| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়ণগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর একের পর এক জনপদ রক্তে রঞ্জিত হচ্ছে, মানবতার বানী ডুকরে ডুকরে কাঁদছে, একের পর এক লাশ পড়ছে কিন্তু আমরা নির্বিকার।কিছুতেই আমাদের ঘুম ভাঙছে না। সরকার বিরোধীদলের আন্দোলন, সভা-সমাবেশ নিয়ন্ত্রণে ব্যাস্ত, বিরোধীদল সরকারের ভাল-মন্দ সব কাজের বিরোধিতা করছে,মিডিয়া সরকারের চাটুকারিতা ও জঙ্গিবাদের উৎস খুঁজতে ব্যাস্ত, সুশীলসমাজ সরকারের তোষামোদ ও সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুদের হামলা-নির্যাতন ইত্যাদির গবেষণায় ঘাম জরাচ্ছে।পরশু চন্দন সরকারকে মেরে ফেলেছে, আমি প্রতিবাদ করিনি, কারণ সে বিএনপি করে। কাল একরামুল হককে মারল আমি প্রতিবাদ করিনি ,কারণ সে আওয়ামীলীগ করে। আজ আমাকে মারতে এসেছে, আমি কিছুই করতে পারিনি, কারণ আজ প্রতিবাদ করার কেউ নেই।
©somewhere in net ltd.