নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা গুলা লিখনির মাধ্যমে প্রকাশ করার প্রত্যয়ে ।

বষন্তের কাক

বষন্তের কাক › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ বুলি...!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

সময়গুলো এখন আর কাটতে চায় না । একটা অদৃশ্য আতঙ্ক ঘুরঘুর করে বেড়ায় মনের চারিপাশে । শত চেষ্টা করেও তাড়ানো যায়না তাদের । যতই দুরে ঠেলে দিতে ইচ্ছে হয় ততই আকড়ে ধরে বসে ।



যেই মানুষটার হাত ধরে ছোট থেকে বড় হওয়া, যাকে ছারা কোন কিছুই এত সহজ হত না, যার বকা না শুনে সকালে ঘুম থেকে উঠতে মন চায় না, অসম্ভব দক্ষতা দিয়ে যে আগলে রাখতো পরিবারের সবাইকে, মৃত্যু যে বাসা বেঁধেছে সেই ভালোবাসার মানুষটার বুকে । ক্রমান্বয়ে বড় হচ্ছে সেই বাসা । অস্তমিত হওয়ার পথে তার জীবন প্রদীপ ।



"কেমো তে এখন আর কাজ হচ্ছে না, অপারেশন করানোর জন্যও যথেষ্ট দেরি হয়ে গেছে" ডাক্তারের কাছ থেকে কথাগুলো শুনার পর বুকের বামদিকটায় কেমন যেনো একটা চিনচিন ব্যাথা অনুভুত হয় । যেই মানুষটার সাথে বসে সব কথা শেয়ার করা হত সেই মানুষটার সামনে বসে এখন দুটো কথা বলতেই দম বন্ধ হয়ে আসছে । একটা চাপা কষ্ট বুকের ভিতর অনবরত আঘাত করেই চলছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.