| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টের কথা কাকে বলি?
আমাদের দেশের মানুষগুলো এমন কেন?
দিনে দুপুরে কেড়ে নিয়ে যায় সবার সামনে, অথচ কেউ কিছু বলে না।
আজ গাইবান্ধার ATI(Agricultural Training Institute) ছাত্র হলের বারান্দায় দুপুর বেলা ছিনতাইয়ের শিকার হলাম। আমার মোবাইল আর মানিব্যাগ নিয়ে গেল । তারা ছিল ৫ জন। শুনে সবাই মজা পাবেন, আমি ছিনতাই হচ্ছিলাম আর ঐ হলের কিছু কিছু ছাত্র পাশ দিয়ে মসজিদে যাচ্ছিল জুম্মার নামাজ পড়তে। এক ছাত্র কিছু দূরে গোসল করছিল, আর একজন তার পাশে দাঁড়িয়ে দেখছিল। বারান্দা দিয়ে যখন আমাকে হ্যাস্তন্যাস্ত করা হচ্ছিল, এক ছাত্র রুম থেকে বের হচ্ছিল, তাকে অঙ্গুলি নির্দেশে রুমের ভিতরে ঢুকিয়ে দেয়া হল।
ছিনতাই হওয়ার পর আমি হলের সামনে দাঁড়িয়ে ছিলাম, এইজন্য যে আমার খুব জানতে ইচ্ছে করছিল, কেন ছাত্ররা হলে ছিনতাই হতে দেখেও সাহায্য না করে নিশ্চুপ ছিল। সকলে নামাজ থেকে ফিরলে ১৫-২০ জনকে একসাথে পেলাম। তাদের কেউ কেউ স্বীকার করল, তারা যাওয়ার সময় ঘটনাটি দেখে গিয়েছে, কিন্তু তাদের কিছু করার ছিল না।
তারা বলল, ছিনতাইকারীরা সবাই বহিরাগত। আর আমরাই সব সময় ভয়ে ভয়ে থাকি। কিছু বললে আমাদেরকেই মারধর করে। মেরে ফেললেও আমাদের কিছু করার ছিল না।
দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বের হয়ে এলাম। আর কিই বা করার আছে??
২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন:
......!!!
৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
মনসুর-উল-হাকিম বলেছেন: আসলে, সকলের মন থেকেই ভালোবাসা দুরে সরে যাচ্ছে, ফলে কেউ ছিনতাই করছে বা কেউ ছিনতাই-এর দর্শক, আবার কেউবা ছিনতাই-এর মদদ দাতা - কারো মনেই ভালোবাসা নেই, . . . . মর্মান্তিক, . . . অসভ্য এক সমাজ, . . . !!
৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০
দি সুফি বলেছেন: সমবেদনা রইল আপনার জন্য
৫|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪
বেকার সব ০০৭ বলেছেন: সমবেদনা রইল আপনার জন্য
৬|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৯
গাওগ্যারামের পোলা বলেছেন: শুধু সমবেদনা দিয়ে কি আর হবে? কার্যকর কিছু করার কথা ভাবা যায় না? আমরা সাধারন মানুষ একটু সচেতন হলেই তো ওরা অত সাহস পায় না। কিন্তু সাধারন মানুষ দূরে থাক, শেষ ভরসা আমাদের ছাত্র সমাজই আজ ভয়ে অস্থির।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২
বেলা শেষে বলেছেন: আমি আমাকে কিভাবে পরিশুদ্ধ করব?