| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফোন টা বাজছে জুয়েলের । মোবাইল টা হাতে নিতেই দেখে নিপার ফোন । নিপা হচ্ছে জুয়েলের ছোট বোন । পৃথিবীতে যত সম্পর্ক আছে তার মধ্যে ভাই-বোন এর সম্পর্ক হল সবচেয়ে মধূর । ফোন টা রিসিব করতেই সেই চেনা কন্ঠ ভেসে উঠে জুয়েলের কানে ___
জুয়েল: কিরে নিপা একটু আগেই না কথা বললাম আবার ফোন দিলি যে ?
নিপা: ভাইয়া আম্মুর ব্যাক পেইন টা আবার বাড়ছে তুই তারাতারি বাড়িতে চলে আয় ।
জুয়েল: আচ্ছা আমি সন্ধার দিকে রওনা দিয়ে আসবো । তুই আম্মুর দিকে খেয়াল রাখিস ।
নিপা: আচ্ছা সাবধানে আসিস ।
জুয়েল: হুম
বলেই ফোন টা রেখে দিল জুয়েল । মধ্যবিত্ত পরিবারের ছেলে জুয়েল । পরিবার বলতে মা আর বোন টাই আছে জুয়েলের । বাবা ইহলোক ত্যাগ করেছেন জুয়েলের বয়স যখন মাত্র ৬ বছর । সেই থেকে জুয়েলের মা অনেক কষ্ট,বুদ্ধি, আর পরিশ্রমের মাধ্যমে সংসার টাকে টেনে এনেছেন । পড়াশুনা চালিয়েছেন ২ ছেলে মেয়ের । একটা গাভী,কয়েকটা মুরগী আর সেলাই মেশিন টাই ছিলো পরিবারের আয়ের উৎস ।
কিছুদিন হল জুয়েল তার অনার্স টা শেষ করেছে । অনার্স শেষ করেই সে চলে আসে ঢাকা শহরে । উদ্দেশ্য মা'র কষ্ট কিছুটা লাঘব করা । ঢাকায় সে একটা মেস ভারা করে থাকে । চাকরি-টাকরি কিছু জুটেনি এখনও জুয়েলের কপালে । আপাতত ২ টা টিউশনি করেই নিজের খরচ টা চালিয়ে যাচ্ছে সে ।
জুয়েলঃ শ্রাবণ, এই শ্রাবণ ঘুমিয়ে গেলি নাকি ? এমন ভর দুপুরে কেও ঘুমায় নাকি বেটা ?
শ্রাবনঃ ( দুই হাতের পিঠ দিয়ে চোখ দুটো কচলাতে কচলাতে ) কি হয়েছে,তর না আজকে ইন্টারভিউ আছে যাস নি এখনও ?
জুয়েলঃ নাহ রে যাবো না । আম্মু অসুস্থ,বাড়ি যেতে হবে । হাজার পাচেক টাকা হবে তর কাছে ?
শ্রাবনঃ এত টাকা তো নাই । মেস ভারা দিয়ে আর দুই হাজার টাকা আছে, চলবে ?
জুয়েলঃ হুম দে ।
টাকা টা নিয়ে বেড়িয়ে পরলো জুয়েল । উদ্দেশ্য মা'কে ডাক্তার দেখানো । ইন্টারভিউ টা দেওয়া হল না আজকেও ।
চলবে ........
©somewhere in net ltd.