| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গর্তজীবি
নির্বাক আর্তনাদ, নিঃশব্দ চিৎকারগুলো কেউ শুনতে পায় না, আবৃত শুণ্যতা, অব্যাক্ত পরাজয়ের কান্না কেউ দেখতে পায় না ; তাই আমি এত সুখী ।
১.পাপ
একটি পাপ কিনেছিলাম, কিনেছিলাম বাকিতে;
সেই ঋণ শোধাতে হচ্ছে আজও,
চড়া সুদ সহ ;
কিন্তু আমি যে নিঃস্ব -
ঋণ পথের শ্রান্ত এক পথিক !
২০০৭
.........................................................
২.নিঃসঙ্গতা
নিঃসঙ্গতার সাথে আমার বন্ধুত্ব হয়েছে,
আহ্বানটা তার ছিল নাকি আমার ?
সাড়া দিয়েছে দু'পক্ষই !
একে অপরকে করেছি আমৃত্যু আলিঙ্গন ;
২০০৭
.........................................................
৩.মধ্যবিত্ত পরিবার
পুড়ে ফেলা কাগজটা
বিদগ্ধ রূপ নিয়ে আমার পানে চেয়ে রয়েছে ।
ঠিক যেন বদ্ধ শহরে এক মধ্যবিত্ত পরিবার -
শেষ মুহুর্তেও মাথা তুলিয়ে দাঁড়িয়ে আছে ;
২০০৭
.........................................................
৪.মুগ্ধতা
নাম না জানা একটি রঙ,
তবুও কেমন জানি মায়াময় !
ইচ্ছে জাগে নাক ডুবিয়ে ঘ্রাণ নিই,
যেন ভাসতে পারি মুগ্ধতায়, ছুঁতে পারি সব অনুভূতি -
যা জাগিয়ে দেবে আমার ঘুমন্ত
ষষ্ঠ ঈন্দ্রিয়কে ।
২০০৮
.........................................................
৫.অশ্রুদান
পাতা থেকে টুপটুপ জল পড়ছে,
সেকি বৃক্ষের ঝেড়ে ফেলা কষ্ট নাকি
আকাশের হাসি-কান্না ?
ছুঁতে চাই সেই অশ্রু -
যা আকাশ আমাকে দান করেছে ;
২০০৫
২|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫১
গর্তজীবি বলেছেন: ধন্যবাদ নিও :-)
৩|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
![]()
আরো আরো লেখেন।
৪|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৮
গর্তজীবি বলেছেন: চেষ্টা চলছে, ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইউনিক!