| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের একটা কথা বলতে ইচ্ছা করছে আজ।ইচ্ছা করছে কিছু নির্মম সত্য বলতে,কিছু প্রশ্ন করতে...
জানি বলা ঠিক হবেনা তবু আমি না বললেও অন্য কাউকে বলতেই হবে।আমিই বলে ফেললাম...না হয় ভিতরের সত্ত্বার কাছে অপরাধী থাকে যাব...
এইবারে যারা জিপিএ-৫ পেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা।
নতুন এক পথচলা শুরু করবে আর কিছুদিনের মধ্যেই।দশ বছরের চেনা স্কুল আঙ্গিনা ফেলে নতুন এক পরিবেশে মানিয়ে নিতে হবে তোমাদের..
এই মানিয়ে নেয়ার মধ্যেই থাকবে তোমাদের যত কার্পণ্যতা,যত অভিযোগ,যত অনুযোগ...
যখন দেখবে জিপিএ-৫ পেয়েও সেই মানের কলেজে ভর্তি হতে পারবেনা।যখন দেখবে,তোমার ৫-এর কোন মূল্যায়নই হবেনা..
তোমাদের কোন দোষ নেই এতে।তোমরা তোমাদের মেধার পর্যাপ্ত ব্যবহারই করেছ।
পুরো দোষটা যদি দিতেই হয় তাহলে তা শিক্ষা ব্যবস্থাকেই দিতে হবে।দিতে হবে বাংলাদেশের কলুষিত রাজনীতিকে।যে রাজনীতি দেশের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলছে..
দোষটা তাদের কেন হবে বলছি...
এবারে যে রেজাল্টটা প্রকাশিত হল তা কি আসলেই শিক্ষার মানকে তুলে ধরে?
নাকি রাজনৈতিক কৌশলের বাহক এই ফলাফল?
আচ্ছা বাদ দিলাম এসব,আমাকে বলুন তো মফস্বলের সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যার অর্ধেকের বেশি শিক্ষক সৃজনশীল নিয়ে নূন্যতম ট্রেনিং পায়নি,সে কিভাবে তার শিক্ষার্থীদের সৃজনশীলে পাঠদান করাবে?
বা বলুন তো,যে স্কুলে বাজারের কেনা প্রশ্নে পরীক্ষা নেয়া হয় সে স্কুলের শিক্ষকরা কিভাবে তাঁর শিক্ষার্থীকে সৃজনশীল প্রশ্ন উত্তরের কৌশল শেখাবে?
এখানে অবশ্যই শিক্ষকের দোষ নেই।এখন আপনিও দোষটা চাপাবেন ঐ শিক্ষা দপ্তরের হর্তাকর্তাদের উপর..
সদ্য মাধ্যমিকে উঠা একজন ছাত্রও জানে যে পাবলিক পরীক্ষার খাতা কালো করে দিয়ে আসলেই সে নাম্বার পাবে।তাঁর লেখার মানের জন্য নয় সে নাম্বার..
কার নির্দেশে এসব?
সেই বোর্ডের নির্দেশেই হয়ে থাকে এমন নেক্কার কাজ।
আচ্ছা বুঝলাম যে আপনি দেশের স্বাক্ষরতার হার বাড়াচ্ছেন।
কিন্তু যাদের এই এ প্লাসের তকমাটা দিচ্ছেন,তাদেরকে কি সেই অনুপাতের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিবেন?
নাকি যেনতেন কলেজে ভর্তি হয়ে তাদের লোক মুখের নানা কথাবার্তা শুনাবেন?
তাদের হীনমন্নতায় ভুগাবেন?
তখন তাদের মনের অবস্থাটা একবার কল্পনা করেছেন?
হাহ...আফসোস আপনারা প্লাস বাড়াতেই ব্যস্ত,কলেজের মানের দিকে আপনাদের কোন নজরই পড়েনা।
সবার তো আর সেই মামা-চাচা নেই যে ঠেলাতেই কাজ হবে।
তবুও বলি,দীর্ঘজীবী হউন আপনারা।অনেক কিছু দেখা বাকি আপনাদের..
©somewhere in net ltd.