নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবোল তাবোল...............

দুরন্ত হাবীব

গণিতকে ভালবাসি তাই গাণিতিক হিসাবে আমার জীবনকে প্রকাশ করতে চাই। অন্যসব হিসাবের তুলনায় জীবনের হিসাব অনেক কঠিন।:( ¤¤আমার জীবনে দুইটি ক্যালকুলেশনঃ ১। অন্তরীকরণ (Differenciation) ও ২। যোগজীকরণ (Intregration)। ¤¤১. ক্যালকুলেশনের এই ধাঁপে বলছি আমার ক্ষুদ্র ক্ষুদ্র গুণ, দোষ, অবস্থা,পরিমাণ,হাসি তামাসা, বিদ্বেষ, হিংসা, কর্মবিমূখতা এজাতীয় কিছু। নিচে এই সবের সামান্য ব্যাঁখ্যা দানে চেষ্টা করছি।। আমি অতি সাধারণ একটি জীব। দেহে প্রাণ আছে বিধায় মাঝে মাঝে প্রাণি। আবার দেহ নিয়ে যখন ভূমির উপর দন্ডায়মান থাকি তখন নিজেকে উদ্ভিদ বিবেচনা করি।যাই হোক আমি প্রাণি বা উদ্ভিভ এ নিয়ে সংশয় থাকতে পারে। তবে এর জন্য প্রাণি বিজ্ঞানী কিংবা উদ্ভিদ বিজ্ঞানীর আগমনের প্রয়োজন বোধ করিনা। আমি হাসি খুশি থাকতে ও দেখতে পচ্ছন্দ করি। কারণ আমি বিশ্বাস করি হাসি দিয়ে বিশ্ব জয় করা সম্ভব দূঃখ দিয়ে নয়।আমি প্রচুর বদমেজাজি তবে রাগের অন্তরালে মনে হয় ঠান্ডা মেজাজের লোক আমিই।দেখুন আমিও একটা মানুষ আপনাদের মত আমি তাই আমারও কিছু স্বভাব আছে যা আপনাদের পছন্দ নাও হতে পারে।আমি মাকে ভালবাসি। যেহেতু আমি মাকে ভালবাসি তাই মাতৃভূমির প্রতি আমার ভালবাসা কিন্ঞ্চত আছে।মাতৃভূমির দূঃখ দূর্দশায় আমার হৃদয় কাদে বা কাদতে পারে।খেলা আমার পছন্দের বস্তু। কিন্তু সময় হোক সুযোগ হোক কম থাকায় আমি খেলতে কম পারি।বিনেদন বলতে বেশী কিছু পছন্দ নয় একটূ আধটু ঘুরতে পছন্দ করি।তিনবেলা ভাত ডাল ছোটমাছের ভাজি থাকলেই আমি পছন্দ করি। কারণ এ জগতে বেশী খাওয়ার মত আমাদের ভূড়ি ভূড়ি কিছু নাই।বেশী ঘুম নয় পরিমাণ মত আমি ঘুমাতে পছন্দ করি।তবে নিজ বালিশ নিজ কাঁথায় ঘুমার মত শান্তি আমার কিছু নাই।আমি মাঝে মাঝে কিছু জ্ঞান জাতীয় কথাবার্তা বলি যা অনেকের পছন্দ নাও হতে পারে।ভাললাগা আর ভালবাসা শব্দ দুটো নিয়ে অনেক ভেবেছি কিন্তু ফলাফল শুন্য। এই শব্দ দুটো নিয়ে আরো চিন্তা করার ইচ্ছা আছে।আর একটি কথা আমি মাকে ভালবাসি।এই হল অন্তরীকরণ। ¤¤২. যোগজীকরণ পর্যায় খুবই সংক্ষিপ্ত।জীবনে কি চেয়েছি আর কি পেয়েছি তাই এখন দেখার বিষয়।জীবনে অনেক পেয়েছি অনেক হারিয়েছি।অনেক কিছু এসেছে আবার বেশী কিছুই চলে গিয়েছে। তবে এই জীবনে আমার উপলব্দি কোনো কিছুতে লেগে থাকা আমার দ্বারা সম্ভব না। কি পড়াশুনা, কি খেলাধুলা, কি প্রেম সবকিছুই। আমি মায়ের হুকুম পালনে ব্যস্ত কিন্তু মেয়ে মানুষের হুকুম জাতীয় কথাবার্তা আমার পছন্দ নয়।আমি নজরুল পন্থি কিন্তু রবীন্দ্র পন্থি নই।আমি পথ চলি কিন্তু চলার গতি প্রখর হওয়ায় মাঝে মাঝে প্রচুর ভুল থাকে।আমি অনেকটা তাড়াহুড়া টাইপের লোক। এরজন্য প্রচুর ভূগেছি।ধৈর্য্য আমার একটু কমই। কোনো কিছুর জন্য অপেক্ষা করা আমার কাছে কঠিনতর। আমি অনেকটা স্বার্থপর স্বভাবের তবে অন্যের কথাও একটু আধটু ভাবি।সবমিলিয়ে আমি যে কেমন তা আমার মা-ই ভাল জানবেন।। ¤¤এই আমার জীবনের ক্যালকুলেশন।কাউকে ভাললাগতে পারে আবার কাউকে বিশ্রী ও মনে হতে পারে। কেউ কেউ হাসতে পারে আবার কাউকে মাঝে মাঝে খটকা লাগতে পারে। :)

সকল পোস্টঃ

গণিত এবং আমার ভাবনা...

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১১

গণিতকে ভালবাসি তাই গাণিতিক হিসাবে আমার জীবনকে প্রকাশ করতে চাই। অন্যসব হিসাবের তুলনায় জীবনের হিসাব অনেক কঠিন।:(
¤¤আমার জীবনে দুইটি ক্যালকুলেশনঃ ১। অন্তরীকরণ (Differenciation) ও ২। যোগজীকরণ (Intregration)।
¤¤১. ক্যালকুলেশনের এই ধাঁপে...

মন্তব্য০ টি রেটিং+০

আমার জীবন নিয়ে !!!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৬

বুয়েট(BUET) বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ(আমার কাছে)। অনেক আশায় বুক বেধেছিলাম। গণিত আমার প্রিয় সাবজেক্ট। তাই আমার প্রাণপন চেষ্টা ছিল বুয়েটে পড়ব।। ইন্জিনিয়ারিং পড়ার প্রচন্ড ইচ্ছা বুকে লালন করেছি। ইন্জিনিয়ার হওয়ার এতটাই...

মন্তব্য১৮ টি রেটিং+১

একজন রাহাত, একটি ক্যাম্পাসে!!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

“এই শোন !!” “আমাকে??.........”আঙ্গুল দিয়ে নিজেকে দেখিয়ে বলল রাহাত......।
“স্লামালেকুম ভাইয়া......” “এই ছেলে এই আমাকে চিনিস , জানিস আমাকে ???? জানিস আমি হিন্দু না মুসলমান?...আমাকে সালাম দিলি যে ... ” “সরি...

মন্তব্য৮ টি রেটিং+২

full version

©somewhere in net ltd.