নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ও কবিতা

এম, এ, হায়দার

ছোট থেকেই গল্প কবিতা পড়তে বেশি ভালো লাগতো। এমনকি একটা গল্প যদি ভালো লেগে যেত তাহলে শেষ না হওয়া পর্যন্ত ঘুম হারাম হয়ে যেত। তাই কখন আবার নিজে একটু আধটু লিখাও শুরু করে দিলাম নিজেও জানিনা। আপনাদের কাছে ভালো লাগলেই আমি ধন্য।

এম, এ, হায়দার › বিস্তারিত পোস্টঃ

পাশের বাড়ি

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮



আজকে মাগো পাশের বাড়ি
হয়নি কিছু রান্না,
খেলতে গিয়ে শুনতে পেলাম
তাদের করুণ কান্না।

সারাটা দিন না খেয়ে সব
ক্ষুধার জ্বালায় মরে,
খাবার মতো এমন কিছু
নেই যে তাদের ঘরে ।

আমরা তো মা খেয়ে দেয়ে
বেশ তো আছি সুখে,
দাওনাগো মা খাবারটা আজ
অনাহারীর মুখে।
(সংগৃহীত)

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
আপনার প্রথম পোষ্টে একটি মন্তব্য রেখে এলাম । ভাল থাকুন সব সময় ।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯

এম, এ, হায়দার বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা শেয়ার করার জন্য ধন্যবাদ

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

বিজন রয় বলেছেন: ক্ষুধার কষ্ট আসল কষ্ট।
+++

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: (সংগৃহীত) -- শেয়ার করার জন্য ধন্যবাদ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১

এম, এ, হায়দার বলেছেন: স্বাগতম.....

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

গোলাম মোস্‌তফা বলেছেন: মাগো-কথাটা 'সেলুটেশন' হলে কেমন হত?
সব-বলতে কি সবাই না সব খাবার?
খাবারটা- না বলে 'উচ্চিষ্টটুকুন' হলে কেমন হত?
মাফ করবেন, প্রাক্তন ("১৯৭২";) নটরডেমিয়ান তো!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

এম, এ, হায়দার বলেছেন: ধন্যবাদ.... মন্তব্য করার জন্য

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা । ভাল লেগেছে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

এম, এ, হায়দার বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.