নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা গুলা লিখনির মাধ্যমে প্রকাশ করার প্রত্যয়ে ।

বষন্তের কাক

বষন্তের কাক › বিস্তারিত পোস্টঃ

একটি ছোট্ট প্রেমের গল্প ।

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

গ্রামের একটা স্কুলে পড়ে মেঘলা । খুব মেধাবী আর বই এর পোকা টাইপ এর মেয় । পড়ালেখার ব্যাপারে ক্লাস এর ফ্রেন্ড দের সাথে প্রায় ই আলোচনা করত সে । অন্যদের মত শ্রাবণ নাম এর একটা ছেলের সাথেও টুকটাক কথা হত মেঘলার । এই টুকটাক কথা গুলাই শ্রাবণ কে করে ফেলে মেঘলার প্রতি দুর্বল ।মেঘলার ও শ্রাবণের সাথে কথা বলতে ভালো লাগে । মেঘলা বুঝতে পারে শ্রাবণ ওকে কিছু একটা বলার চেস্ট্রা করছে, কিন্তু বেচারা শ্রাবণ কিছুতেই মেঘলা কে তার মনে জমানো কথাগুলা বলতে পারছে না ।

বেশ কিছুদিন হয়ে গেল মেঘলা ক্লাসে আসে না ।চিন্তায় পরে যায় শ্রাবণ । মেঘলা কে কথাগুলা না বলে কি কোন ভুল করলো । খোঁজ নিয়ে জানতে পারে মেঘলা ঢাকায় চলে আসছে । নাওয়া খাওয়া ছেরে দিয়ে একরকম এবনরমাল হয়ে গেছে শ্রাবণ । মেঘলার সাথে যোগাযোগ করার জন্য কত কিছুই না করছে ছেলেটা ।

হটাৎ একদিন কল আসে মেঘলার নাম্বার এ __
মেঘলা ঃ হ্যালো কে ?
শ্রাবণ ঃ শ্রাবণ, চিনতে পেরেছ আমাকে ?
মেঘলা ঃ ও তুমি
স্রাবন ঃ তুমি আমাকে না বলে চলে গেছো কেন ? তুমি জান, তুমি চলে যাওয়ায় কতটা কষ্ট পেয়েছি আমি ? ( একনাগারে বলে গেল শ্রাবণ )
কিছু না বলে ফোন টা রেখে দিলো মেঘলা ।মনে মনে ভাবে সে এতদিন পর কেন ফোন করল শ্রাবণ । এভাবেই চলতে থাকে কিছুদিন । এরই মাঝে একদিন শ্রাবণ তার মনের কথাগুলা বলে ফেলে । কিন্তু মেঘলার কাছ থেকে কোন উত্তর পায়নি শ্রাবণ ( এ যেন এক নীরব সম্মতি )

এস এস সি পরীক্ষা চলে আসে মেঘলার ।পড়ার চাপ বেড়ে যাওয়ায় একদিন মেঘলা শ্রাবণ কে ফোন দিতে মানা করে দেয় ।
২২ দিন হয়ে গেল ফোন দেয় না শ্রাবণ । খারাপ লাগতে শুরু করে মেঘলার । একটা সময় কান্না করে ফেলে মেঘলা এই ভেবে , যে ছেলেটা প্রতিদিন ফোন দিয়ে মেঘলার খবর নেয়, শুধু তার ''হ্যালো'' টা শুনার জন্য প্রতিবার ফোন দিত সে আজকে ২২ দিন হয়ে গেল ফোন দিচ্ছে না । মেঘলা কল দিলেও কল রিসিভ হচ্ছে না ।

কোন এক সন্ধ্যায় মোবাইল টা অনবরত বেজেই চলছে শ্রাবণের । রিসিভ করতেই ওপাশ থেকে শুনতে পেল __

-- ভালবাসি স্রাবন, অনেক বেশী ভালবাসি তোমায় ।

শুরু হল ২ টি হৃদয়ের একসাথে পথচলা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: প্রচেষ্টায় শুভেচ্ছা :)

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২

বষন্তের কাক বলেছেন: আসংক্ষ ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই শুভেচ্ছা এবং আমার ব্লগে আসার জন্য । আশা করছি পাশে থাকবেন :)

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

কলমের কালি শেষ বলেছেন: চলুক লেখা । শুভ কামনা । :)

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪

বষন্তের কাক বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.