নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো. হাবিবুর রহমান

মো. হাবিবুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগ সম্পর্কে কিছু কথা

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

বাংলাদেশে এ মুহূর্তে সবচেয়ে বহুল আলোচিত বিষয়ের একটি ” ব্লগ ” । সাম্প্রতিক সময়ে ব্লগের মুক্ত চিন্তা , আলোচনার ব্যপ্তি , তথ্যের সত্যতা ও সর্বোপরি সাধারণ জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি জনগণের আওয়াজ রুপে পরিণত হয়েছে । প্রশংসার পাশাপাশি নিন্দাও জুটেছে এ প্রসঙ্গে । তবে বেশীরভাগ নেতিবাচক মন্তব্য বা আলোচনা সংগঠিত হয়েছে এ সম্পর্কে অজ্ঞতার কারণে । কি এই ব্লগ ? ব্লগ শব্দটি ইংরেজী “Blog” শব্দের বাংলা রুপ । আবার এই ‘blog’ শব্দটি এসছে ইংরেজী web blog শব্দ থেকে । মূলত ব্লগ হল একটি অনলাইন ব্যক্তিগত দিনলিপি , যাতে ব্যক্তির ইচ্ছামত যেকোনো কন্টেন্ট যুক্ত করে মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করা যায় । যিনি ব্লগে লিখেন তাঁকে “ব্লগার” বলা হয় । একজন ব্লগার সামাজিক , রাজনৈতিক , অর্থনৈতিক , শিক্ষামূলক , ব্যক্তিগত অভিমত অথবা সাম্প্রতিক যেকোনো বিষয়ে লিখে থাকেন ও আপডেট করে থাকেন । যদি এটিকে ডায়েরীর সাথে তুলনা করা হয় তবে শুধু এটুকুই পার্থক্য ; ডায়েরী লেখা হত কাগজে আর ব্লগ লেখা হয় অনলাইনে । ব্লগ সাধারণত দুই রকমের হয় ; একটি সিঙ্গেল ইউজার ব্লগ ও একটি মাল্টি ইউজার ব্লগ । সিঙ্গেল ইউজার ব্লগে একজন ব্যবহারকারী লিখেন ও অন্যান্য অনলাইন ব্যবহারকারীরা তা পড়ে ও মন্তব্য করে । আর মাল্টি ইউজার ব্লগ একটি সোশ্যাল মিডিয়ার মত যাতে কয়েক হাজার থেকে শুরু করে লক্ষ কোটি ইউজার তাঁদের ব্লগ প্রকাশ ও মন্তব্য করতে পারেন । সামহোয়্যার ইন ব্লগ , আমার ব্লগ , চতুর্মাত্রিক ব্লগ ইত্যাদি এরকম মাল্টি ইউজার ব্লগ । ব্যাপক ব্যবহারের দিক দিয়ে ব্লগ তিন ধরণের । যথা – ১. সামাজিক ব্লগ ২. ব্যক্তিগত ব্লগ ৩. কোম্পানি / প্রাতিষ্ঠানিক ব্লগ

• সামাজিক ব্লগে হাজার হাজার ইউজার তাঁদের সুচিন্তিত , বিশ্লেষণধর্মী বা তাৎক্ষনিক প্রতিক্রিয়া স্বরুপ সাম্প্রতিক , চলমান বিষয় , সামাজিক সমস্যা , সম্ভাবনা ইত্যাদি বিষয়ে লেখনী প্রকাশ করে থাকেন ।

• ব্যক্তিগত ব্লগে কোন একটি বিষয়ের ওপর তাঁর মতামত তুলে ধরেন ও পাঠকের সাথে এ নিয়ে মতামত আদান প্রদান করে থাকেন ।

কোম্পানি / প্রাতিষ্ঠানিক ব্লগে কোন কোম্পানি তাদের পন্য বা সেবার উপর নতুন নতুন তথ্য প্রদান করেন ও পাঠক এতে মতামত প্রকাশ করে । বিক্রয় , সেবা বিনিময় ও চলে প্রাতিষ্ঠানিক ব্লগের মাধ্যমে । ব্লগের সার্থকতা এখানেই যে , ব্লগিং একটি স্বাধীন প্রকাশনা । এতে কোন অর্থ খরচ হয়না, কিন্তু লাখ লাখ অনলাইন ব্যবহারকারী একজন লেখকের চিন্তার সাথে যুক্ত হতে পারে, মতামত প্রকাশ করতে পারে । তাই অনলাইন ব্যবহারকারীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় । স্বাধীন প্রকাশনা হলেও প্রতিটি ব্লগ সাইটের কিছু নিয়ম কানুন আছে । তেমনি রাষ্ট্রেরও ব্লগিং এ আচরণ সম্পর্কিত কিছু আইন কানুন আছে তথ্য ও প্রযুক্তি আইন ,২০০৬ , (সংশোধিত ২০০৯) এ । ব্লগ সাইট গুলোর নিয়ম কানুন ব্যবহারকারীদের অবশ্যই মেনে চলতে হয় , অন্যথা ইউজার একেবারে অথবা সাময়িক ব্যান হয়ে যেতে পারে । এছাড়া এডমিন চাইলে ইউজারের ব্লগ ব্যবহারের ক্ষমতা সীমিত করে দিতে পারে । নিচে কয়েকটি ব্লগ সাইটের নিয়মাবলী দেয়া হল -

1. সামহোয়্যার ইন ব্লগ ব্যবহারের নিয়মাবলী –

১খ. নিয়মভঙ্গ প্রসঙ্গে: এখন থেকে ব্লগের নিয়মভঙ্গের জন্য কোন ব্লগারকে ব্যান করা হলে তিনি তার নিজস্ব ব্লগ পাতায় একটি নোটিশ পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট ধারার উল্লেখ থাকবে। ১গ. নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা: এখন থেকে, সকল নতুন ব্লগারদের ইমেইল, নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ ব্লগারের ইমেইল, নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা। ৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে। ৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে। ৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে। ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে । ৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট। 2. প্রথম আলো ব্লগ ব্যবহারের নিয়মাবলী – ১. ক) বাংলাদেশে প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো লেখা প্রকাশ করা যাবে না। খ) কোনো লেখার মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন লঙ্ঘন করা যাবে না। ২. ক) দেশীয় বা দেশের বাইরের কোনো ধর্ম, ভাষা, জাতি ও গোষ্ঠীর প্রতি অবমাননামূলক বা কারো অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না। ইসলাম ধর্মের প্রতি অবমাননামূলক কোনো লেখা এতে প্রকাশ করা যাবে না। একই ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য কোনো ধর্মের প্রতি কটূক্তি করেও কোনো লেখা প্রকাশ করা যাবে না। খ) বিবাদমান দুই বা ততোধিক জাতি, গোষ্ঠী ও ধর্মের মধ্যে জাতিগত সংঘর্ষের উস্কানি দিতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না। গ) ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা ভাষাকে কটাক্ষ বা অবমাননা করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। ঘ) প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না। ঙ) কোনো জাতি, জনজাতি, গোষ্ঠী, জাতি-উৎস, লিঙ্গপরিচয়, বয়স, শ্রেণীপরিচয়, শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে ঘৃণা বা অবমাননামূলক কোনো মন্তব্য প্রকাশ করা যাবে না। চ) ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করা যাবে না। এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়। পবিত্র কোরআন শরিফ ও হাদিসসহ সব ধর্মগ্রন্থের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্লগের নীতিমালা – বাংলাদেশের সংবিধানে বাকস্বাধীনতা দেয়া হলেও কারো মৌলিক অধিকার হরণ করা যেমন আইনবিরুদ্ধ তেমনি কারো মানহানী করাও কঠিন অপরাধ। এক্ষেত্রে বেআইনি মতামতের জন্য ব্লগ কর্তৃপক্ষ দায়ী নয়, শুধু এতোটুকু বললেই কিন্তু আইনতঃ পার পেয়ে যাবার কথা নয়। …………… উপরোক্ত ব্লগ গুলোর ব্যবহারে নীতিমালা দেখলে বুঝা যায় , ব্লগ ব্যবহার করতে অবশ্যই দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল , ধর্মীয় বা কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত না হানা , অশ্লীল মন্তব্য বর্জন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা বাঞ্ছনীয় । নিম্নে কয়েকটি ব্লগের নাম দেয়া হল -

1. http://www.somewhereinblog.net/

2. http://blog.bdnews24.com/

3. http://prothom-aloblog.com/

4. http://www.sachalayatan.com/

5. http://choturmatrik.net/



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.