| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলি পথে অন্তলীন আমি
আমি সেই ছেলেটি যে আজও নিজেকে চিনতে পারেনি , বুঝে ওঠতে পারেনি | আজও আমি গোধূলি পথে অন্তলীন | খুব ফান লাভিং একটা ছেলে আমি | আমি সব সময় সামান্যতেই খুশি থাকি | প্রবল আত্ববিশ্বাসী | খুব ধীর স্বভাবের একটি মানুষ খাটি বাংলায় "আলস "| লিখার চেষ্টা করি | খুব সহজেই আবেগায়িত হয়ে পড়ি | দিন শেষে বেচে আছি এইতো জরুরি খবর |
সে এসেছিল মোর জীবনে
আমার অগোছালো জীবনকে
অসম্পূর্ণ রেখে মিলিয়ে গেল হাওয়ায় |
মিলিয়ে গেল সময়ের গোধূলি পথে |
আজ আমি বড্ড একা ,
যেন ছিন্নমুকুল
পড়ে থাকা সময়ের পথে |
আমি খুঁজে বেড়াই আজও তাকে
গাছের মগডালে পাখির বাসায়,
তার স্মৃতি আমার অজান্তে
আজও আমায় কাঁদায় |
তাকে খুঁজে পেতে আজও আমি
ছুটে চলি সময়ের গোধূলি পথে
পিছনে অতীত আমার হাত ধরে রাখে |
আমি চেয়ে থাকি
গোধূলি পথের শেষ প্রান্তে ,
যেখানে থেমে গেছে তোমার স্মৃতী |
যত বার ওই স্বপ্ন ভেজা পথ
অতিক্রম করতে যাই
ততবার খুঁজে পায় তোমায় ,
আমার স্বপ্ন লোকের বারান্দায় |
আজ সেই স্থব্দ পথিক
যেন সময়ের গোধূলি পথে অন্তলিন আমি |
©somewhere in net ltd.