নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাচাল মানবের ব্লগ

বাচাল মানব

বাচাল মানব › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা সামহোয়ার ইন ব্লগের বর্ষসেরা ক্যাচাল পোস্টসমূহ, ক্যাচালনামা-২০১২

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

ক্যাচালের জন্য সামু ব্লগের কোন বিকল্প নেই। রাজনীতি, সিন্ডিকেট, লুলামি, মাল্টিবাজি নিয়ে বেশ একটা ভালো ক্যাচালময় বছর গেল ২০১২। যদিও মডুদের অন্যায় হস্তক্ষেপের কারণে অনেক পোস্টই গায়েব হয়ে গিয়েছে, অনেকে আবার পরে পোস্ট ড্রাফটে পাঠিয়ে দিয়েছে। তো যেগুলো পাওয়া গেছে সেগুলো হতে বাছাইকরা শীর্ষ ক্যাচালপোস্টগুলোকে নিয়েই আমার এই বিএফসি সঙ্কলন। এখানে শুধুই গালাগালির চেয়ে ক্যাচাল করতে পারদর্শিতার উপরেই জোর দেওয়া হয়েছে। ;)





২০১১ এর সেরা ব্লগার নির্বাচন নিয়ে সৃষ্ট উত্তেজনা থিতিয়ে আসা মাত্রই পুরানো সিন্ডিকেট ক্যাচাল আবারও শুরু হয়ে গেল। একদিকে দলবলে ভারী জিসান শাহ/মামা গ্রুপ অন্যদিকে ক্যাচালে পারঙ্গম সিপিজি। বছরের প্রথম আক্রমণটা সিপিজি থেকেই আসে, রুদ্রপ্রতাপ পোস্ট দিয়ে জানায়, ব্লগার শিপু ভাই ফোনে সবাককে হুমকি দিয়ে বলেছে, "এইডা মাইনষের পয়দা না। কুত্তা ুইদা এইডা বাইর হৈছে। এ যা করছে, তাতে এরে জানে বাঁচায়া রাখতে পারি না। একেবারে খুন কইরা ফালাইতে হৈবো। জানে মাইরা ফেলতে হৈবো।"





মৃত্যু বিষয়ক ভাবনা চিন্তাঃ মুক্তচিন্তা এবং সিন্ডিকেট ব্লগিং যখন মুখোমুখি





দুই পক্ষের পাল্টা পালটি কমেন্টে প্রায় চারশ কমেন্ট পড়ে সেই পোষ্টে।





এর কিছুদিন পরেই মঞ্চে আসে জাতির নানা। শিপু ভাই এক পোস্ট দিয়ে বলেছিল জাতির নানা নিকটি জাতির জনকের অবমাননা করেছে, তাই ব্যান করা হোক। এতে ক্ষুব্ধ নানা জিশান গ্রুপের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। লুল, চয়নের গার্লফ্রেন্ড ইত্যাদি একের পর এক আক্রমণাত্মক পোস্ট আসে। সিপিজির বদলে নানাই হয়ে গেল জিশান গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী। সেই সব পোষ্টের বেশীর ভাগই নেই, অনেকের কাছে স্ক্রিন শট আছে হয়তো কিন্তু শুধু এই পোস্টটিই আছে। প্রায় তিন শতাধিক কমেন্ট বিশিষ্ট।



সাধু সাবধান !!!!!!!!!!!!!! (লুল বিষয়ক পোস্ট)







মাঝে একটু রুচি বদল করে ব্লগের ক্যাচালবাজেরা ভিন্ন ইস্যুতে ক্যাচাল করে। এইবার সবাক নিয়ন্ত্রিত সিপিজির মুখোমুখি ব্লগার প্রজন্ম৮৬। নাস্তিক হোরাস নিকের পোষ্টে প্রজন্ম ভালোই গালি খায়। এইটার রিভেঞ্জ নিতে সাবেক শিবির কর্মী সবাকের বিরুদ্ধে এই পোস্টটি দেওয়া হয়। দেশী পোলা, মশিউর মামা আর সিপিজির প্রায় সব নিকের উপস্থিতিতে বেশ স্মরণীয় একটি ক্যাচাল হয়েছিল।





একবার যে রাজাকার, চিরকালই সে রাজাকার, একবার যে শিবির চিরকালই সে শিবির!!!





মুবাহিলা: ইসলামের সমালোচনাকারীদের ধ্বংস করার একটি সহি ইসলামী তরিকা (হোরাসের পোস্ট)







এপ্রিল মাসে আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়। গত বছরেও হয়েছিল কিন্তু এটা শুধু সামুর ব্লগাররাই টের পেয়েছিল। প্রসঙ্গ আবারও সেই সিন্ডিকেট। জিশান গ্রুপ ততদিনে কোনঠাসা, তাদের এক সিনেমাখোর ব্লগার পুশকিন সিপিজির নিকের কাছে ধাতানী খেয়ে একটি সুশীল পোস্ট দেয়। সেখানেও বেশ ভালো ক্যাচাল চলে এবং ক্যাচাল নিক ট্রোজানহর্সকে হাসান মাহবুবের নিক বলে পুশকিন সবার সামনে প্রকাশ করে দেয়। পোষ্টের বেশ কিছু কমেন্ট পোস্টদাতাই মুছে ফেলে, আর কিছু মডু। মডুর মুছে ফেলা গুলো এখনো মোবাইল ভার্সনে পাবেন।





এত ব্লগ ব্লগ করে কি হবে ? ব্লগ আপনাকে খাওয়ায় না পরায় ?



মোবাইল ভার্সন





এইটা ছিল শুরু মাত্র। এর এক সপ্তাহ পরেই আরজুপনি একই শিরোনামে একটি ফাঁদ পোস্ট দেয়।



এতো ব্লগ ব্লগ করে কি হবে??!! ব্লগ আপনাকে খাওয়ায় না পড়ায়??!!





সেখানে যথারীতি দুই চারজন ব্লগার কটুক্তি করে, আর সাথে সাথেই দুর্যোধন প্রসব করে তার সেই বিখ্যাত 'প্রগতিশীল কি বোর্ডের আড়ালে মোল্লাতন্ত্র' পোস্ট। আর তাতেই জিশান শাহ একেবারে কাঁত হয়ে পড়ল। দুই দিন পরেই সুলেমানি ব্যান খায় লুল সম্রাট জিশান শাহ ইকরাম।



প্রগতিশীল কি বোর্ডের আড়ালে মোল্লাতন্



ব্লগার মাস্টারের সাথেও শিপু ভাইয়ের ব্লগে ফেসবুকে প্রচুর গালাগালি হয় ওই সময় কিন্তু সেই পোস্টগুলো আর নেই।







দুর্যোধনের পোষ্টের পর ব্লগ অনেক নির্ঝঞ্ঝাট হয়ে গেলেও জুলাই মাসে হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতই এক পোষ্টে সবাইকে চমকে দেয় সোহেল খান রিমন। জানা গেল এতোদিন ধরে ভালো ইমেজে ব্লগিং করে আসা জনপ্রিয় ব্লগার মাইনাচ আর কেউ নয়, পুরান পাপী বৃষ্টি ভেজা সকাল। রিমন এবং ধূসর ধ্রুব'র দেওয়া তথ্য দিয়ে প্রমাণিত হল মাইনাচ, খাইরুন, বৃষ্টি ভেজা সকাল, পাগলাঘোড়াসিটিজি সব একই লোক। পর দিন মাইনাচ নিক হতে আত্মপক্ষ সমর্থন করে একটি পোস্ট আসলেও ততক্ষণে ঘটনা সবার জানা হয়ে গেছে, কেউ আর তাতে কান দেয়নি।



একজন সুশীল ব্লগারের মাল্টিনিকে ভন্ডামি উন্মোচন









এরপর গালাগালি, ছোট খাট ক্যাচাল ব্লগে লেগে থাকলেও বড় একটা ঘটনা ঘটে অখ্যাত ব্লগার দেশের কথা'র সঙ্কলন পোষ্টে চয়নের মিথ্যা বাহাদুরি দেখাতে গিয়ে। এই পোস্টে উল্টা পাল্টা বলা এবং বিভিন্ন ব্লগারকে মাল্টি দিয়ে আক্রমণের কারণে চয়নের আসল নিকটি ব্যান খায়। মোটামুটি গালিগালাজ মুক্ত ক্যাচালে চয়নকে ক্ষমা চেয়ে বিদায় নিতে হয়, যদিও মাল্টি দিয়ে শেষে হারানো সম্মান উদ্ধারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে লাভ হয়নি।



ইশতিয়াক আহমেদ চয়ন- অবশেষে আপনি মহান সত্যবাদী এবং আমিই মিথ্যাবাদী প্রমাণিত হলাম







ব্লগের সর্বশেষ বড় ক্যাচালটি লাগে, দাঁড়িপাল্লার পোস্টকে কেন্দ্র করে ফেসবুকে সামুকে ঘিরে যেই ষড়যন্ত্র চলে তার বিরুদ্ধে দেওয়া দুর্যোধনের পোস্টটিতে। কিন্তু মেধাবী ব্লগার দুর্যোধন এই পোস্টটিতে এসে লেজে গোবরে করে ফেলে। নিরপেক্ষ অবস্থান থেকে সরে নব্য 'রেসিডেন্ট ভাঁড়ে'র ভূমিকায় নামে সে। সিপিজির কিছু নিক প্রথমে সাপোর্ট দিলেও অবস্থা বুঝে ভাগে। ব্লগের নাস্তিকদের সাথে দাঁড়িপাল্লার সম্পর্ক প্রকাশ পেয়ে গেলে আরও বেকায়দায় পড়ে যায় দুর্যোধন। ঘুড্ডির পাইলটের নিক ব্যান খায়, চেয়ারম্যান পোস্ট দিয়ে জেনারেল হয়। ব্লগার মাস্টারেরও জ্ঞানী, প্রগতিশীল ব্লগার সাজার চেষ্টা পরিলক্ষিত হয়। অবশেষে সাধারণ ব্লগারদের তীব্র প্রতিবাদের কারণে দুর্যোধনের পোস্টটি স্টিকি হতে সরিয়ে 'নোটিশ বোর্ড' স্বয়ং ক্ষমা চেয়ে পোস্ট দিলে ব্লগাররা শান্ত হয়। পুরাতন রেসিডেন্ট ভাঁড়ও এসময় এসে একটা উস্কানিমূলক পোস্ট দিলেও ব্লগারদের গদাম খায়।





সামহোয়্যার ইন ব্লগ বন্ধের দাবী: কার স্বার্থসিদ্ধির হাতিয়ার আমরা? সামহোয়্যার ইন ব্লগ বন্ধের দাবী: কার স্বার্থসিদ্ধির হাতিয়ার আমরা?





সামহোয়ারইনব্লগ বন্ধের জন্য কতিপয় উজবুকের আস্ফালন দেখে মনে হয় ইরানে বাস করছি( কৌশিকের পোস্ট)











গত বছরের ক্যাচাল সঙ্কলনের এখানেই সমাপ্তি। পোস্ট না থাকায় আরও কয়েকটি বিখ্যাত ক্যাচাল পোস্টের লিঙ্ক দেওয়া সম্ভব হল না। আমাদের পরবর্তী আকর্ষণ থাকবে সামুতে ক্যাচালের কারণে যেসব বিখ্যাত নিকগুলো ব্যান খেয়েছে তার একটি সংক্ষিপ্ত ইতিহাস। চোখ রাখুন বাচাল মানবের পোষ্টে ;)



মন্তব্য ৮৯ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

joos বলেছেন: নগদে +

প্রিয়তে নিয়া রাখলাম। পরে টাইম নিয়া খুটায় খুটায় পইড়া মজা লমু =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

বাচাল মানব বলেছেন: মজা লন ভালোমত, আরও মজা আসবে সামনে ;)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: অটো লগ আউট হয়ে গেছিলাম। ভাবছিলাম আজকে আর লগিন করব না। আপ্নের পোষ্টখানা দেইখা ভাবলাম একটা মন্তব্য কইরা যাই। মন্তব্য করি বা না করি, ক্যাচাল পোষ্ট বরাবরই ভালা পাই :P কেউ ক্যাচাল পোষ্ট দিলে তার ব্লগ ভিজিটর লিস্টে আমার নাম বরাবরই থাকে :D

ক্যাচাল সংকলনের জন্য আপনাকে ধইন্যা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯

বাচাল মানব বলেছেন: আপনে ভাই আসলেই বস পাবলিক। ক্যাচালবাজদের যেভাবে ভদ্র ভাষায় সামাল দেন তুলনা হয়না।
আপনারেও ধইন্যা :)

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

মহাজাগতিক পাগল বলেছেন: আগে সোকেশে পরে পরতাছি :-B

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

বাচাল মানব বলেছেন: পড়েন, পইড়া কি কি শিখলেন আমাগো একটু কইয়েন/

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: দারুণ পোস্ট, +++ এবং প্রিয়তে

একটা ব্যাপার খেয়াল করছেন, বড় ক্যাচালগুলো কিন্তু পলিটিকাল না সিন্ডিকেট, নোংরামি এইসব নিয়েই হয়েছে। তাও ব্লগাররা রাজনীতির দোষ ধরে খালি /:)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

বাচাল মানব বলেছেন: আরে চান্দু বাই, আফনেও নাকি হুনলাম বড় ক্যাচালবাজ। কোন মাল্টিটা আপনের একটু জানাইয়েন, পোষ্টে আপনের নামও দিয়া দিমু নে ;)
ঠিক কইছেন, রাজনীতি ফুলের মত পবিত্র :P

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

রুদ্র মানব বলেছেন: আপ্নেতো দেখি পুরা বছরের ক্যাচাল একসাথেই তুইলা ধরছেন =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

বাচাল মানব বলেছেন: হাউ কাউ তো সারা বছর লাইগ্যাই থাকে, তার মইদ্যে এইগুলান হইল ইস্পিশাল

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

চেয়ারম্যান০০৭ বলেছেন: পপকর্ন নিয়া বৈলাম :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

বাচাল মানব বলেছেন: খান ভাই আরামে। তয় ঠিকমত ক্যাচালের সালিশি করতে না পারলে আপনের গদি থাকবনা কইলাম ;)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: পপকর্ন নিয়া বৈলাম :)

যেড ফ্রম এর একটা ছিল। মনে হয় ডিলিট হয়ে গেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

বাচাল মানব বলেছেন: আফনেও পপকর্ণ খান? চেয়ারম্যানের ঠোঙা থাইকাই নাকি?

যেড ফ্রম এর সব পোষ্টেই তো হাউকাউ হয়। তবে শুধু এক পক্ষই বেশী দেখা যায়, ক্যাচাল দুই পক্ষে জমে ভালো।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ক্যাচাল সম্পর্কিত আমার রিসোর্স টা আপনাকে ধার দিবো কিনা চিন্তা করতেসি। :| (বিরাট কালেকশন, কোন ক্যাচাল মিস নাই )

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

বাচাল মানব বলেছেন: ভালো কোন মাল থাকলে দিয়েন তন্ময় ভাই, তয় আমি আকামে গালাগালির পোস্ট গুলা বাদ দিছি।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

লোনলিফাইটার বলেছেন: ;) ;) ;) B-)) B-)) B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

বাচাল মানব বলেছেন: আইচেন আমাদের ক্যাচাল ভাই। ভাইয়ের পারভেজ আলমের পোস্টটা রাখতে চাইছিলাম কিন্তু পরে আর দেওয়া হয় নাই :|
তাও কমেন্টে লিঙ্ক দিয়া দিলাম, কেউ আসলে দেখবে নে
Click This Link

রুদ্রপ্রতাপের প্রথম ক্যাচাল পোষ্টে আপনের ক্রস ফায়ারে পড়াটা আসলেই ব্যাপক মজার হইছিল ;)

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

মাক্স বলেছেন: বৈলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

বাচাল মানব বলেছেন: এই পোষ্টে বইয়া থাইকা লাভ কি? গিয়া একটু ক্যাচাল পোস্টগুলান ঘুইরা আসেন অনেক জ্ঞান বাড়িবে ;)

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

আন্ধা পোলা বলেছেন: বাহ! ভালৈ লাগতাছে! সব ক্যাচাল লাইভ দেখার সৌভাগ্য হইছে আলহামদুলিল্লাহ! :-P :-P

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৪

বাচাল মানব বলেছেন: আপনি বিশাল সৌভাগ্যবান। তয় শুধু দেখলেই হবে না, নিজেও মাল্টি নিয়া ঝাপাইয়া পড়েন B-)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালু লাগলু B-))

প্রিয়তে রাখলাম , লিংক গুলান জরুরী ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

বাচাল মানব বলেছেন: দেখেন ভালো কইরা, আরও কিছুর দরকার হইলে আইসা জানাইয়েন, সাধ্যমত সাপ্লাই করা হবে ;)

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

অন্তরন্তর বলেছেন:
+++++++++++++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

বাচাল মানব বলেছেন: ধইন্যা

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

শূন্য পথিক বলেছেন: ক্যাচালময় পোষ্টু! +

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

বাচাল মানব বলেছেন: ধইন্যা

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৪

আহসান হাবিব হীমূ বলেছেন: পুরা বছর চক্ষের সামনে দেখলাম।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

বাচাল মানব বলেছেন: ধইন্যা

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখলেন

দৃষ্টি আকর্ষণ

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

এম জি আর মাসুদ রানা কবি

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





বন্ধু অপূর্ণের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '


আমি কবি মাসুদ রানা

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।



.

আপনার মন্তব্য লিখুন

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

বাচাল মানব বলেছেন: চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ক্যাচাল ভালো না :)
আমার তো মনে করেন যে আপনার পোস্টে চোখ রাখার ইচ্ছা নাই, কিন্তু চোখ কি আর আমার কথা মানবে? /:)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

বাচাল মানব বলেছেন: না ব্রো আমার চোখও কথা মানে না

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল ক্যাচাল পর্যবেক্ষণ ।এই সময় গুলো তে আমি শুধু পোস্ট পড়তাম ,আর ভাবতাম ক্যাচাল থামলে ব্লগে একটিভ হব , বাপ্রে বাপ একটা থামে তো আর একটা লাগে ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

বাচাল মানব বলেছেন: ক্যাচল জ্ঞিয়ান অর্জনের জন্য ভালো

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

জাহিদ হাসান বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল ক্যাচাল পর্যবেক্ষণ ।এই সময় গুলো তে আমি শুধু পোস্ট পড়তাম ,আর ভাবতাম ক্যাচাল থামলে ব্লগে একটিভ হব , বাপ্রে বাপ একটা থামে তো আর একটা লাগে ।

একেবারে ঠিক কথা । সব ক্যাচালবাজকে সেরা ক্যাচাবাজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন করা যেতে পারে ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

বাচাল মানব বলেছেন: লেখক বলেছেন: ক্যাচল জ্ঞিয়ান অর্জনের জন্য ভালো

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

বাচাল মানব বলেছেন: ধইন্যা

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

শের শায়রী বলেছেন: নতুন এত কিছু জানতাম না, আস্তে আস্তে শিখছি। চোখ রাখলাম আপনার "সামুতে ক্যাচালের কারণে যেসব বিখ্যাত নিকগুলো ব্যান খেয়েছে তার একটি সংক্ষিপ্ত ইতিহাস" :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

বাচাল মানব বলেছেন: বস মানুষ আমার ব্লগে :) ধইন্যা

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

মেহেদী হাসান মানিক বলেছেন: প্রিয়তে রাখলাম

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

বাচাল মানব বলেছেন: ধইন্যা

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

আশিক মাসুম বলেছেন: +++++++ সোজা প্রিয়তে । দেখা জিনিস আবার দেখুম আবার মজা নিমু :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

বাচাল মানব বলেছেন: ধইন্যা

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

রেজওয়ান তানিম বলেছেন: ব্লগিং রেগুলার না করলেও গত বছরের সব গুলা ক্যাচাল খুটায়া খুটায়া পড়ছি।

আপনার এই খানে বেশির ভাগই নাই। অবশ্য থাকবোই বা কেমনে ? বেশির ভাগ পোস্টই ডিলিট কইরা দিছে মডুরা।

বেরসিক মডু B-)) B-)) B-))

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

বাচাল মানব বলেছেন: আপনার একটা পুস্ট নিয়ে বিতর্ক হয়ে ছিলো মনে আছে :P

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

রবি_জল বলেছেন: বাচালে আবার ক্যাচাল বাজাইলো বইলা !!!!!!! পোস্টে ++ ;) ;) ;) ;) ;)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

বাচাল মানব বলেছেন: ধইন্যা

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

সেচ্ছাসেবক বলেছেন: ওরে খাইছে ... প্রায় দুই বছর ব্লগ করে কিছুই শিখিনাই দেখি ... প্রথমে শোকেসে, তারপর পড়া, প্লাস পরে ... পপকর্নপোষ্ট ... আগে বুঝেনেই বাতাসের সুর, তারপর পান করিব সুধা ... সরি, খাইবো পপকর্ন ...

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

বাচাল মানব বলেছেন: B-) B-) ধইন্যা

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
এইটা প্রিয়তে না নিলে পাপ হপে B-)) B-)) ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

বাচাল মানব বলেছেন: ধইন্যা ধইন্যা

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধূর পপকর্ন ফুরায়া গেলো মাগার ক্যাচালের নাম গন্ধ নাই :(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

বাচাল মানব বলেছেন: ছ্যা ছ্যা চেয়ারম্যান সাব ক্যাচাল লাগব ক্যা

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

নিশাচর ভবঘুরে বলেছেন: @চেয়ারম্যান০০৭ঃ পপকর্ন একলা একলা খাইলি। এইবার আয় ক্যাচাল করি। :-B :-B :-B :-B /:) /:) /:) /:)


@লেখকঃ তন্ময়ের কাছ থেকে লিঙ্কগুলো নিয়ে এ্যাড করে দিন। আমাকেও অনেক ক্যাচালে জড়াতে হয়েছে সরাসরি। ভালোই লাগে ক্যাচাল করতে। দূর্ভাগ্যজনকভাবে আমাকে সাইকোদের সাথে লড়তে হইছে :(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

বাচাল মানব বলেছেন: হুম আপনার ক্যাচাল দেখা আছে।

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

চেয়ারম্যান০০৭ বলেছেন: নিশাচর @ আমি ভালা পুলা ,ক্যাচাল করিনা ।ক্যাচাল কর্লে জানাফা বকা দিবো :-B

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

আমি সাজিদ বলেছেন: চয়ন এত্ত বড় ক্যাচালবাজ এটা আগে জানতাম না। :(

তাকে ভালোই মনে হইসিলো।

অনলাইন দুনিয়ায়, বিশ্বাস রাখাই দায়!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

বাচাল মানব বলেছেন: হুম

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

লোনলিফাইটার বলেছেন: ক্রসফায়ার না ভাইবেরাদের মাঝে ভুল বুজাবুজি হইতেই পারে।ইটস ওকে।আমারে নিয়া তো আরো পোস্ট আসছিলো অবশ্য গনধোলাইয়ের সহিত পোস্ট ডিলেটেড হইছে ;) B-))

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

নিশাচর ভবঘুরে বলেছেন: @চেয়ারম্যানঃ ব্যাটা একলা পপকর্ন খাওনের কালে মনে পড়েনি? X(( X(( X(( X(( X(( X((

৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২

বাংলার হাসান বলেছেন: ক্যাচাল ছাড়া কি ব্লগ জমে?

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

নিশাচর ভবঘুরে বলেছেন: এই পোষ্টে কেউ ক্যাচাল করেনি!

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

ইখতামিন বলেছেন: ওয়াও.

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

সালমাহ্যাপী বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: ধূর পপকর্ন ফুরায়া গেলো মাগার ক্যাচালের নাম গন্ধ নাই :P :P

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

টুনির জামাই বলেছেন: লেখক কই গেলো রিপ্লাই না দিয়া ? এইখানে কেচাল লাগান দর্কার /:)

৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

শিপু ভাই বলেছেন:
কিছু কারেকশনঃ

*আমি রুদ্রর পোস্টের কোন কাউন্টার পোস্ট দেই নাই।
*জাতির নানাকে নিয়েও আমি কোন পোস্ট দেই নাই। ওটা দিয়েছিল ব্লগার রাকিবুল হাসান রয়েল।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

বাচাল মানব বলেছেন: ছোট খাটো ভুল থাকতে পারে :( ব্লগার রাকিবুল হাসান রয়েল কে? উনার ব্লগ পাস কি পনির কাছে ছিলো ;)

৪০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

আদিম পুরুষ বলেছেন: আমরা সবাই নিয়ন্ত্রিত স্বাধীনতার দাস।

৪১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

এবং ব্রুটাস বলেছেন: ক্যাচালনামা দেখে যদি ক্যাচালবাজ হয়ে যাই তখন কিন্তু আপনি দায়ী থাকবেন :(
প্রিয়তে নিয়ে রাখলাম, সবগুলো পড়তে হবে।

৪২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

ঘুমন্ত আমি বলেছেন: তখন আমি সারাদিন ব্লগিং নিয়ে পড়ে থাকতাম ।আর দেখতাম ক্যাচালই সামুকে সবচেয়ে বেশী প্রানবন্ত রাখত ।

৪৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




এই পোষ্টে লিংক আকারে দেওয়া সবগুলা ক্যাচালই দেখার সৌভাগ্য হইছে!!! B-)) ;) ক্যাচাল করতে এবং দেখতে হেব্বি মজা লাগে!!! B-)) ;)

৪৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

মামুলি আদমি বলেছেন: খায়া কাম না থাকলে যা হয় আর কি ! একজন আরেকজনরে হয়তো কখনো দেখেও নাই, কিন্তু ধুমায়া গালি দেয়,পোস্ট দেয়, ব্যানও খায়। আজিব এক জায়গা সামু।

৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

শিপু ভাই বলেছেন:
রাকিবুল হাসান রয়েল একজন প্রবাসী ব্লগার। আমার কাজিন। পনির কাছেও পাস ছিল।



ভুলগুলো এডিট করে দিলে ভাল হয়। সহব্লগাররা বাজে ধারনা করুক আমার সম্পর্কে তা চাই না। প্লিজ।

রুদ্রর সীমাহীন মিথ্যাচারের ফল ও পাচ্ছে। ব্লগে ও এখন রীতিমত অবাঞ্চিত!!!

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

বাচাল মানব বলেছেন: যে অংশ আমার কাছে ভুল মনে হইছে সেই অংশ ডিলেট করে দিলাম :) আগামী পুস্টে চোখ রাখুন ;)

৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

শিপু ভাই বলেছেন:
শিপু ভাই এক পোস্ট দিয়ে বলেছিল জাতির নানা নিকটি জাতির জনকের অবমাননা করেছে, তাই ব্যান করা হোক।


এমন কোন পোস্ট আমি দেই নাই !!! :-&

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

বাচাল মানব বলেছেন: B-) B-) রাকিবুল হাসান রয়েল এর পাস আপনি যখন পনিকে দিতে পারেন এবং স্বীকারও করেন তখন ওই নিকের দায়ভার কি আপনার উপর বর্তায় না?

৪৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

শিপু ভাই বলেছেন:
না বর্তায় না!!! কারন ওকে নিকটা আমিই খুলে দিছিলাম। ওর অনুমতিক্রমেই পনিকে দিয়েছিলাম।



শ্রদ্ধেয় ব্লগার জুলভার্নের পাস জানতো- কৌশিক, মিলটন ভাই, সুচিন্তিত মতবাদ এই তিন জন।

৪৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

স্বাধীকার বলেছেন:
পোস্টে প্লাস দিলাম।

দাড়িপাল্লার পোস্টে মন্তব্য করার কারনে আমাকেও ব্লগজীবনের প্রথমবার জেনারেল করা হয়েছিল।

৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

হাছুইন্যা বলেছেন: এই অধমের একখান পোস্ট ছিলো মাগার মডু ভাইজান বেজার হয়ে মুছে দিয়েছে..

৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

অণুজীব বলেছেন: সব কিছুর নিরব সাক্ষী আমি। :D

৫১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

আমি তুমি আমরা বলেছেন: পোস্টে প্লাস দিলাম। সব কিছুর নিরব সাক্ষী আমি।

৫২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: সব ক্যাচালকে একত্রিত করে এক মহাক্যাচাল করায় আপনাকে ধইন্যা...

৫৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

মিন্ট বলেছেন: পুরাই এপিক মনে হইতেছে,
পরের পর্বের অপেক্ষায় আছি

৫৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

আরজু পনি বলেছেন:

/:)

৫৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
এই পোস্ট এ মাঝে মাঝেই আসি ! মজা পাই ক্যাচাল পোস্টগুলা পড়লে ;)

৫৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

আহসানের ব্লগ বলেছেন: :D B-) X(

৫৭| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:০১

পুতুল আলতাব বলেছেন: খালি গেঞ্জাম :D :D :D :D :D প্রিয়তে নিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.