নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে না , নিয়মিত পড়ি, মাঝে মাঝে মন্তব্য করি

ঘুমবিলাসী

ভাল-মন্দ মিলিয়েই আমি এই মানুষটা

ঘুমবিলাসী › বিস্তারিত পোস্টঃ

নাম দিবেন? নাম? সুন্দর বাংলা নাম? আমার ভাগনে/ভাগনীর জন্য?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

সবাইকে শুভেচ্ছা।

আল্লাহ চাইলে আগামী মে মাসে আমার বোনের কোল জুড়ে আসতে যাচ্ছে তার প্রথম সন্তান। ইচ্ছা করেই ডাক্তারের কাছে জেনে নেওয়া হচ্ছে না বাচ্চা ছেলে নাকি মেয়ে।

আপুর অনেক ইচ্ছা বাচ্চার একটা 'বাংলা' ডাকনাম দেওয়ার ।

এই ব্লগে আগে কিছু নাম চেয়ে পোস্ট দেওয়া হয়েছিল, দেখেছিও কিছু, তবুও আবার দিলাম নতুন কিছু নামের প্রত্যাশায় ।

নামের আদ্যাক্ষর জনিত বাধ্যবাধকতা নাই, সুন্দর, অর্থবোধক বাংলা নাম হলেই হল।

সবাই আপুর এবং অনাগত পিচ্চিটার সুসাস্থ্যের জন্য দোয়া করবেন।



** স্বার্থপরের মত নিজের প্রয়োজনে পোস্ট দিলাম। আসলে আমার লেখালিখির হাত ভাল না। লিখিনা। তবে নিয়মিত পড়ি। তাই দয়া করে স্বার্থপর না হোক, অন্তত পর ভাববেন না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

বাংলার আকাশ বলেছেন: যে নামই রাখেন , ছেলে হলে আবদুল্লা্হ আর মেয়ে হলে ফাতেমা যুক্ত করবেন ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

হাসিব০৭ বলেছেন: জান্নাতুল ফিরদাউস
ফাতেমাতুজ্জেহরা


আমার ভাগনীর জন্য জান্নাতুল ফিরদাউসটা রেখেছি।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

ক্লান্ত তীর্থ বলেছেন: ছেলে হলে মৌমিক/প্রাচ্য,মেয়ে হলে তিতলী/তিথি

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

ঘুমবিলাসী বলেছেন: @বাংলার আকাশ, হাসিব০০৭, ধন্যবাদ, ভাল/বড় নামের ক্ষেত্রে বিষয়টা মনে থাকবে :)
@ক্লান্ত তীর্থ, ধন্যবাদ, মৌমিক/প্রাচ্য পছন্দ হয়েছে, লিস্টে থাকল :)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

সুমন ঘোষ বলেছেন: ছেলে হলে Sayan ,মেয়ে হলে Shrabasee.

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

বেকার সব ০০৭ বলেছেন: আপনি এখানে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর নাম আছে সাথে অর্থ দেওয়া আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.