নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত নিরবতা সেই শালিকের জন্য,যার বুক জুড়ে ধানের প্রেম

গর্তজীবি

নির্বাক আর্তনাদ, নিঃশব্দ চিৎকারগুলো কেউ শুনতে পায় না, আবৃত শুণ্যতা, অব্যাক্ত পরাজয়ের কান্না কেউ দেখতে পায় না ; তাই আমি এত সুখী ।

গর্তজীবি › বিস্তারিত পোস্টঃ

এক ব্যাগ ক্যাচাল - ২

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৭

"ঈশ্বর বিলাস"



ঈশ্বর কি মাকড়সা জাল সেলাই করে বুনেছিলেন মহাবিশ্ব ?

গ্রহ-নক্ষত্রগুলো তবে একেকটা মাকড় বা টুনটুনি হওয়ার কথা !

ঈশ্বর হবেন হয়ত অতিকায় ক্ষুদ্র কিংবা

আপন ব্যাপ্তিতে বিমুগ্ধ সত্ত্বা -

হয়ত সে কারণেই কখনো তিনি আমাতে বিরাজমান,

আবার কখনো দূরগামী কিছু শব্দাক্ষর ;



১১:২ a.m ; ১৫.৮.১৩

...................................................................................................





"ক্যাকটাস জীবন"



বিহ্বল ক্ষণে,

জলে ভাসন্ত কিছু বিবর্ণ পাতার কার্নিভাল

আর ব্যাঙ্গাত্মক হাসির

চড়ুইগুলোই আমাদের ক্যাকটাস জীবন ;



টনি গ্যাটলিফের সুরে মুগ্ধ করমচা ফুলেরা -

টুনটুনিটার সাথে আমার সখ্যতায় যতই গাল ফুলাক,

শেষটায় আপাতত পাশ কাটিয়ে চলা কালো পিপড়ের কাফেলা,

আমার শবযাত্রায় সঙ্গী হবে ।



৯:০২ a.m ; ১৩.৮.১৩

..........................................................................................................





"মুছে যাওয়া আট প্রহরের সেমিনার"



আটটি প্রহর আমার মুছে দিল মুঠোফোনের মেমোরি,

হয়ত তাদের একটি-দুটি একালের সেরা পদ্য হত অথবা

অন্তঃসারশূণ্য আরো কিছু প্রলাপ !



অমূল্য কোন বস্তু মুঠোয় সঞ্চিত রেখে আনমনে

তা খুইয়ে দিল যেন

তপ্ত প্রহরে প্রান্তিক পথের কৃষ্ণকায় শিশু,

হয়ত সে বস্তুটি ছিল দোয়েল ছাপা এক টুকরো কাগজ কিংবা

পাক্কা সড়কে কুড়ানো সফেদ পাথর !



তাতে বিশেষ ক্ষতি নেই বিশ্বভ্রম্মাণ্ডের,

নেই কোন শোক বহন -

শুধু অন্তঃপুরে জমেছে আবার এই ইস্যুতে সেমিনার ;



৯:২২ a.m ; ১৩.৮.১৩

...................................................................................................







বিজিত প্রশ্ন



তুমি যদি স্বপ্ন না হয়ে, ধান গাছের শিশির হতে -

ছুঁয়ে দিতেম সব আফসোস আঙুলে ডগায় করে !

যদি তুমি দূর গগনের নীল না হয়ে, শালিকের নোলক হতে -

আমার ভেবে অহংকার করতেম রোজ বিকেলে !

তবুও স্বাধ জাগে এক রোদ জ্বলা প্রহরে সুধাই -

যদি হারতে চাই, তুমি হারবে আমার সাথে ?



১৪.৭.১৩

.................................................................................................







যাপিত স্বপন

......................................



আমার সবচেয়ে সুন্দর স্বপ্ন তুমি, বড় যতনে

রেখেছি বুকের ঠিক বা'পাশে, খুব গভীরে

শেকড় ছড়িয়ে বট বৃক্ষের সমান,

অদ্ভুত আপন আমার সেই স্বপন !

রেখেছি চুপটি করে লোকচক্ষুর অন্তরালে,

ভয়াল নিশির আলো, অস্থিরতায় পরশ বুলানো

অটুট নিদ্রার এক প্রস্থ যাপিত ক্ষণ -...

রয়েছে ঘাপটি মেরে বাস্তবতার সমান্তরালে ।



১৬.৬.১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.