নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসানসরদার

হাসানসরদার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাজনীতির হালচাল

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

সরকার যেভাবে বি.এন.পি নেতাদের ধরপাকর শুরু করেছে তা গনতন্ত্রের জন্য মোটেই সুখকর বিষয় নয়।একটি গনতান্ত্রিক দেশে সকল দল মতের মানুষের সহাবস্থানে গনতন্ত্র বিকশিত হয়।গনতান্ত্রিক দেশে যেমন জোড় করে ক্ষমতায় টিকে থাকা যায় না তেমনি দমন নীপড়ন চালিয়ে কোন দলকে নিঃশেষ করা যায়না।বরং সংঘাত সংঘর্ষ অনিবার্য হয়ে পরে।বি.এন.পি অবশ্য গ্রেফতারকৃত নেতাদের মুক্তির ব্যাপারে তেমন কোন আন্দোলন সংগ্রাম ও গড়ে তুলতে পারেনি এর কারন হিসাবে বিগত বি.এন.পি জামাত জোট শাসনামলে সীমাহীন দূর্নীতি,জঙ্গি মৌলবাদী গোষ্ঠির উত্থান,হাওয়া ভবনের দৌরাত্ব সহ নানা কারনে জনগন এখন এসব নেতাদের কথায় রাজপথে নামতে নারাজ শুধু জনগনই নয় বরং বি.এন.পির অনেক সুবিধা বঞ্চিত নেতা ও এসব বিষয়ে মুখ খুলছে না।সাম্প্রতি যুদ্ধাপরাধী ইস‌‌্যুতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যাক্তিদের ক্ষেত্রে বি.এন.পির নোমনীয় মোনভাব দলকে আরও বেশী কোনঠাসা করে রেখেছে।



অন্যদিকে সরকার সমর্থিত দল বাংলাদেশ আওয়ামীলিগ নেতাদের দূর্নীতি,হত্যা নির্যাতন,গুম টেন্ডাবাজি সহ নানা বার্থ্যতার কারনে দেশে এবং দেশের বাহিরে নানাভাবে সমালোচিত।আওয়ামীলিগ ক্ষমতার লড়ায়ে নিজের সুবিধা করতে না পারলেও অবশ্য বিরোধীদলকে সেই অবস্থানে যেতে দেয়নি।



স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় আমাদের দেশের প্রধান রাজনৈতিক এ দুটি দল রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যে যে,রক্তের দামে কেনা এই ছোট দেশের জনগনের আশা আঙ্খার প্রতিফলন ঘটাতে তারা বারং বারই বার্থ্য।বরং তাদের অপশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে জনগন আজ দিশেহারা।ক্ষমতার নোংরা উম্মদনায় তারা জাতিকে বিভক্তির দাড়প্রান্তে নিয়েছে।তাদেরই আর্শিবাদপুষ্ট সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্টি আজ রাষ্ট্রের প্রতি চালেঞ্জ করার সাহস দেখিয়েছে।এই মৌলবাদী গোষ্টির অপতৎপরতায় জাতি আজ শংকিত। অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশ কি আজ হারিয়ে যাবে সাম্প্রদায়িকতার গর্ভে?এই প্রশ্নটি আজ সাবারই মনে যেন দানা বেধে আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.