নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

জলদ্ধতায় প্লাবিত নোয়াখালীর বেগমগঞ্জ ॥ মাছের প্রকল্পে ৩ কোটি টাকার ক্ষতি

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:০৪

নোয়াখালীর -৭০ ইউনিয়ন প্লাবিত

নোয়াখালী সংবাদদাতাঃ
নোয়াখালী জেলায় গত কয়েকদিনের টানা বর্ষনে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাসহ সকল ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার সকল ইউনিয়নে জলবদ্ধতার কারনে ২ হাজার একরের ১০ হাজার মাছের পুকুর ও প্রজেক্টে অন্তত ৩ কোটি টাকার মাছ ভেসে গেছে। ১২ হেক্টর আউস ফসল,২৮ হেক্টর আমন ফসলের বীজতলা ও ১৫০ হেক্টর শাকসব্জির ক্ষতি হয়েছে। উপজেলা মৎস কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ভূইয়া এ তথ্য জানান। এ ছাড়া জেলার ৯ উপজেলার ৯২ ইউনিয়নের ৭০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহেদ হোসেন জানান, বেগমগঞ্জ উপজেলাধীন চৌমুহনী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চলের কাাঁচা বা পাকা রাস্তাগুলো পানিতে নিমজ্জিত হয়ে আছে। পানি সরে গেলে ক্ষতির পরিমান নিরুপন করা যাবে। তবে যার পরিমান কয়েক কোটি টাকা হবে বলে মনে করছেন। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা বলেন, কাদিরপুর ,শরিপপুর, নরোত্তমপুর, দূর্গাপুর, হাজিপুরসহ বেশ কয়েকটি এলাকায় তিনি ঘুরে দেখেছেন অধিকাংশ এলাকাই পানিতে নিজ্জিত হয়েছে। কোন কোন এলাকার চেয়ারম্যান ইতিমধ্যে লিখিত জানিয়েছে। বাকিরাও লিখিত জানাতে বলা হয়েছ্ ে।এছাড়ার পানির কারনে এলাকার অনেক স্কুলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছ্ ে,তাদেরকে ক্ষতির পরিমান উল্লেখ্য করে চিঠি দিতে বলা হয়েছে। দু এদিনের মধ্যে চুড়ান্ত তালিকা পাওয়া যাবে। তিনি আরো বলেন, নোয়াখালী খালসহ পানি নামার যে সব খালে অবৈধ বাঁধ আছে, ময়লা আবর্জনা পেলে অথবা অবৈধ ভাবে খাল দখল করে বাঁধ বা স্থাপনা তৈরী করেছে, সে গুলো সরানোর জরুরী ব্যবস্থা নেয়া হয়েছে। চৌমুহনী পৌরসভাধীন নোয়াখালী খাল ইতিমধ্যে সংস্কার করে পানি নামানোর ব্যবস্থা করা হয়েছে। বেগমগঞ্জে প্লাবিত অঞ্চলে তাৎক্ষনিক করনীয় নির্ধারনের জন্য গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার সকল কর্মকর্তাদের নিয়ে বিশেষ পরামর্শ সভা চলছে বলে এ সংবাদ লিখা সময়ে জানা গেছে।
এদিকে জেলা সদর,সুবর্নচর,সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ,হাতিয়া,কবিরহাট উপজেলার নিন্মাঞ্চল গুলি প্লাবিত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ক্ষতির পরিমানের চুড়ান্ত তালিকা তৈরী করে সংলিষ্ট বিভাগী প্রধানের নিকট প্রেরনের কাজ চলছে।
জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা শাহরুল ইসলাম মোঃ আবু হেনা জানান, জেলার ৯২টি ইউনিয়নের মধ্যে ৭০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া রিপোর্টের ভিত্তিতে যে কোন জরুরী অবস্থা মোকাবেলা করার জন্য প্রতি উপজেলায় ৫ মেট্রিন টন চাউল ও ১০ হাজার টাকা করে বরাদ্ধ দেয়া হয়েছ্।ে ১৫ দিনের মধ্যে যাচাই বাচাই করে চুড়ান্ত তালিকা অনুযায়ী বরাদ্ধ দেয়া হবে। প্রয়োজনে উর্ব্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে অতিরিক্ত বরাদ্ধ পাওয়ার ব্যবস্থা করা হবে। বিভিন্ন রাস্তার ক্ষয়ক্ষতি এখনো ব লা সম্ভব নয়। তবে জলাবদ্ধতার কারনে জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।#


নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

নোয়াখালী সংবাদদাতাঃ
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” শ্লোগানে ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫।
মঙ্গলবার মৎস্য অধিদপ্তর নোয়াখালীর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বিভিন্ন ব্যানার ও ফেন্টুন সহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। দুপুরে মাইজদী বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব অনুপম বড়–য়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা মমিন প্রমুখ। এদিকে বেগমগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার সামনে র‌্যালী শেষে অডিটরিয়ামে উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপত্বিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, চেয়ারম্যান মোস্তফিজুর রহমান, দেশ এগ্রোর মার্কেটিং অফিসার মেজবাহুল ইসলাম, আল-বারাকা খামার ও হ্যাচারির মালিক মাসুদুল হক চৌধুরি, সাংবাদিক মানিক ভূঁইয়া, জামাল উদ্দিন, এসএম রেজওয়ান প্রমুখ। পরে অতিথিরা উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।#



গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ ২৮.৭.১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.