নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়মিত না,মন ভালো না থাকলে ঘুরে জাই।ভাল লাগে

ঘুনে খাওয়া রোদ

ঘুনে খাওয়া রোদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ও কিছু কথা

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২০

আজকে মে মাসের ২৬ তারিখ,সামনের মাসের ১২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল।প্রতিবারের আসরের মত এইবারেও ভক্ত ও সমর্থকদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উম্মাদনার শেষ নেই। এশিয়ার বাকি ৫ টা দেশের মত আমাদের দেশেও বিশ্বকাপ নিয়ে সকল শ্রেণীর মধ্যে যেন উৎসবের আমেজ পসরা সাজিয়ে বসেছে।



নিজের দেশ এই প্রতিযোগীতায় নেই তাতে কি? বিশ্ব এই আসরকে বরন করে নিতে বাঙালীরা সর্বদাই বন্ধু ভাবাপন্ন। এক এক শ্রেণীর মানুষ এক এক দল নিয়ে ব্যস্ত। কেউ ব্রাজিলের সমর্থক তো কেউ বা আর্জেন্টিনার সমর্থক।যার প্রমান পাওয়া যাবে একটু রাস্তায় বেরুলেই।



চায়ের দোকান থেকে শুরু,ক্লাব,মহল্লা শেষে পতাকার শেষ স্থান হয়ে দাঁড়ায় বাড়ীর ছাদ। ব্রাজিল,আর্জেন্টিনা,ফ্রান্স, ইংল্যান্ড,স্পেন, ইতালির পাশাপাশী অনেকের বাসার ছাদে হয়তো দেখা যাবে হন্ডুরাসের পতাকা।কিন্তু এই বিশ্বকাপের এই উৎসবে কারো বাসার ছাদে স্থান পাবে না বাংলাদেশের পতাকা।



তবে কি আমরা কি পারি না এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। আজ আমাদের দেশের ক্রিকেটের সাথে আমরা কি পারি না আমাদের দেশের ফুটবলকেও আরও বেশী বেশী সমর্থন জাগিয়ে এগিয়ে নিতে। কেননা আমরা এর আগেও দেশের ক্রিকেটকে সমর্থন জাগিয়ে বহু দূর এগিয়ে নিয়েছি। তবে তাহলে আমরা কেন পারবো না দেশের ফুটবলটা কেও এগিয়ে নিতে।



তখন হয়তো অদুর কোন বিশ্বকাপে হন্ডুরাসের পতাকার মত বাংলাদেশের পতাকা উড়বে বিশ্বের অন্য কোন প্রান্তরে।

আর বিশ্বকাপের মঞ্চে আমরাও বুকে হাত দিয়ে গাইবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯

আমি কাল্পনিক সজল বলেছেন: সব দেশের পতাকার উপর উড়িবে আমার দেশের পতাকা !:#P :D

২| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:০১

ঘুনে খাওয়া রোদ বলেছেন: অব্যশই তা আমাদের জন্য সবচেয়ে গৌরবেরর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.