| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম, এ, হায়দার
ছোট থেকেই গল্প কবিতা পড়তে বেশি ভালো লাগতো। এমনকি একটা গল্প যদি ভালো লেগে যেত তাহলে শেষ না হওয়া পর্যন্ত ঘুম হারাম হয়ে যেত। তাই কখন আবার নিজে একটু আধটু লিখাও শুরু করে দিলাম নিজেও জানিনা। আপনাদের কাছে ভালো লাগলেই আমি ধন্য।
![]()
গ্রীষ্মের খরোতাপে
কাঠফাটা রদ্দুরে
ঘর্মান্ত শরীরে
মনে পড়ে তোমাকে ।
বর্ষার মেঘমালায়
বৃষ্টির অঝোর ধারায়
কর্দ্দমাক্ত শরীরে
সত্যি মনে পড়ে তোমাকে ।
শরতের কাশবনে
তালপাকা গরমে
কাশবনের সাদা ফুলে
বার বার মনে পড়ে তোমাকে ।
হেমন্তের নবান্নে
কৃষকের হাসির মাঝে
বুকভরা নিঃশ্বাসে
মনে পড়ে তোমাকে ।
শীতের শিশিরের
হাজারো বিন্দুর মাঝে
এমনকি গরম লেপের মাঝেও
খুব বেশি মনে পড়ে তোমাকে ।
বসন্তের দক্ষিণা বাতাসে
কোকিল ডাকা ভোরে
বিকালের গোধূলি লগ্নে
অনেক অনেক মনে পড়ে তোমাকে ।
২|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
এম, এ, হায়দার বলেছেন: মতামত দেয়ার জন্য ধন্যবাদ।
জিনিশ আর কই হতে পারলাম,
আপনাদের সাথে একটু একটু থাকতে চাইছি,
কি সাথে নিবেন তো?
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: চরম হইছে ভাই আপনি তো কঠিন জিনিশ
