নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান পালগিরি

হাসান পালগিরি › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণ ব্যাংকে হাত না দিতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:০৯

গ্রামীণ ব্যাংকে হাত না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দাম্ভিকতা ও একগুয়েমির পথ ছেড়ে গ্রামীণ ব্যাংককে তাদের মতো চলতে দিন।



বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



গ্রামীণ ব্যাংক ধ্বংস করার জন্য সরকার ষড়যন্ত্র করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশে অনেক পরিবর্তন আসবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংকে তাদের সব অধিকার ফিরিয়ে দিবে।’



তিনি সংশয় প্রকাশ করে বলেন, ‘যারা গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করার পরামর্শ দিয়েছেন, তাদের কী যোগ্যতা রয়েছে তা আমার জানা নেই। সরকারের উচিত গ্রামীণ ব্যাংককে তাদের মত করে চলতে দেওয়া।’



সরকারের একগুয়েমির কারণে বিশ্বব্যাংক পদ্মায় ফেরেনি এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এখন আবার নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে। এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়।’



সরকারকে দাম্ভিকতা, ওকগুয়েমি ছেড়ে বাস্তবতা ও গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।



‘প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা বাস্তবায়ন করতে গিয়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এটা অনভিপ্রেত, কারো কাছেই কাম্য নয়’, যোগ করেন ফখরুল।



ড. ইউনূস বাংলাদেশের এক অবিস্মরণীয় নাম মন্তব্য করে তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে তার সঙ্গে দেখা করে আমরা দলের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ জানিয়েছি।’



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘গ্রামীণ ব্যাংক ছাড়া বৈঠকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকটি মূলতঃ সৌজন্য সাক্ষাৎ।’



সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু



সূত্র: আরটিএনএন ডটনেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.