নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই :-)

হাসিব ইকবাল

হাসিব ইকবাল › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

জানি তোমার আগুনে ঝলসানো চেহারা কারো প্রিয় নয়,
জানি তোমার ফোস্কা পরা হাত কেউ ধরতে চায়নি কেউ কখনও,
জানি তোমার কষ্ট দেখে তোমার পীঠে কেউ হাত বুলিয়ে বলেনি "থাক, আজ বাড়ি চলে যা, আজ আর রড কাটতে হবেনা"
জেনেছি আমরা তোমাকে, বুঝেছি আমরা তোমাকে, শুনেছি আমরা তোমার কষ্টের কথা।
এও জেনেছি তোমার হাত দিয়ে গড়া লাখো বাড়ির গেট দিয়েও তোমাকে ঢুকতে দেয়া হয়নি।
জানি তোমার দিকে মানুষ যখন তাকায় তখন সেই চোখে কোন শ্রদ্ধা থাকেনা, থাকে করুনা আর কিছু হাহাকার।
জানতে জানতেই একসময় বুঝেছি তোমার মর্যাদা শুধু খুঁজে পাওয়া যায় কবির কবিতায় আর লেখকের গল্পে।
তোমাকে পুঁজি করেই তারা কেড়ে নেয় মানুষের হাততালি, কুড়িয়ে নেয় মানুষের বাহবা,
যেমনটি করে আজ আমি তোমায় নিয়ে লিখছি।
বিশ্বাস করো, আমি যখন দেখেছি এই ষাটোর্ধ তুমি রডগুলো কাঁধে বয়ে নিয়ে যাচ্ছো, আমার চোখ ঘৃণায় নত হয়ে গিয়েছে
নাহ, তোমার প্রতি ঘৃণা নয়, ঘৃণা নিজের প্রতি, ঘৃণা আমাদের প্রতি।
আমি জানি তুমি প্রতিদিন এতো কষ্ট সহ্য করেও যখন বাড়ি যেতে নিবে তখন যদি আমি জিগ্যেস করি তোমাকে "চাচা, কেমন আছেন?"
তুমি তোমার ক্ষয়ে যাওয়া দাতগুলো বের করে হেসে দিয়ে বলবে "হ, ভালা আছি"
এতো কষ্ট সহ্য করেও নেই তোমার কোন অভিযোগ!!!!!!
তোমাকে দেখি আর বিস্মিত হই, তোমাকে দেখে দেখেই কাজ করার শক্তি খুঁজে বেড়াই।
বিশ্বাস করো আমি যদি কোনদিন তোমার জন্য কিছু করতে পারি তবেই নিজেকে ক্ষমা করবো।
তুমি থেকো সেদিনটির অপেক্ষায়, তুমি বেঁচে থেকো ,
নাহয় উপরের ওনার কাছে যে বড্ড লজ্জায় পরে যাবো।
এ লজ্জা অমানুষ হবার লজ্জা,
এ লজ্জা আমার বাসস্থানের কারিগরকে ঠকানোর লজ্জা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

গেম চেঞ্জার বলেছেন: এটাই জাগতিক দূনিয়া। খারাপ নয়। ভালোই হয়েছে। 1st লাইক।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

হাসিব ইকবাল বলেছেন: প্রথম ও শেষ লাইক :-) একজনইতো পড়ুয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.