| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হানিফ21
লিখতে না পারার যন্ত্রণায় হতভম্ব এক যুবক...
স্যার, আপনার কাজ শেষ।
আমি হকচকিয়ে গেলাম। এত দ্রুত কাজ শেষ হয়ে যাবে কল্পনা করিনি। একবার চোখ দেখাতে চক্ষু হাসপাতাল গিয়েছিলাম। ঘন্টা দুয়েক ধরে এঘর-ওঘর করতে করতে একটা সময় লক্ষ করলাম চোখে আর ব্যাথা নেই। ডাক্তারের রুমে পৌঁছাবার পূর্বেই চোখের ব্যাথা ভালো হয়ে যাওয়ায় কষ্ট করে আরও দু-তিন’ঘর ঘুরে ডাক্তার দেখাতে হয়নি। বাড়ি ফিরে এসেছিলাম। চোখের ডাক্তার দেখানোর সেই অভিজ্ঞতার কথা মনে করে এবার হাতে বেশ কিছু সময় নিয়ে এসেছিলাম। অথচ সেই সময়গুলো নষ্ট হলো না। সময় নষ্ট না হওয়ায় আমার কিছুটা খারাপ লাগল। আমি করুণ চোখে সামনে বসে থাকা তরুণীর দিকে তাকালাম।
তিনি আমার করুণ চেহারা উপেক্ষা করে হাসিহাসি মুখে বললেন, স্যার, এই নিন আপনার সিম। এখানে একটা সিগনেচার করুণ বলেই একটা কাগজ আমার দিকে এগিয়ে দিলেন।
আমি কাঁপা কাঁপা হাতে সিগনেচার করে কাগজ ফিরিয়ে দিলাম। তরুণী মুহূর্তের মধ্য হেঁচকা টানে কাগজটা দু’ভাগ করে ফেললেন। একভাগ নিজের কাছে রেখে অন্যটা হাসি হাসি মুখে আমার দিকে বাড়িয়ে দিলেন। ঘটনাটা এত দ্রুত ঘটল, আমি অভিভূত না হয়ে পারলাম না। এবার আর অপেক্ষা করলাম না। ধন্যবাদ দেবার মহৎ সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। আপনাকে ধ... বলে ফেলেছি এমন সময় তরুণী হাসি হাসি মুখে আমার দিকে একটা ট্যাব এগিয়ে দিলেন। আমার আর ধন্যবাদ দেয়া হল না।
আমি অবাক হয়ে ট্যাবের মনিটরে তাকিয়ে রইলাম। তরুণী বললেন, এখানে একটা অপশন সিলেক্ট করেন। মনিটরে প্রশ্ন, আমাদের সার্ভিস ভালো লেগেছে? ক) হ্যাঁ, খ) না। অবজেকটিভ প্রশ্ন। আমি উৎসাহ নিয়ে ক) হ্যাঁ অপশন সিলেক্ট করলাম। মনিটরে আবার নতুন কিছু ভেসে এল। এখানেও অবজেকটিভ প্রশ্ন। তবে অপশন আগের চেয়ে বেশি। প্রশ্ন, কেন আপনার সার্ভিস ভালো লাগল? অপশন, ক) দ্রুত কাজ করে; খ) ব্যবহার ভালো; গ) কথা সুন্দর করে বলে... ইত্যাদি ইত্যাদি। আমি খুঁটিয়ে খুঁটিয়ে অপশনগুলো পড়লাম। একটা অপশন বারবার খুঁজতে লাগলাম। অপশনটা নেই। আমি অনেকক্ষণ ধরে প্রথম থেকে শেষ অবদি অপশনটা খুঁজলাম।
তরুণী, হাসি মুখে বললেন, যেকোনো একটা সিলেক্ট করেন। আপনার যেটা ইচ্ছা।
আমি করুণ চোখে তরুণীর দিকে তাকালাম। তরুণী এবার আমার করুণ চেহারা ধরে ফেললেন, বললেন কোন সমস্যা, স্যার?
একটা অপশন তো নেই।
তরুণী দ্রুত মনিটর নিজের দিকে করে নিলেন। ভুরূ কুঁচকে মনিটরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর একগাল হেসে বললেন, সব অপশনই তো আছে।
আমি বললাম,নাহ, একটা অপশন নেই!
তিনি এবার তীব্র বিরক্তি নিয়ে বললেন, কী অপশন নেই?
আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম ‘আপনি অনেক সুন্দর’ এই অপশনটা নেই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬
হানিফ21 বলেছেন: আপনার মত সাহস হলে অবশ্য ভেবে দেখা যেত! ![]()
২|
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
ধ্রুবক আলো বলেছেন: মজা পেলাম!!!
নতুন বছরের শুভেচ্ছা রইলো
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
হানিফ21 বলেছেন: ৪ দিনের পুরোনো বছরের শুভেচ্ছা ![]()
৩|
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: উইটি!!
+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬
হানিফ21 বলেছেন: ![]()
৪|
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
আশফাক ওশান বলেছেন: এইটা শোনার পর তরুণীর অনুভুতি কি ছিলো?
![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
হানিফ21 বলেছেন: অনুভূতি দেখার সুযোগ হয়নি। আমিতো বলেই চলে এসেছি! ![]()
৫|
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
অলওয়েজ ড্রিম বলেছেন: ভাল লাগল। মেয়েটা যে কী পরিমাণ খুশি হয়েছিল, ভাবছি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
হানিফ21 বলেছেন: ![]()
৬|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
ভারসাম্য বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯
সাহসী সন্তান বলেছেন: শেষ অপশনটা জুড়তে বলে আসেন নাই? আগামীতে যাতে উক্ত অপশনটা জুড়ে দেয়, সেইটা বলা আপনার উচিৎ ছিল! কারণ কাকতালীয় ভাবে সেখানে তো আমাদেরও যাওয়া লাগতে পারে! তো তখন আমারও কি মাথা চুলকাইবো নাকি?
বেশ মজার একটা লেখা! শুভ কামনা জানবেন!