নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশকে ভাল বাসুন,দেশের স্বার্থে এগিয়ে আসুন

হাসান শিপলু

জান্তে,জানাতে এবং শিখতে এসেছি।

হাসান শিপলু › বিস্তারিত পোস্টঃ

বি পজিটিভ,ডু পজিটিভ......

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

একই মাতার উদরে জন্ম নকিব ও রাকিবের...নকিব বড় আর রাকিব ছোট।নকিবের কয়েকটা বাড়ি পরেই রাকিব থাকে আলাদা একটা বাড়িতে।



পিতা-মাতাকে হারিয়েছে কয়েকবছর আগে।বাংলাদেশের সমাজে স্বভাবতই যাই হয় তা তাদের মধ্যেও হল।



অর্থাৎ,সম্পত্তির কাড়াকাড়ি।



কেউ কাউকে একবিন্দুও ছাড় দিতে নারাজ।



রাগ এতই বৃদ্ধি পেল যে একজন অন্যজনের মুখ দেখবেনা বলেই শপথ করে ফেলেছে।



কয়েকমাস হল তাদের মধ্যে কোন কথা হয়না।তাদের স্ত্রীগণ অবশ্য একে অপরের খুব খবর নেয়...আপন না হয়েও তারা কতটা যে আপন করে নিয়েছে একজন আরেকজনকে তা আসলেই চোখে পড়ার মত।



তখন রাত দু'টো রাকিবের ঘরের টেলিফোনটা বেজেই চলেছে।রাকিবের স্ত্রী আধো ঘুম,আধো জাগা অবস্থায় এসে ফোনটা ধরল।ভাবী ডাক শুনেই বুঝতে পারল নকিবের স্ত্রী...



সে কাঁদছে...

অস্থির সে...

কাঁদো কাঁদো কন্ঠে বলল নকিবের অবস্থা খারাপ,হার্টের ব্যাথাটা বেড়েছে,শ্বাস নিতে পারছেনা ঠিকমত...



এটুকু শুনেই রাকিবের স্ত্রী দৌড়ে গিয়ে রাকিবকে খবরটা বলল..



লাফিয়ে উঠে,ড্রয়ারে থাকা গাড়ির চাবিটা নিয়ে দৌড়ে গেল গাড়ি বের করতে।



নকিবের ঘরে গিয়ে তাকে পাঁজাকোল করে গাড়িতে তোলে হাসপাতালে নিয়ে গেল রাকিব।পুরো সময়টা জুড়েই রাকিবের মনে পড়তে লাগল ছোট্ট বেলার সেই দুরন্ত নকিবকে,তার দুষ্টে ভরা হাসিকে....



____________

এটা আমার স্ট্যাটাস নয়,স্ট্যাটাসের সূচনা মাত্র...



খবর : শ্রীলঙ্কা ট্যুর,এশিয়া কাপ ও ওয়ার্ড কাপ টিটোয়েন্টি সব খেলাতেই পূর্ণ সহযোগীতা করবে বিএনপি।



আমাদের থাকতে পারে বিদ্বেষ,একে অপরের প্রতি চরম ঘৃণা।কিন্তু দেশের স্বার্থে সবাই এক।সেটা আজ আবার প্রমাণিত হল।যেমনটি হয়েছিল দেশ জন্ম নেয়ার সময়টায়।



আপনারা দুদলই দেশের ভাল চান,চান উন্নতি।কিন্তু আপনাদের উপরই ভর করে আছে কিছু মানুষ নামক প্রেতাত্মা যারা দেশের ভাল কোন সময়ই চায়নি।



অনেক খারাপ দেখলাম।

এটাকেই শুরু ধরে নেইনা কেন আমরা?



মনেকরি আজ থেকে কোন দল নেই,কোন দলীয় স্বার্থ নেই...

শুধু আছে একটা পরিচয়-বাঙ্গালি,আছে দেশের স্বার্থ...



বি পজিটিভ,ডু পজিটিভ...[/sb





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.