| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল কথায় কথায় ওকে জিজ্ঞেস করলাম, হুগো শ্যাভেজ তো মারা গেল।
ও অবাক হয়ে বলল, ওটা আবার কে?
আমি ভাবলাম, fun করছে। তাই আর বললাম না শ্যাভেজের পরিচয়।
কিন্তু আমি ছাড়ার বান্দা নই। কষে ধরলাম, বলতেই হবে শ্যাভেজ কে?
আবার যথারীতি উত্তর, জানি না তো। আমার সন্দেহ জাগল, যে মেয়ে সারাদিন টিভির সামনে বসে থাকে, সে কিনা জানবে না এই সারা জাগানিয়া মৃত্যুর খবর! না, তা হতেই পারে না।
আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, কারণ ও অনেক smart মেয়ে। আবার হিন্দিতে অনর্গল কথা বলতে পারে (সারা দিন রাত হিন্দি সিরিয়াল আর হিন্দি মুভি দেখার ফল)।
যা হোক আবার ধরলাম, তুমি কিছুই শোন নি কোন মৃত্যু সম্পর্কে?
এতক্ষণে সে বিজয়ের হাসি হাসল-------- ও বুঝছি, আব্দুল জলিল.........?
এখন আপনারাই বিচার করেন, ও কি জলিলকে শ্যাভেজ বানাল, নাকি শ্যাভেজকে জলিল?
©somewhere in net ltd.