নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো : হাবিবুল্লাহ বাহার ( হাবিব )

মো : হাবিবুল্লাহ বাহার ( হাবিব ) › বিস্তারিত পোস্টঃ

আমার সরকার কি আমার ?

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪

ছোটবেলায় মাঠে খেলতে গিয়ে, মাঠ দখল নিয়ে বিবাদ লাগেনি; এমন বোধহয় কেও নেই আমাদের মধ্যে । খুব সাধারণ একটা কথা ছিল, এইটা সরকারী জায়গা, তুই বাধা দেবার কে? যে ব্যাপারটা সরকারী, সেই ব্যাপারটা আসলে আমার নিজের ই, এমন্টাই ভাবি আমরা। আসলেই তো তাই.।.।। সরকারী বলতেই নিজের একটা অধিকার অটোমেটিক চলে আসে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রত্যেক জনগনের সরকার। সবার জন্য সরকার। তাহলে বাংলাদেশ সরকার ও তো আমার নিজের ই। আসলেই কি তাই ?

নাকি, সরকার লীগের অথবা বিএনপি র ? মুসলিমের নাকি হিন্দুর ? আস্তিকের নাকি নাস্তিকের ? সরকারের কি এগুলোর যেকোন কোনটার ব্যানার থাকার কথা ? নাকি কথা ছিল ! কোন দল যখন নির্বাচনে জয়ী হয়, সেই দল থেকে কেও একজন প্রধানমন্ত্রীত্ব পায়; ঠিক সেই মুহূর্তিত থেকে, তিনি আর কোন নির্দিস্ট দলের থাকেন না। তিনি হয়ে যান সবার। তিনি হয়ে যান সরকারী।

ঠিক এই ব্যাপারটা যারা সরকারী চাকুরী করেন, আমলারা আছেন তাদের জন্য ও প্রযোজ্য। একজন প্রধানমন্ত্রী অথবা একজন আমলা অথবা একজন পিয়ন, সবার বেতন আমাদের কর এর টাকাতেই হয়। হই আমি মুসলিম অথবা হিন্দু; লীগপন্বিথী অথবা বিএনপি পন্থী। কর নেবার সময় যদি আমি কোন পন্থী বিবেচনা করা না হয়, তবে রাস্ট্রীয় সুবিধা দেবার সময় কেন?

আমি সরকারী ডাক্তার অথবা প্রকৌশলী, আমার কেন ব্যানার হবে লাল দল অথবা নীল দল !!! কেন !!! ডাক্তার, প্রকৌশলী বাদ দিলাম, ঐ পিয়ন এরও লাল দল, নীল দল আছে।

আমরা বাঙ্গালী, বাংলাদেশী। আমাদের এই একটা পরিচয় ই কি একমাত্র পরিচয় হতে পারে না? বাংলাদেশ সরকার কি আমাদের সব বাংলাদেশীদের হতে পারে না ? এই সহজ প্রশ্নের উত্তর আমরা জনগণ চাইলে সহজ করতে পারি। আমরাই পারি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আমরা বাঙালি, এটাই আমাদের একমাত্র পরিচয়।

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯

মো : হাবিবুল্লাহ বাহার ( হাবিব ) বলেছেন: বাঙালিত্ব র সাথে , বাংলাদেশী কথাটা লেখার উদ্দেশ্যও কিন্তু সবাইকে এক পরিচয় দেবার জন্যই । আমাদের পাহাড়ি অঞ্পাচল এর প্হারত্ড়িতেকযেকটা গোত্রের কিন্তু আলাদা আলাদা ভাষা আছে। আমাদের পরিচয় বাঙ্গালী হলে, ওরাও সেটা বলবে কি না, আমি নিশ্চিত না। আর ওরা বলতে না চাইলে, আমরা যদি চাপিয়ে দেই, তাহলে ৫২ এর সাথে কোন পার্থক্য থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.