| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাপক বিনোদন পেলাম, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কথা শুনে। তিনি শিক্ষার্থীদের বলেছেন, ফাঁস হওয়া প্রশ্নের পিছনে না ছুটে বিবেকবান ও নীতিবান হতে। এ যে দেখি ভূতের মুখে রাম নাম! শিক্ষার্থীদের উপদেশ দেয়ার আগে তিনি নিজে বিবেকবান হয়ে কেন প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলেন না? বরং বারবার মন্ত্রের মত একই বুলি আউরাইলেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে, কোন প্রশ্ন ফাঁস হয়নি। এখন মিডিয়াতে তোলপাড় হওয়ায় নিজের দোষ ঢাকতে শিক্ষার্থীদের বিবেকবান হতে বলছেন, তখন তার বিবেক কই ছিল? বিবেকবান হতে হলে তো শিক্ষার্থীদের উচিত যারা অনেক কষ্ট, পরিশ্রম এবং যুঁকি নিয়ে প্রশ্ন ফাঁস করেছেন, তাদের পরিশ্রমের মূল্য দিতে ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করে সে অনুযায়ী পরীক্ষা দেয়া। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি হল, যে সকল শিক্ষার্থী প্রশ্নপত্র সংগ্রহ করতে না পারে,তাদেরকে প্রশ্নপত্র সরবরাহ করতে হবে।কারণ কেউ ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা দিয়ে A+ পাবে আর কেউ নীতিবান সাজতে গিয়ে বা প্রশ্ন সংগ্রহ করতে না পারার কারনে A+ থেকে বঞ্চিত হবে তা তো হতে পারেনা!!! ![]()
©somewhere in net ltd.