নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হালুম এর ব্লগে দেখা কিছু নাই

মানুষ ভুল করে, হালুম ভুল করে না, মানুষ অনেক কিছু ভুলে যায়, হালুম ভোলে না, মানুষ অনেক কিছু সহ্য করে, সহ্য না করে কন্ঠ তোলার নামই

কখনো আমি হালুম হালুম করি

আমার নাম হালুম

কখনো আমি হালুম হালুম করি › বিস্তারিত পোস্টঃ

আমি ওদের পক্ষে - স্ট্রেট কথা

২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৯

আজ অনেকদিন পর অনেকক্ষণ হাঁটলাম,

ওয়েদার টাও একটু ঠান্ডা ছিলো

কারন আজ ভোরে অনেক বৃষ্টি হয়েছে,

অবশ্য বলে রাখা ভালো, শহুরে বৃষ্টির এতো ক্ষমতা নেই যে রাজধানী ঢাকাকে ঠান্ডা করবে।



তেজগাঁও ফ্লাই ওভারের ওখান থেকে মানিক মিয়া পর্যন্ত দূরত্বটা একেবারে কম না, যাওয়া আসা ধরলে।



হেঁটে হেঁটে নভোথিয়েটারের সামনে এসেই দেখি সেই পুরনো দৃশ্য, কপোত-কপোতীরা রাস্তার দুধারে বসে আছে।



ঢাকার এই জায়গাটা বেশ নিরাপদ। আবার সন্ধ্যে সাত টার পর বন্ধ হয়ে যায় নভোথিয়েটার। তাই অনেকক্ষণ বসে থাকাই যায়।



আমি ওদের পক্ষে - স্ট্রেট কথা।



এখানে বসে রাস্তার এই যান্ত্রিক শব্দের মাঝেও ওদের কথা চলতে থাকে। কথায় কথায় আগামীদিনের স্বপ্ন বোনা হয়। একজনের স্বপ্ন যতোখানি না শক্ত হয়, দু'জনের স্বপ্ন যখন মিলে যায় তখন তা আরো পরিণত হয়। আমি এই স্বপ্ন বোনার পক্ষে, আমি সমাজের এই স্বপ্নবাজ মানুষগুলোর পক্ষে। কতো কিছুই না সভ্যতা দিয়েছে আমাদের, কিন্তু শত বছরের পুরোনো এ শহরে আছে কী সবুজের কোলে একান্তে বসে থাকার জায়গা? হ্যাঁ অনেক জায়গা আছে, পয়সা দিয়ে কিনতে হবে সে জায়গা গুলোকে, সেখানে কৃত্রিমতা চলে আসে সহজাত কারনে।



রাস্তা দিয়ে হাঁটি কিন্তু ওদের দিকে প্রত্যক্ষ দৃষ্টি দেই না।



ভালোবাসার এই কারিগরদের প্রয়োজন কাছে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করার সময় - যা এই সমাজের কাছে খুবই পঙ্কিলতাময়,



এসব কখনোই সাধারণ মানুষ বুঝবেনা - সে ক্ষমতা বা অনুভূতি তাদের নেই

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১

উপপাদ্য বলেছেন: হালুম সাহেব।

খুব ভালো লেগেছে।

"এসব কখনোই সাধারণ মানুষ বুঝবেনা - সে ক্ষমতা বা অনুভূতি তাদের নেই"

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

গ্রীনলাভার বলেছেন: +++++্

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

অপ্রচলিত বলেছেন: দারুণ লিখেছেন।

৪| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

বৃষ্টিধারা বলেছেন: হুম,সুন্দর ।

একটু হালুম হালুম করেন তো..... :P :P

৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

পাঠক১৯৭১ বলেছেন: ঢাকা শহরের মানুষ রোগে আক্রান্ত হচ্ছে দুষনের কারণে, আমরা পিলখানা ও ক্যানটনমেন্ট তুলে দিয়ে ওখানে ইউনিভার্সিটি ও পার্ক করবো মানুষের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.