| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জাতীয় সঙ্গিত গাওয়াতে যদি ক্ষেত/ আনস্মার্ট হয়ে যাই তাতে আমার কোনকিছু যায় আসেনা ভাই
আরো শুনতে চাও? আমাকে আরো বেশি ক্ষেত মনে হবে তোমার শিউ:-)
১৬ ডিসেম্বরে সকালে ঘুম থেকে উঠে যদি স্বাধীনতার/ বিজয়ের গান না শুনি তাতে আমার ঘুম ভাঙ্গেনা :-)
২১ শে ফেব্রুয়ারিতে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে যদি "সালাম সালাম হাজার সালাম" না শুনি তাহলে মনে হয় আমি অন্য কোন দেশে চলে এসেছি :-) , বুঝছো ?
২৬ শে মার্চতো বঙ্গবন্ধুর ভাষণ না শুনা পর্যন্ত আমার ঘুম ই ভাঙ্গেনা :-)
আমি জানি তোমার সকালে উঠেই "চিলড্রেন অফ বোটম" "মেটালিকা" "সিস্টেম অফ ডাউন" "লিনকিন পার্ক" "লাম্ব অফ গড" "৫০ সেন্ট" "এমিনেম" এর গান শুনতেই হয়, আমিও যে এসব শুনিনা তা কিন্তু না ব্রো।
তবে আমি হয়তো অনেক গান শুনার ফাকে সময় পেলে এগুলাও একটু শুনে নেই।
তুমি হয়তো "ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭" এর শেষে পল ওয়াকার কে দেখে আবেগতাড়িত হয়ে যাও, কিন্তু ডুড আমি যে শুরুতে জাতীয় সঙ্গিত শুনে দাড়িয়ে গেলাম তা দেখে আমার দিকে ভ্রূ কুচকে কেনো তাকাও ?
যে দেশটা তোমাকে এতোকিছু দিয়েছে সে দেশের/ সে দেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখানোটা স্মার্টনেস না ব্রো, এটা লজ্জার।
এই সামান্য বোধটুকু কেনো নেই তোমার?
কানে হেডফোন লাগিয়ে শিরোনামহীনের "বাংলাদেশ" গানটা মন থেকে বাংলা ভাষাকে শ্রদ্ধা করে শুনে দেখো
শুনে দেখো শাহনাজ রহমতুল্লাহর "জয় বাংলা বাংলার জয়" , রুনা লায়লার "প্রতিদিন তোমায় দেখে সূর্য রাগে" , "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে" সাবিনা ইয়াসমিনের "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার"
"ধনধান্যে পুষ্পে ভরা" আরো যেসব দেশের গান আছে, বিশ্বাস করো ডুড তোমার তখন আমাকে ক্ষেত মনে হবেনা।
ব্রো কানে বিশাল আকৃতির হেডফোন লাগিয়ে ইয়ো ইয়ো টাইপ গান শুনাটাই স্মার্টনেস না
স্মার্টনেস কি জানো?
দেখে নিও কোন একটা মুক্তিযুদ্ধের মুভি, শুনে নিও বয়স্ক কারো কাছ থেকে ওইসময়কার মানুষদের কাহিনী ।
কতোইনা স্মার্ট ছিলো তারা!!!! লুঙ্গি গোঁজ দিয়ে খালি গায়ে একটা দেশীয় বুদ্ধি খাটিয়ে কি সুন্দর করেই না ৫/৬ জন মিলেই ২০/২৫ জন হানাদারকে শোয়ায় দিয়েছে!
দেশের ইতিহাস না জেনে ইংলিশে ফাল পারা তোমাকে দেখলে বড্ড বেদনা হয় , আহা তুমি কখনো বুঝতেই পারবেনা দেশের ভালো দেখলে নিজের কিরকম ভালো লাগে।
আহ, এই তুমি বুঝতেই পারলেনা বাংলাদেশ জিতলে রাস্তায় নেমে গলা ফাটিয়ে চিল্লানোটা কতোটা আনন্দের!!!
তোমার জন্য বড্ড মায়া হয় ডুড।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭
হাসিব ইকবাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর ও সৃজনশীল। চমৎকার!