| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে ভাষার প্রশ্নে আপোষ না করা।
অমর একুশে আমাদের শেখায়—
আমাদের মাতৃভাষা কারও দয়ার দান নয়।
ভাষা আমাদের অর্জিত অধিকার।
যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তারা প্রমাণ করেছিলেন—ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, আত্মপরিচয়ের ভিত্তি। তাদের রক্তে লেখা হয়েছিল একটি জাতির সম্মান, মর্যাদা ও অধিকার।
তারা কেবল বাংলা ভাষার জন্য লড়েননি; তারা লড়েছিলেন আত্মপরিচয়ের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা স্মরণ করি—
প্রতিটি ভাষাই একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের দলিল। ভাষা আমাদের আত্মপরিচয়ের গৌরব।
শ্রদ্ধা মহান ভাষা শহীদদের প্রতি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৫৯
ক্লোন রাফা বলেছেন: আপনাদের এখন সবকিছুই ভালো লাগবে। এমনকি মাইত্যা রাজাকারকে ভাষা সৈনিক দাবী করলেও ভালো লাগবে।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শ্রদ্ধা মহান ভাষা শহীদদের প্রতি।
............................................................
ভাষা দিবস কোন দলের নয়,
তবে জামাত এতদিন শহীদ মিনারে আসত না,
এখন রাজনীতির কূটচালে এসে পড়েছে
আবার বলছে,
বিরোধী দলের দ্বায়িত্ব বোধ থেকে তাদের
বোধদয় হয়েছে, আসলে এখানেও গুপ্ত কৌশল আছে ।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৬
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশে জামাত হলো রাজনৈতিক বেশ্যার দল। ক্ষমতার জন্য শিরক করতেও দ্বিধা নেই। জামাতের বিষয়ে যত অল্প কথা বলবেন। দুর্গন্ধ তত কম ছড়াবে না॥
৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২১
আনিসুজ্জামান বলেছেন: আজ পর্যন্ত একজনকেও পেলাম না, দেশকে ভালোবাসে না, দেশের ভাষাকে ভালোবাসে না। এই তথাকথিত ভালোবাসারই ফসল—বিশ্বের বুকে দাঁড়িয়ে থাকা এক দরিদ্র ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০
ক্লোন রাফা বলেছেন: আপনার সীমাবদ্ধতার জন্যই দেখতে পাননি। আমি চতুর্দিক অসংখ্য দেশোদ্রোহী দেখি। এমনকি দেশের থেকে যারা যত বেশি সুবিধাভোগী তারা তত বেশি বেঈমানি করে।
আদিখ্যাতা দেখিয়ে বলে আমার সন্তানরা তো বাংলা বলিতে পারেনা! উনারা সাদা চামরার ভাষা বলিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৮
মাথা পাগলা বলেছেন: কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে গোলাম আজমকে ভাষা শহীদ হিসেবে উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে, যা ভাষা শহীদদের প্রতি অত্যন্ত অপমানজনক।
IN "ভাষা সৈনিক গোলাম আজম, লও লও লও সালাম" স্লোগানে শহীদ মিনারে জামায়াত কর্মীরা
সৈয়দ কুতুব@ ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড!
৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০২
ডঃ এম এ আলী বলেছেন:
মহান ভাষা শহীদদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী ।
৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: পৃথিবীর মধ্যে শুধু মাত্র বাঙ্গালী জাতিই ভাষার জন্য আন্দোলন করেছে। জীবন দিয়েছে।
৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবার জামাতের আমির ফুল দিয়েছেন দেখে ভালো লাগলো ;
.........................................................................................
এই ভালোলাগার ভিতর থেকে কালসাপ বেরিয়ে আসবে
আমার কথা লিখে রাখুন ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: এবার জামাতের আমির ফুল দিয়েছেন দেখে ভালো লাগলো ; দোয়া ও করলো সবাই মিলে। এরশাদ আমলে না বুঝে শাহবাগিরা বাধা দিয়েছিলো কিনতু এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে ।