| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি তেতুল তেতূঁল নও কোনদিন
ছিলে না স্ট্রবেরী, ভ্যানিলার ফ্লেভার মাখা আইচ ক্রীম
কিংবা ললীপপ কোনো বিপনী বিতানে;
তোমার বুকের জমীনে খুঁজে পেয়েছি শ্যামল গায়ের মায়া
উতরাই বুকে
আমি জীবনানন্দ
হেঁটে চলি পথ হাজার বছর ধরে |
তুমি বোরকায় আবদ্ধ নও কোন শস্য ক্ষেত্র
তুমি নও শুধু সঙ্গমের সেক্স ডল ;
তুমি হৃদয় উজাড়িয়া উথাল পাথাল দরদিয়া
নিসঙ্গ জীবনে
একাকী পথে
সহযোদ্ধা মনোবল |
তোমার কথা টুং টাং শব্দ
যেন চায়ের কাপের বাস্পায়িত উচ্ছ্বাস ;
প্রিকেটিং শেষে
"জান দেব তবু গ্যাস দেব না" স্লোগানে ক্লান্ত প্রেমিকের
তুমি রবিয়ালী সুর
চে গ্যাভেরা'র রাইফেলের নিশানা বিশ্বা্বীই
তুমি............................
©somewhere in net ltd.