নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেলা

বসন্তের শেষ বিকেলে দেখে এলাম মেলা,

মেলা

বসন্তের শেষ বিকেলে দেখে এলাম মেলা, চরকি, আছে বাইস্কোপ আর আছে অগাধ ঠেলা...

মেলা › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসা...

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

বহুদিন হল স্যামুতে একটু ঢুঁ মারার সুযোগটাও হয় না। কয়েকদিন মনে করলাম বাসায় যেয়ে আজকে স্যামুতে ঢুকবো, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু আজকে স্যামুতে আসতেই হলো। নিরব শ্রোতা স্যামুকে নিজের ব্যাথ্যাগুলোকে বলতে এলাম।
বেশ কয়েকদিন যাবত মনটা খারাপ। ঠিকভাবে খাওয়া ঘুম নেই, কোন কিছু ভাল লাগে না। কারো কথা শুনতে ভাল লাগে না, কোথও কোন কাজে মন বসে না...আলামতগুলো পড়ে বুঝতে আপনাদের বাকি নেই যে, আমার রোগটা কি।
আমার সবকিছু নিয়ে গা ঢাকা দিয়েছে মেয়েটি। ভুল বুঝবেন না টাকা-পয়সা নয়। কয়েকদিনের পরিচয়ে আমার সবকিছু কেড়ে নিয়ে ও। ঢাকার পথে পথে আমার চোখগুলো এখন একটাই চেহারা খোঁজে। আমাকে এমন এক বন্ধনে আবদ্ধ করে গেছে সে যে আমি চাইলেও তাকে ভুলতে পারছি না। কয়েকদিন কথা বলেছিলো আজকে ফোনটা বন্ধ করে দিয়েছে। মাত্র ৮ দিনের পরিচয়। কিন্তু মেয়েটার মধ্যে যে কি আছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সে আমাকে ছুয়ে দিল,আমার সবকিছু লুটে নিল। এখন তার চিন্তা ছাড়া আমার সময়ই কাটছে না।
বিস্তারিত ঘটনা পরে একদিন বলবো। আজকে বাসে আসার সময় ম্যালা কান্না পাচ্ছিলো। কিন্তু কাঁদতে পারিনি। মনটা ভার হয়ে আছে তাই স্যামুতে শেয়ার করলাম।
স্যামুকে জানাবো অশুভ এক ভালবাসার কথা। তবে আজকে আর পারছি না। সবাই ভাল থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.