| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুটকরে ছোটবেলাকার একটা কথা মনে পরে যায় ছেলেটার। মানুষের হৃদয়টা নাকি হুট করে কেঁপে ওঠে না । যখন একান্ত আপন কিছু হারিয়ে যায় তার আগের অনুভূতিটা হয় এইরকম। মেয়েটার সাথে ছেলেটার পরিচয় খুব বেশী দিনের না।এত অল্পসময়ে মেয়েটার এত কাছে চলে আসবে ছেলেটা ভাবতেও পারেনি। কিইবা করার ছিল যার ছোটবেলা থেকেই জীবনটা কেটেছে দুরন্তপনায়,বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডায়। সবখানেই যাকে ছাড়া আড্ডার আসর জমতোই না সেই ছেলেটার মনে যে কিছু চাপা কষ্ট ছিল তা আসলে কেউ বুঝতো না, ছেলেটাও বুঝতে দিতে চাইতো না। তাকে বুঝবে এমন একটা মানুষের খুব অভাব ছিল,যে তার মনের চাপা কষ্টগুলো অনুভব করতে পারে। ভাবতো যদি কেউ থাকতো আসলে তাকে বোঝার মতো। যেই মানুষটি তার হাসির গভীরে যে কষ্টটা লুকায়িত আছে সেটা ধরতে পারবে। আকড়ে রাখবে তার ভালবাসাটুকু আর কষ্টটা চুরি করে হারিয়ে দিবে।
ভার্সিটিতে ভর্তি হওয়ার দুই বছরের মাথায় যখন সেই বিশেষ মানুষটির সাথে দেখা যখন প্রথম দেখা, প্রথম কথা তখনও ছেলেটার নিজের মধ্যে কিছু আবিস্কার করা হয়ে ওঠেনি। যখন বুঝলো এই সেই রাজকন্যা যার জন্যে তার এত দিনের প্রতীক্ষা,এই সে যার কথায় যেন নদীর মোহনায় গাংচিলের প্রিয়তা,যার হাসির শব্দে হৃদ স্পন্দন বেড়ে যায়, যার চোখে চোখ রেখে কাটিয়ে দেয়া যায় সারাটি জীবন, যার জন্যে হাসতে হাসতে মরতে পারা যায়। এতশত মুখের মাঝে যার মুখে হাসি দেখলে মনটা ভাল হয়ে যায়, যার সাথে দেখা করার জন্য রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দিনকে রাত করে দেয়া যায়। ভালোবেসে ভাল জিনিসগুলোকে চিন্তে শেখায়। এইতো সেই মেয়ে। ছেলেটার জীবনে এমন একজন মানুষের হাসি আনন্দ বেদনার মূল্য কারো অজানা থাকার কথা না। মেয়েটার সাথে কথা বলার প্রয়োজনটা তাই থাকে। বাড়তে বাড়তে নিজের উপর আর ছেলেটা কখন নিয়ন্ত্রন হারিয়ে বসে মনে পরেনা। কিন্তু কেন জানি প্রতিবারই আঘাধ আসে,তবুও হাল ছাড়ে না ছেলেটি। স্বপ্নের মানুষটাকে যে তার পেতেই হবে। দিন শেষে কোন ফল আসে না।
তবেকি মেয়েটার আগে থেকেই অন্য কাউকে ভালো লাগতো।মেয়েটার কাছে যদি ছেলেটার প্রয়োজন শেষ হয়ে আসে তবে ছেলেটা হাজার চেষ্টা করেও তখন সময়কে আর থামাতে পারেনা। ছেলেটার হৃদয়টা কেঁপে ওঠে বেড়িয়ে আসে একটা চাপা দীর্ঘশ্বাস। কষ্টে বুকটা পাথর হয়ে যায়।তবুও ছেলেটা কাঁদে না জীবন তাকে কাঁদতে শেখায় নি। আবারও ডুবে যায় হাসি মশকরায়। কেননা সে জানে তার কষ্টটা যদি কেউ ধরতে পারে তবে তা এখানেই হাসির ভীরে। অন্য কথাও নয়..................
©somewhere in net ltd.