নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশকে ভাল বাসুন,দেশের স্বার্থে এগিয়ে আসুন

হাসান শিপলু

জান্তে,জানাতে এবং শিখতে এসেছি।

হাসান শিপলু › বিস্তারিত পোস্টঃ

সিকিম;একটি দেশ এবং কিছু কথা

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

সিকিম;

কি?নামটা শুনা শুনা লাগছে? যদি লেগেই থাকে তবে নিশ্চয় জানবেন এটি ভারতের একটি অঙ্গরাজ্য।



হুম,অঙ্গরাজ্যই।কিন্তু শিরোনামে তো লেখা আছে দেশ।তা কিভাবে?



আপনাকে সেটাই বলতে যাচ্ছি।একটি দেশের অঙ্গরাজ্য হয়ে উঠার আত্মকাহিনী।



ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পূর্বে ভুটান এবং নেপালের কাছ থাকে স্বাধীনতা লাভ করে সৃষ্টি হয় একটি নতুন দেশের-সিক্কিম।নেপালের বিরুদ্ধে গিয়ে একসময় ব্রিটিশদের সাথে হাত মেলায় সিকিম।কিন্তু আগ্রাসী ব্রিটিশরা পরে সিকিমকেও করে নেয় তাদের হাতের মুঠোয়।



সিকিমের রাজা নামগয়াল ১৮৮৮ সালে কলকাতা যান ব্রিটিশদের সাথে আলোচনা করতে,সেখানে ৪ বছর কারাভোগের পর ১৮৯২ সালে মুক্তি পায় রাজা নামগয়াল এবং সিকিমকে স্বাধীন দেশের হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটিশ প্রিন্স চার্লস।ব্রিটিশদের ভারত ত্যাগের পর গণভোটে সিকিমের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দেয় যার ফলে সিকিমের স্বাধীনতা মেনে নিতে বাধ্য হয় ভারতও।ভারত-চীন যুদ্ধ,নেহরু-নামগয়ালের মৃত্যু সবকিছু সিকিমকে ভারতের সামনে এক প্রকার উদম করে দেয়।



এই উদমতার সুযোগ নেয় ভারত।ইন্ধিরা গান্ধী সর্বশক্তি প্রয়োগ করে সিকিমকে দখল করার জন্য।এ কাজে তিনি ব্যবহার করেন সিকিমেরই তৎকালীন প্রধানমন্ত্রী কাজী লেন্দুপ দর্জিকে।রাজা শাসিত দেশ সিকিমে শুরু হয় দাঙ্গা,বলতে পারেন এক প্রকার গৃহযুদ্ধ (ঠিক এখনের বাংলাদেশের মত)।লেন্দুপ দর্জি রাজপ্রাসাদের সামনে তার লোকজন দিয়ে বিক্ষোভ করে।



রাজপ্রাসাদের সামনে বিক্ষোভের নাম করে ভারত তার সেনাবাহিনী পাঠিয়ে রাজার নিরাপত্তার কথাবলে গৃহবন্ধী রাজাকে।বিশ্বের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়ে বি এস দাশকে সিকিমের প্রধান প্রশাসক নিয়োগ করে ভারত।



ভারতের আস্থাভাজন লেন্দুপ ১৯৭৪ এ এক সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে রাজতন্ত্র বিলোপের জন্য সে এক গণভোটের আয়োজন করে।সিকিমে ঘাঁটি গাড়া ভারতীয় সেনাবাহিনী বন্দুকের মুখে সকলের কাছ থাকে হ্যাঁ ভোট নেয়।যার ফলে বিলুপ্ত হয় সিকিমের রাজতন্ত্রের।



সিকিম দখল করে নেয় ভারত।সিকিম পরিণত হয় ভারতের একটি অঙ্গরাজ্যে।



একটি দেশকে গ্রাস করতে হলে দেশের দামি মাথাগুলো কিনে ফেলতে হয়;এখন যা দেখছি,দেশের প্রায়ই দামি মাথা ভারতের কেনা গোলামের মত আচরণ করে। হুম,অবশ্যই ভাল কিছু গ্রহণযোগ্য,কিন্তু তাই বলে সবকিছু ভারত কেন্দ্রিক হওয়া যায় না।



দেশে এখন সিকিমের মতই অবস্থা সৃষ্টির পায়তারা চলছে।

সিকিমে দাঙ্গা সৃষ্টির পেছনে গুরত্বপূর্ণ ভুমিকা রাখে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’।তারা সেখানে থেকে নিজেরাই হাঙ্গামা সৃষ্টি করে।লোক মুখে শুনা যাচ্ছে দেশে সক্রিয় হয়ে উঠেছে ‘র’র এজেন্টরা।



সিকিম ছিল ভারতের পার্শ্ববর্তী একটি দেশ।সৃষ্টির পর থেকেই দেশ বড় করার কল্পনা বিভোর ছিল ভারত।



ভারতের কূটনীতিক চাল,দেশের সকল বিষয়ে নাক গলানো,সীমান্ত পর্যায়ে তাদের ঘাঁটি মজবুত করা ভারতের দেশ বড় করার পরিকল্পনার মধ্যে পড়েনা তো?



আজ এই মুহূর্তে এসে অনেকের মনে সংশয়ের সৃষ্টি হয়েছে যে,বাংলাদেশ কি দ্বিতীয় সিকিম হতে চলেছে?



সচেতন হউন।দেশকে নিয়ে ভাবুন,দেশটা তো আমাদেরই,আমাদের দেশ আমরাই গড়ব ..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.