| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মোর ব্যর্থতা ক্ষমো মোরে-
অপূর্ণ যত জীবনের লতিকায়,
ভ্রান্তির বঞ্চনা যত'
বৃক্ষ হয়ে নাও।
আর মুক্তি দাও, দাও মুক্তি
নিজেরে শুধাইবার তরে।
বিস্মৃত-বিকলাঙ্গ অতীত করো দূর,
সত্যামৃত ঢালো কন্ঠে, বজ্রাঘাত হানো বক্ষে।
যাক বাধা যত ছিল যাক দূরে
ছিন্নবীণা উঠুক জেগে
বাজুক নতুন সুরে।
শুদ্ধ হবো আজি তোমার ছোঁয়ায়,
হে মোর ব্যর্থতা ক্ষমো মোরে।
ঁঁঁ পেজ এ্যাডমিন ঁঁঁ
ভাল যদি নাই বাসলে, ভালবাসতে কেন শেখালে?
©somewhere in net ltd.