| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রাজধানীর শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ আট ব্লগারের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা হয়েছে।
মামলায় ডা. ইমরান ছাড়া আরো যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন-ব্লগার আসিফ মহিউদ্দিন (৩৫), আরিফুর রহমান (৩৭), অমি রহমান পিয়াল (৩৪), ইব্রাহিম খলিল (৩৩), বিপ্লব (৩৪), কে এম হাসান (৩০) এবং আরিফ জেবতিক (৪০)।
মামলার অভিযোগে বলা হয়েছে, এরা ২০১০ সালের ২ জুলাই রাত সাড়ে ১০টা থেকে এখন পর্যন্ত ফেইসবুক ও ব্লগে নামে ও বেনামে আল্লাহ, মহানবী (সঃ) ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে আসছেন।
আইনজীবী সুলতান আহমেদ খান সোমবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বুধবার মামলার আদেশের দিন নির্ধারণ করেছেন বিচারক মো. মাসুদুর রহমান।
মামলার বাদী সুলতান আহমেদ বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য। সাক্ষী করা হয়েছে পাঁচ আইনজীবীসহ আটজনকে।
©somewhere in net ltd.