নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য স্কুল অব গ্রেট নো।

গোঁপা

প্রকৃত মৌলবাদী প্রকৃত মৌলবিবাদী

গোঁপা › বিস্তারিত পোস্টঃ

বানরে বা নরে সিরিজের কবিতা : ছিয়াশি

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

বাঁশি বাজাতে জানো?রাখাল সাঁজতে?

অথবা অথৈ জলের থেকে তুলে নিতে পারো থোক থোক ঢেউ ?

বিপদগ্রস্ত রাখালকে উদ্ধার করার মতো কোন মন্ত্র জানা আছে তোমার ?



ষড়যণ্ত্র মানে কী জানো ?

ছটি তার ছিড়ে গেলে তানহরা বিধবা গিটার গিলে খায় শব্দের জগৎ

ভগবৎ পাঠে মন্দিরা জুড়ি নেই ।-

জুড়ে দাও মনের সাথে সাজেদার গৃহদ্বার । ভুল করে

অ ভাবে মেলাতে যেও না পশ্চিমের

ঠোটে ঠোট । দন্তের গোপনিয়তা রাখে জিহ্বার তাবৎ খবর ।



খাইবার সেই রমণীর কথা মনে আছে । মনে আছে তার সার্কাসে কে যেন দর্শক হয়ে দেখেছিলো সারারাত অদৃশ্যকলা ।

অতপর তাঁকে দিয়েই সমাপ্ত হয়েছিলো দৃশ্যের অর্ধেক ইতিহাস ।



বাকি অর্ধেক এখন তোমার বুকের মধ্যখানে প্রকাশিত ।

সাক্ষি গোপালও আছে আশে পাশে ।



ঘুমিয়ে পড়ার মানে কী জানো ?

না ফেরার ইঙ্গিত দিয়ে নিথর হয় চোখ ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.