩২ ভেঙে, জা-চির কোলে উঠার সম্পর্কটাও একটু বুঝিয়ে বলবেন। দেখিয়েন, নতুনের মত আবার নিজের মগজ ফেলে, কৃত্রিম বুদ্ধিমত্তার মগজের উত্তর আনিয়েন না।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯

আমি নই বলেছেন: রাজাকার-আলবদরদের জন্যে কোনো করুনা নাই।

আবার যারা মুক্তিযুদ্ধকে পুজি করে বছরের পর বছর দেশটাকে কামড়ে খেয়েছে তাদের জন্যেও কোন করুণা নেই।

যারাই আমার দেশটার উপর শকুনের দৃষ্টি দেবে তারাই ধংষ হয়ে যাক এটাই কামনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২৬

ক্লোন রাফা বলেছেন: এপস্টিন ফাইলস ঘিরে বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে একাধিক গুজব

Rydwan
February 3, 2026
এপস্টিন ফাইলস ঘিরে বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে একাধিক গুজব
এপস্টিন ফাইলস ঘিরে বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে একাধিক গুজব

সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত এপস্টিন ফাইলে একমাত্র বাংলাদেশী হিসেবে বিএনপি নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে অংশ নেওয়া আব্দুল আওয়াল মিন্টুর নাম এসেছে দাবি করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। এপস্টিন ফাইলে আব্দুল আওয়াল মিন্টু ছাড়াও একাধিক বাংলাদেশির নাম পাওয়া যায়। এর মধ্যে আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক অধ্যাপকসহ আরও বেশ কয়েকজনের নাম। এছাড়া আরোও কিছু পোস্টে দাবি করা হয়, জেফ্রি এপস্টিনের সহকারী লেসলি গ্রফ শেখ হাসিনার সঙ্গে কোনো 'এক অজানা বিষয়ে' একমত হয়েছেন। অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটিও সঠিক নয়।
(প্রতিবেদনে ব্যবহৃত ফাইলগুলো বয়সভেদে সংবেদনশীল। তাই ১৮ বছরের কম বয়সী পাঠকদের এই প্রতিবেদন পড়তে অনুৎসাহিত করা হচ্ছে)
ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
দাবিটির সত্যতা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস কর্তৃক প্রকাশিত এপস্টিন ফাইলে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কিত তথ্য খোঁজা হয়। এতে EFTA00160532.pdf নামের একটি ফাইলে ড. শহীদুল আলম নামে এক ব্যক্তির নাম পাওয়া যায়। তার পরিচয়ে উল্লেখ করা হয়েছে, তিনি বাংলাদেশের একজন ফটো সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। ফাইলটিতে শহীদুল আলম সম্পর্কে বলা হয়েছে, উইলসন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে অনলাইন ইভেন্টে বক্তব্য প্রদান করেন তিনি।

EFTA02258065 নামের একটি ফাইলে PM of Bangladesh বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর উল্লেখ পাওয়া যায়। ফাইলটি জেফ্রি এপস্টিনের সহকারী লেসলি গ্রফ এবং নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বোর্জ ব্রেন্ডের মধ্যে একটি কথোপকথনের অংশবিশেষ।
তাদের কথোপকথনটি থেকে জানা যায়, জেফ্রি এপস্টিনের বাসায় বোর্জ ব্রেন্ডের ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর রাত ৮ টায় এক নৈশভোজে যাওয়ার কথা ছিল। তিনি সেটিতে অংশগ্রহণ করবেন কিনা তা পুনরায় নিশ্চিত হওয়ার জন্য লেসলি গ্রফ তার আইফোন থেকে বোর্জ ব্রেন্ডকে মেসেজ দেন। উত্তরে বোর্জ ব্রেন্ডে লেসলি গ্রফকে জানান, তার টিম ওই সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সাথে একটি কূটনৈতিক বৈঠকের (Bilat) জন্য সম্মত হয়েছেন।

বোর্জ ব্রেন্ডের দেওয়া বার্তাটি ছিল, ‘Wow. Really appreciate, sorry about this but it is a bilat my team had agreed with PM of Bangladesh’. ”ওয়াও। সত্যিই কৃতজ্ঞ। তবে এটার জন্য দুঃখিত যে, ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার টিমের একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে।’’
প্রসঙ্গত, এই কথোপকথনটি দিয়ে ফেসবুকে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জেফ্রি এপস্টিন ফাইলে আছে। জেফ্রি এপস্টিনের সহকারী লেসলি গ্রফ লিখেছেন, ‘তার টিম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো এক অজানা বিষয়ে এগ্রি হয়েছে।’
তবে ফাইলটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, লেসলি গ্রফের কথোপকথনটি নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বোর্জ ব্রেন্ডের সঙ্গে। অর্থাৎ, লেসলি গ্রফের টিমের বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো ‘এক অজানা বিষয়ে’ একমত হওয়ার দাবিটি মিথ্যা।
এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
অনুসন্ধানে এপস্টিন ফাইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নামও বিভিন্ন প্রসঙ্গে একাধিকবার পাওয়া যায়। এই ফাইলগুলোর কিছু যাচাই করে দেখা যায়, এসব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিভিন্ন সেমিনার, বক্তৃতা ও বিভিন্ন ফোরামে অংশগ্রহণকেন্দ্রিক আলোচনার।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৯

আমি নই বলেছেন: আচ্ছা এপস্টেইনের ফাইলে ইউনুস সম্পর্কে ঠিক কি কি কথা আছে? যদি জানেন তাহলে আমাদেরকেও জানান। নাকি জাষ্ট নাম আছে দেখেই লাফানো হচ্ছে??

জানতে চাইলাম কারন, এপস্টেইনের ফাইলে পবিত্র কাবা শরিফ সংক্রান্ত লেখাও আছে। তাই নাম থাকলেই সে ধর্ষনকারী-নির্যাতনকারি বা সেক্স ট্রাফিকিং এর সাথে জড়িত মনে করার কারন নাই। (আবার মনে কইরেন না আমি কাবার সাথে ইউনুসের তুলনা করতেছি)

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৬

ক্লোন রাফা বলেছেন: আপাতত এই ভিডিও ক্লিপটি দেখে আসুন https://youtu.be/_-tP0bAWDMk

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:১৬

ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনার নামও আছে/ ডেনমার্কের সরকার প্রধান’কে ইনভাইটেশন দিয়েছিলো জেফ্রি এপস্টেইন।উনি সেই ইনভাইটেশন গ্রহণে অপারগতা প্রকাশ করে বলেছিলেন । বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার পুর্বের সেট করা প্রোগ্রাম আছে। কাজেই তিনি আসতে পারবেননা। এটাকেই সুদী মহাজনের চামচারা ফলাও করে অপ-প্রচার করে। সেই জন্যই আমারও জানতে চাওয়া থেকেই এতটুকু জেনেছি। উনি এপস্টেইনের আয়োজনে একটি অনুষ্ঠানে স্পিচও দিয়েছিলেন। যা তিনি সচরাচর পয়সার বিনিময়েই করে থাকেন।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২২

মাথা পাগলা বলেছেন: রাজাকার,আলবদরদের নিয়ে খারাপ কথা বললে ডিফেন্ড করার জন্য যারা হাসিনার অপকর্মের কথা শুরু করে - বুইঝা লইবেন তাগো ফ্যামিলিতে রাজাকার, আলবদর আছে।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.