নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালী আমাউ মেডিকেল কলেজে শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪


নোয়াখালী সংবাদদাতা ঃ
নোয়াখালী আবদুল মালেক উকিল (আমাউ)মেডিকেল কলেজে সোমবার সকালে পানি সরবরাহ বন্ধ থাকাসহ ১০দফা অভিযোগে শিক্ষার্থীরা কলেজে গেইটে তালা দিয়ে শিক্ষক কর্মকর্তাদের অবরুদ্ধ করে।
শিক্ষার্থী ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজে পৌরসভার সরবরাহ পানি বন্ধ, কলেজ ক্যাম্পাসের পুকুর থেকেও পানি সরবরাহ করা হয়নি গত কয়েক দিন। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী কলেজ গেইটে তালা দেয়। এতে শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীরা দুপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে। এ ছাড়া কলেজে নিয়োগ ও কেনা কাটায় অনেক অনিয়মের অভিযোগ নিয়ে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ বলে অনির্ভর সূত্র জানায়।
কলেজের একাডেমিক সংকট, বাস ও এম্বুলেন্স সংকট, কলেজের সামনে প্রধান সড়কে স্পিড ব্রেকার নির্মাণ, হোস্টেল সমস্য সমাধান, নিরাপত্তা নিশ্চিত করণ, বিশুদ্ধপানি সরবরাহ, ২৪ ঘন্টা লিফট ও জেনারেটর ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছন্নতার জন্য জনবল নিয়োগ, কলেজে মিল সিস্টেম চালু ও লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহের দাবীতে শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে।
কলেজের শিক্ষার্থীরা আরো জানান, গত এক সপ্তাহ থেকে কলেজে নোংরা পানি সরবরাহ করা হ্েচ্ছ। কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে ১২ কিলোমিটার দুরে মাইজদীতে গিয়ে প্রেট্রিক্যাল ক্লাস করতে হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে।
সোমবার বিকালে কলেজ অধক্ষ্য ডাঃ আবদুস ছালাম যে কোন অনিয়মের কথা অস্বীকার করে জানান, পানির সমস্যা হয়েছে। এ বিষয়ে পৌর মেয়র আখতার হোসেন ফয়সল ও স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরনের সাথে আলোচনা হয়েছে। আগামীকাল সকালে এ সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বললে আর কোন সমস্যা হয়নি। বর্তমানে কলেজ ক্যাম্পাস সম্পূর্ন শান্ত আছে। চৌমুহনী পৌরসভার সচিব কাইয়ুম উদ্দিন জানান, পৌরসভার পানি সরবরাহ পূর্বের মতো স্বাভাবিক আছে। প্রতি সকালে ২ ঘন্টা ও বিকালে ২ ঘন্টা সরবরাহ করা হয়। যা আজো করা হয়েছে। তিনি ধারনা করছেন, পানি সরবরাহ করার সময়ে কলেজ কর্তৃপক্ষ হয়ত পানি সংরক্ষন করার ব্যবস্থা করেন না। সে কারনে পানির সমস্যা হতে পারে।
চৌমুহনী পৌর সভার মেয়র সরকারী কাজে ঢাকায় আছেন বলে কথা বলা যায়নি।#

গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখ ঃ ২৪.৮.১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.