নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আবাবিল এলো আঙিনায়

আবাবিল

সেই কবে সামুতে ব্লগিং শুরু করেছিলাম, অনেকগুলো বছর চলে গেল ... চলছে গাড়ি।

আবাবিল › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করা সময়ের দাবী

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

ইন্ডিয়ান চ্যানেলগুলো তাদের প্রোগ্রামগুলোতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও সংস্কৃতির ভাঙ্গন ধরাতে কাজ করে। তাই চ্যানেলগুলো এদেশের মানুষের কল্যাণে অতি সত্ত্বর বন্ধ করা উচিত। তাদের সিরিয়ালগুলোতে মূর্তি পুজাকে জীবনের অংশ হিসেবে দেখানো হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে।



বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পারিবারিক সহজ ও মধুর বন্ধনে আবদ্ধ। সিরিয়ালগুলো কুটিলতা শেখায়। গুরুজনদের সম্মান করা, ছোটদের স্নেহ করা এদেশের মানুষের বিশ্বাসের অংশ। সিরিয়াগুলো এই মূল্যবোধে আঘাত করে। পরিবারের সদস্যদের জন্য সেক্রিফাইসের পরিবর্তে স্বার্থপরতার ষোলকলা শেখানো হয় সিরিয়ালগুলোতে। সরল অনারম্বর জীবনে বিশ্বাসী এদেশের মানুষগুলোর সামনে ভোগবাদীতা উস্কে দেয়া হয় ইন্ডিয়ান নাটক-সিরিয়ালে।



সুতরাং সব দিক দিয়েই ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশের মানুষের জন্য গরল সদৃশ, যদিও অমৃত হিসেবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সুতরাং চ্যানেলগুলো বন্ধ করা সময়ের দাবী।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

বালক বন্ধু বলেছেন: আমিও ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করার পক্ষে।
কিন্তু তার সাথে আরেকটা কাজও করতে হবে। আমাদের দেশীয় চ্যানেলগুলোর মান বাড়াতে হবে। অন্যথায় এটা হিতে বিপরিত হবে।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৯

আবাবিল বলেছেন: শতভাগ একমত।

২| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

ডরোথী সুমী বলেছেন: চ্যানেল বন্ধ করার সাথে সাথে পরিবারকে সময় দেয়া বাড়াতে হবে। ভাল থাকুন।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

আবাবিল বলেছেন: ভাল বলেছেন। পরিবার প্রধানকে পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বের ব্যাপারে সচেনত হতে হবে। আপনাদেরও দায়িত্ব তাদেরকে তাদের করণীয় বিষয়টি স্মরণ করিয়ে দেয়া।

৩| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

সোহানী বলেছেন: ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করা হউক....বন্ধ করা হউক....বন্ধ করা হউক....

আমি কোটিবার তা সাপোর্ট করি... এদেশের সংস্কৃতি রক্ষা করার জন্য হলে ও তা বন্ধ করতে হবে।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

আবাবিল বলেছেন: একমত। তবে প্রশ্ন হচ্ছে, আদৌ বন্ধ হবে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.