নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউসাইক্লোপিডিয়া

হানি১৮৭৭২০০৯

নিজের সম্পের্ক আর কি বলব বলুন????

হানি১৮৭৭২০০৯ › বিস্তারিত পোস্টঃ

পরকীয়া থেকে আটকানোর ৭ উপায়

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭

অধিকাংশ মহিলাদের মনেই নিজের বয়ফ্রেন্ড কিংবা স্বামীকে হারানোর ভয় কাজ করে। ভাবেন যদি সে অন্য কারো হয়ে যায়। মেয়েরা এই ভয়টা বেশি পান কারণ পুরুষেরা সহজেই পরকীয়ার ফাঁদে পা দিয়ে ফেলেন। অনেক পুরুষেরই স্বভাবজাত হলো একাধিক প্রেম করা। জীবনসঙ্গীকে পরকীয়া হতে দূরে রাখার ৭টি পরামর্শ রইল আপনার জন্য।

১. বেশিরভাগ মেয়েই বিয়ের পর একদম বদলে যান, আর সন্তান হবার পর তো সেই পরিবর্তন আরও বেড়ে যায়। একেবারেই যেন অন্য মানুষ হয়ে ওঠেন। একটা জিনিস মনে রাখবেন, প্রিয় পুরুষটি কিন্তু বিয়ের আগের আপনাকে দেখেই ভালোবেসেছেন। তাই বিয়ের পর নিজেকে ধরে রাখুন। এতটাও বদলে যাবেন না যে স্বামীর কাছে আপনাকে অচেনা মনে হয়।

২. বিনা কারণে অমূলক সন্দেহ করা বন্ধ করুন বা সন্দেহ করে কথা শোনানো বন্ধ করে। এই অমূলক সন্দেহ করার প্রবণতা স্বামীর মনে আপনার প্রতি অনীহা ও অন্য নারীর প্রতি আগ্রহ জন্মায়।

৩. স্বামীকে শাসন করার চেষ্টা করবেন না। সর্বদা এটা করো সেটা করো বলতে থাকবেন না। অতিরিক্ত শাসন করলে মানুষটা নিশ্চিত অন্য নারীর দিকে ঝুঁকবেন।

৪. স্বামীকে ভালোবাসুন। একদম প্রেমিকার মত। মিষ্টি রোমান্টিকতায় ভরে রাখুন তার মন যেন আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন অটুট থাকে।

৫. নিজের সংসারকে করে তুলুন এক টুকরো শান্তির নীড়, যেন দিন শেষে এখানে ফিরে আপনারা মনের মাঝে খুঁজে পান অনাবিল প্রশান্তি। সংসারে সুখ আছে যেসব পুরুষের, তারা বাইরের দিকে আকৃষ্ট হয় না।

৬. নিজের শ্বশুরবাড়ির সবাইকে ভালবাসুন, সকলের সাথে ভালো ব্যবহার করুন। চেষ্টা করুন মানিয়ে নিতে। আপনি তার পরিবারকে ভালো না বাসলে এটা খুবই স্বাভাবিক যে স্বামী আপনার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবেন।

৭. কখনো এমন কিছু বলবেন না যাতে বয়ফ্রেন্ড/স্বামীকে অক্ষম বলা হয়। তার বেতন, চাকরি বা অন্য কিছু নিয়ে খোঁটা দেবেন না বা এমন বলবেন না যে, আমি ছাড়া তোমাকে আর কে বিয়ে করবে। এইসব কথায় পুরুষেরা রেগে গিয়ে অনেক সময় পরকীয়া করে বসেন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: আমার মন্তব্যগুলো গেল কই???

তিন তিনটি মন্তব্য ছিল আমার??

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: আবার করছি।

লিংক কই?

৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

বিজন রয় বলেছেন: পরকীয়া তো মেয়েরাই করে।
আপনার পোস্ট পড়ে তো তাই মনে হলো।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: এইসব কথায় পুরুষেরা রেগে গিয়ে অনেক সময় পরকীয়া করে বসেন।

আহারে! পুরুষের গুণ কত!!!

৫| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: একটু আগে আমি ওই মন্তব্যগুলো করেছিলাম।

৬| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

হানি১৮৭৭২০০৯ বলেছেন: আপনার সাথে আমার কোন শত্রুতা আছে নাকি ভাই।
তাহলে আপনি এরকম ভাবে কথা বলছেন কেন ?
আসলেই কি আপনারা এরকমই ?
আমি জানতাম আপনারা ভাল মনের মানুষ ভালো কথা বলার মানুষ কিন্তু না

৭| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: আমার সাথে আপনার কোন শত্রুতা নেই। এমন মনে হলো কেন?

আপনার লেখায় আমি আগে মন্তব্য করেছিলাম সেগুলো কোথায় গেল আমি জানতে চেয়েছি।

আর আপনার লেখা সম্পর্কে কিছু বিষয় জানতে চেয়েছি, সেগুলোর উত্তর করুন, আলোচনা করুন।

এখানে আমি তো কোন সমস্যা দেখছি না।

আপনি বললেন............আসলেই কি আপনারা এরকমই ?
সেটা কি রকম??

৮| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

হানি১৮৭৭২০০৯ বলেছেন: আপনি মন্তব্য করবেন ভালো কথা কিন্তু উসকানি দিয়ে মন্তব্য করবেন কেন?
একজনের লেখা আপনার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে

৯| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩

সুলতানা সালমা বলেছেন: আপনি কি জানেন পরকীয়া ধর্মমতে নিষিদ্ধ? যদি কেউ রিয়েল তাকোয়াবান হয় তবে সে এইগুলা থেকে দূরে থাকবে।আপনার পোস্ট দেখে মোনে হচ্ছে,সব মেয়েদের দোষ।আর ছেলেরা ধোয়া তুলসী পাতা! :/

১০| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২

কানিজ রিনা বলেছেন: যে সব পুরুষেরা কিশোর বয়স থেকেই
অবৈধ নারী দেহের প্রতি লোভে আকৃষ্ট
থাকে অবৈধ নারী দেহের লোভ একবার
পেয়ে যায় তারা বিয়ের পড়ও একই
অবস্থায় বিদ্যোমান। যত সুন্দরী স্ত্রীই
ঘরে থাকুক তার যত ভালবাসাই থাক
কোনও কাজে লাগেনা। এদের সাথে
যেসব নারী জড়ায় তারাও একই হালের
সমস্টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.