| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বদেশে স্বপ্ন ও হাসি
হাবিব
হাসতে হলে বাঁচতে হবে স্বপ্নগুলি আঁকতে হবে
বলতে হবে মনের কথা শিশির ভেজা ঘাসের সাথে
হাসতে হলে বাঁচতে হবে জগৎটাকে দেখতে হবে
স্নিগ্ধ বিকেলে নদীর ধারে একলা বসে ভাবতে হবে
নিত্যদিনের ভাবনাগুলো আপন করে রাখতে হবে
হাসতে হলে বাঁচতে হবে সূর্য মামা ওঠার আগে
স্বপ্ন পূরনে চলতে হবে
স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি স্বপ্নের নাই তো শেষ
একলা আমি স্বপ্ন দেখি নেই তো আমার রেশ!
হাসতে যদি নাইবা পারি কে বলবে সোনা
নিজের মুখের মিষ্টি হাসি দিয়ে শোধ করবো
দেশমাতৃকার দেনা
স্বদেশ তুমি স্বপ্ন আমার হাসতে হাসতে বলি তোমায়
তোমার মাঝে আমরা সবাই আছি বোধহয় বেশ!
উৎসসরূপ দিয়েছো তুমি আমাদের এই ভাষা
কে দিয়েছে এমন মধুর স্বপ্নের এই ভাষা?
যে ভাষাতে আমরা সবাই হাসতে পারি
আর স্বপ্ন গুলো বলতে পারি
তোমার আদলে থাকা প্রতিবেশিদের কাছে
তাই স্বপ্ন গুলো স্বদেশের তরে বিলিয়ে দিয়ে
মনের খুশিতে হাসতে হবে
হাসতে হলে বাঁচতে হবে, স্বপ্নগুলো আকঁতে হবে 
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০
শান্ত ছেলে হাবিব বলেছেন: আগেই বলে রাখি আমি প্রথম এই লেখালেখির জগতে আসলাম কোন ভুলক্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অষ্টম শ্রেনীতে পড়ছি সবাই দোয়া করবেন সামনে জেএসসি পরিক্ষা