নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা গুলা লিখনির মাধ্যমে প্রকাশ করার প্রত্যয়ে ।

বষন্তের কাক

বষন্তের কাক › বিস্তারিত পোস্টঃ

অপমান সহ্য করার দেশ !

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

ROAR মুভি টা দেখলাম । সুন্দরবন কে নিয়ে করা ছবিটি নিঃসন্দেহে ভালো মানের একটা ছবি কিন্তু কথা হচ্ছে এইরকম একটা টপিক নিয়ে ইন্ডিয়ান দের কেনো ছবি বানাতে হবে ? এটা তো আমাদের করা উচিৎ ছিলো । ছবির একটা পর্যায়ে দাবী করা হয়েছে সুন্দরবনের অর্ধেকটাই নাকি ভারতের । ব্যাপার না, আমরা জাতে বাঙ্গালী এই সমস্ত ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নাই ।

এইত গেলো ROAR মুভির কথা, আসেন আরো কিছু জানি । কয়েকমাস আগে রিলিজ হওয়া GUNDEY মুভি টা তেও করা হয়েছে একই কাহিনি । ছবির শুরুতেই ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর । ভাবতেই পারেন বাংলাদেশ কে নিয়ে হয়ত কিছু বলার চেষ্টা করা হচ্ছে ছবিটির শুরুতেই । হ্যাঁ বলেছে কিন্তু সেটা আপনার আমার ভালো লাগার মত কিছু না । হুম ওই ছবির শুরুতেই বলা হয়েছিলো ১৯৭১ সালের যুদ্ধ টা সংঘটিত হয়েছিলো "হিন্দুস্তান আর পাকিস্তানের" মধ্যে ।৩০ লক্ষ শহিদের বিনিময়ে পাওয়া স্বাধীনতা কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে । কিন্তু এই ব্যাপার টা নিয়ে কাওকে মাথা ঘামাতে দেখলাম না । আফসোস !

HUMPTY SHARMA KI DULHANIYA মুভি টা তে ব্যঙ্গ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে । ক্রিকেট এর ব্যাপার টা এই দেশে খুব সেন্সেটিব একটা বিষয় । এই একটা বিনোদন কে কেন্দ্র করেই এই দেশের মানুষ একসাথে হাসে, একসাথে কাঁদে, একসাথে উৎসবে মেতে উঠে সেই বিষয় টা নিয়েও ব্যঙ্গ ।

এইরকম অনেক কিছুই হচ্ছে কিন্তু এই ব্যাপার গুলা দেখার মত, বিরুদ্ধে কিছু বলার মত কাওকে পাওয়া খুবই দুষ্কর ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০

এহসান সাবির বলেছেন: ইন্ডিয়ান মুভি দেখবার দরকার কি?

আমরা দেখি বলেই ওরা অপমান করার সুযোগ পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.