নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের গোধুলি পথে অন্তলীন আমি

গোধূলি পথে অন্তলীন আমি

আমি সেই ছেলেটি যে আজও নিজেকে চিনতে পারেনি , বুঝে ওঠতে পারেনি | আজও আমি গোধূলি পথে অন্তলীন | খুব ফান লাভিং একটা ছেলে আমি | আমি সব সময় সামান্যতেই খুশি থাকি | প্রবল আত্ববিশ্বাসী | খুব ধীর স্বভাবের একটি মানুষ খাটি বাংলায় "আলস "| লিখার চেষ্টা করি | খুব সহজেই আবেগায়িত হয়ে পড়ি | দিন শেষে বেচে আছি এইতো জরুরি খবর |

গোধূলি পথে অন্তলীন আমি › বিস্তারিত পোস্টঃ

//.....এক কাপ চা......//

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২

কত আশা করে

তোমার ঘরে,

এসেছি এক কাপ চা খেতে

এই সন্ধ্যা বেলায়,

ফেলে সব কাজ আজ হেলায় |



তুমি বললে দাড়াও চা নিয়ে আসি,

রান্না ঘরে তোমার আওয়াজ

মুখে তোমার হাসি |



চায়ের কাপে এক চুমুক

স্মৃতির পাতায় ফিরে দেখা |



অবহেলায় রেখে আসা সেই

স্মৃতি গুলো আজ স্বপ্নীল

হয়ে ওঠে ধূসর আলোয় ,

মুখে হাসি তবুও মন

বিষন্ন মেঘকালোয় |



এক কাপ চা অবাক

সেই বন্ধুত্ব মাথা চারা দিলো,

এক নিমিষেই বর্তমান ছেড়ে

মন অতীতেই থেকে গেলো |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.