| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হানিফ21
লিখতে না পারার যন্ত্রণায় হতভম্ব এক যুবক...
বইমেলায় বই বিক্রি নিয়ে যারা এখনো দুশ্চিন্তায় ভুগছেন, তাদের জন্য বই বিক্রির ১টি ফ্রী’সহ ৫টি যুগান্তকারী টিপস দেয়া হলোঃ
ট্রিট পদ্ধতিঃ আজকাল বন্ধু-বান্ধবীরা ট্রিট খোঁজে। খাওয়ার কথা শুলনলে পৃথিবীর হেন কোন কাজ নাই যা তারা পারেনা । সবাইকে একবেলা হালকা-পাতলা কিছু খাইয়ে দিন। দেখবেন সুড়সুড় করে সবাই আপনার বই কিনতে শুরু করেছে। কথায় আছেনা বন্ধুই তো বন্ধুর পাশে থাকে।
নিজের বই নিজে কেনাঃ পত্রিকায় বারবার বিজ্ঞাপন দিয়ে টাকা খরচ না করে ঐ টাকা দিয়ে নিজের বই নিজে কিনতে পারেন। এতে আপনার টাকাও বেচে যাবে। এবং ফাঁকে থেকে কিছু বইও বিক্রি হবে।
ফেইক আইডিতে ফ্রী বিজ্ঞাপনঃ ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে রাতারাতি সেলিব্রেটি হওয়া নতুন কিছুনা। নারী চরিত্রের আইডি হলে তো কথাই নেই। যে সব আইডি থেকে '?' লিখে পোস্ট দেয়ার সাথে স্টাটাসে হুমরি খেয়ে লাইক কমেন্ট পরতে থাকে। ছকিনা, জরিনা নামে এমনি একটা ফেইক আইডি খুলে আপনিও আপনার বইয়ের ফ্রী বিজ্ঞাপন দিতে পারেন।
ফ্রী অফারঃ মাঝে মাঝে সিনেমা হলগুলো এক টিকিটে দুই ছবি দেখার অফার দেয়। তখন দেখা যায় যে জীবনে সিনেমা দেখেনি সেও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসে। আপনি আপনার বইয়ের এমন ফ্রী অফার দিতে পারেন। তাহলে যে কোনদিন অপাঠ্য বই পড়েনি, সেও আপনার লেখা অপাঠ্য বই পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে। এক রকম খাদ্যের বিনিময়ে শিক্ষার মত ফ্রী অফারে বই বিক্রি।
সেলফি সুবিধাঃ আন-সেলফিস থেকে সেলফিস এমন কেউ নেই যে ‘সেলফি’র নাম শোনেনি। বলা যায় বর্তমান যুগ সেলফি যুগ। ওয়াসরুম থেকে শুরু করে গরুর হাট পর্যন্ত সর্বস্তরে যা বহুল পরিচিত। তাই যুগের সাথে তাল মিলিয়ে পাঠকদের বিভিন্ন অঙ্গ-ভঙ্গিমায় আপনার সাথে সেলফি তোলার সুযোগ দিতে পারেন। তাহলে দেখবেন সেলফি প্রেমি পাঠকরা আপনার বই কিনতে আগ্রহ প্রকাশ করছে। যা বইয়ের বিক্রি কয়েকগুণ বাড়িয়ে দেবে।
।
একটি ফ্রী টিপিসঃ
গুজবঃ গুজব শব্দটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। রক্তে মেশা এই গুজব পদ্ধতি প্রয়োগ করে আপনার বই বিক্রি শতগুণ বাড়ানো সম্ভব। এ পদ্ধতিতে আপনাকে কিছু লোক জোগার করতে হবে। যাদের ৪-৫জনের কয়েকটা গ্রুপে ভাগ করে পুরো বই মেলায় ছড়িয়ে দিতে হবে। গ্রুপ গুলোর কাজ হবে, যেখানে লোক সমাগম একটু বেশি দেখবে, সেখানে সবাইকে শুনিয়ে শুনিয়ে নিজেদের মধ্যে আপনার বইয়ের বিস্তর প্রশংসা করতে থাকবে। কৌতূহলী গুজব বিশ্বাসী শ্রোতারা তখন আপনার বই না কিনে যাবে কোথায়?
।
ফেব্রুয়ারি ২০১৬ তে লিখেছিলাম। মাত্র প্রকাশ পেল!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
হানিফ21 বলেছেন: সবাই বলে। ধন্যবাদ! ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনার বুদ্ধির তারিফ করতে হয়, মোটামুটি অকেজো ধরণের।