নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসানসরদার

হাসানসরদার › বিস্তারিত পোস্টঃ

ব্লগ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

ব্লগ স্বাধীন মত প্রকাশের মাধ্যেম সাম্প্রতি জামাত শিবির এসব ব্লগারদের নাস্তিক আখ্যা দিয়ে এদের গ্রেফতারের দাবি জানায় সরকার তাদের দাবী মেনে নিয়ে ৩জন ব্লগারকে গ্রেফতার করে।স্বাধীনতার ৪২বছর পরে যে সব ব্লগার মুক্তিযুদ্ধের চেতনাকে জনগনের সামনে নতুন ভাবে হাজির করে সেখানে ব্গারদের গ্রেফতারের মাধ্যেমে সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে কুক্ষিগত করার চেষ্টা করছে।আজকে যারা ব্লগারদের নাস্তিক ও ধর্ম অবমাননাকারী বলে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে তারা কি জানেন সৌদি বাদশার নির্দেশে গত দুই দশকে নবী ও খলিফাদের স্মৃতিবিজড়িত মক্কার ৯৫ ভাগ স্থাপনা ধংস করা হয়েছে। সেখানে গড়ে উঠছে বড় বড় হোটেল, পশ্চিমা ব্র্যান্ডের দোকান, রূপ চর্চার বডিশপ ইত্যাদি।এসব নিয়ে তথাকথিত হেফাজতে ইসলামি কোন কথা বলেন না কেন?তাছাড়া দেশে সুদ-ঘুষ, অশ্লীলতাসহ যাবতীয় অনৈসলামী কাজের বিরুদ্ধে তথাকথিত হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি নেই কেন?আসলে এরা হেফাজতে ইসলামী নয় হেফজতে জামাত।বাংলাদেশের পেনাল কোডে ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কোন্ ধরনের কর্মকাণ্ড ধর্ম অবমাননা হিসেবে বিবেচিত হবে তাও উল্লেখ রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে কারো ধর্মানুভূতিতে আঘাত করলে, উপাসনালয় বিনষ্ট বা অপবিত্র করলে, ধর্মীয় অনুষ্ঠানে বিঘ্ন ঘটালে ইত্যাদি অবমাননার আওতায় পড়ে। কোথাও বলা হয়নি কেউ নাস্তিক হলে তা ধর্ম অবমাননা হবে।ব্লগারেরা কোন ধর্মীয় উপসানালয় বিনষ্ট করেনি কারও ধর্মীয় অনুষ্টানে বাধা দেয়নি বরং যারা ধর্মীয় উপসানালয় বিনষ্ট করে তাদের বিরুদ্ধে কথা বলে তবে কেন তাদের গ্রেফতার করা হচ্ছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.